সালমান খান (শিক্ষক)
| সালমান খান Salman Khan |
|
|---|---|
২০১১ সালের টেড সম্মেলনে সালমান খান |
|
| জন্ম | ১৯৭৬ নিউ অরলিয়ান্স, লুইজিয়ানা, মার্কিন যুক্তরাষ্ট্র |
| বাসস্থান | মাউন্টেন ভিউ, ক্যালির্ফোনিয়া |
| জাতীয়তা | বাংলাদেশি মার্কিন |
| অন্য নাম | Sal |
| অ্যালমা ম্যাটার | ম্যাসাচুসেট্স ইনস্টিটিউট অফ টেকনোলজি(BS, MS) হার্ভার্ড বিশ্ববিদ্যালয় (MBA) |
| পেশা | খান একাডেমীর নির্বাহী |
| দাম্পত্য সঙ্গী | উমাইমা মারর্ভি[১] |
সালমান খান (জন্ম: ১৯৭৭ খ্রিস্টাব্দ) একজন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন প্রকৌশলী এবং 'খান একাডেমী'র প্রতিষ্ঠাতা। খান একাডেমী একটি উন্মুক্ত অনলাইনভিত্তিক ও অলাভজনক প্রতিষ্ঠান। নিজ বাসার ছোট অফিস থেকে যাত্রা শুরু করা, এই শিক্ষাবিদ প্রাতিষ্ঠানিক বিষয়, বিশেষত গণিত ও বিজ্ঞানের উপর ৩০০০ এর অধিক ভিডিও তৈরি করেছেন। ২০১২ সালের জুলাই মাস পর্যন্ত, ইউটিউব এ খান একাডেমীর চ্যানেলটি ৩৫৫০০০ এর অধিক গ্রাহককে আকৃষ্ট করেছে। ২০১২ সালে মার্কিন পত্রিকা টাইম এর জরিপে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ১০০ ব্যক্তির বার্ষিক তালিকার একটি উল্লেখযোগ্য নাম, খান একাডেমীর প্রতিষ্ঠাতা, সালমান আমিন খান।
পরিচ্ছেদসমূহ |
শৈশব [সম্পাদনা]
সালমান খানের দাদাবাড়ি বাংলাদেশের বরিশালে। তাঁর বাবা ডা. ফখরুল আমিন খান চিকিৎসক ছিলেন। তাঁর দাদা আব্দুল ওয়াহাব খান ছিলেন পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার (১৯৫৫-৫৮)। সালমানের বাবা অভিবাসী হয়ে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। সেখানেই লুইজিয়ানার নিউ অরলিন্স শহরে সালমানের জন্ম (১৯৭৭) এবং বেড়ে ওঠা। ১৯৯১ সালে মাত্র ১৪ বছর বয়সেই বাবাকে হারান।[২][৩]
শিক্ষাজীবন [সম্পাদনা]
সালমান ম্যাসাচুসেট্স ইনস্টিটিউট অফ টেকনোলজি (এমআইটি) থেকে গণিত এবং তড়িৎ প্রকৌশল ও কম্পিউটার বিজ্ঞান—এ দুই বিষয়ের ওপর স্নাতক করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে তড়িৎ প্রকৌশল ও কম্পিউটার বিজ্ঞান এর ওপর স্নাতকোত্তর সম্পন্ন করেন সালমান। অতঃপর এমবিএ করেন হার্ভার্ড বিজনেস স্কুল থেকে।[২][৩]
খান অ্যাকাডেমি [সম্পাদনা]
পুরস্কার ও সম্মাননা [সম্পাদনা]
অসাধারণ সব পরিকল্পনা জনসমক্ষে আনার জন্য গুগল ঘোষণা করে ‘প্রজেক্ট টেন টু দ্য হানড্রেড’ নামে ১০ মিলিয়ন ডলারের পুরস্কার। প্রতিষ্ঠানটির দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২০০৮ সালে এ ঘোষণা দেয়া হয়। এতে বিশ্বের ১৭০টির বেশি দেশ থেকে জমা পড়ে এক লাখ চুয়ান্ন হাজার আবেদন। দুই বছরের যাচাই-বাছাই শেষে প্রথমে ১৬টি পরিকল্পনা নির্বাচন ও তার তালিকা তৈরি করে গুগল। পরে চূড়ান্তভাবে বেছে নেওয়া হয় পাঁচটিকে। নির্বাচিত প্রকল্পগুলোকে আরও বিস্তৃত করার জন্য দেওয়া হচ্ছে বিভিন্ন অঙ্কের অর্থসহায়তা। শিক্ষা বিভাগে নির্বাচিত হয়েছে সালমানের ‘খান একাডেমি’র বিনামূল্যে শিক্ষামূলক অনলাইন ভিডিও টিউটরিয়াল। একাডেমিটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ২০ লাখ ডলার পুরস্কার দিয়েছে গুগল।[২] ২০১২ সালের জুনে ৮ জুন অনুষ্ঠিত ম্যাসাচুসেট্স ইনস্টিটিউট অফ টেকনোলজির ১৪৬ তম সমাবর্তনে সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য দেন সালমান। ৩৫ বছর বয়সী সালমান খানই এমআইটির ইতিহাসে কনিষ্ঠতম সমাবর্তন বক্তা। ২০১২ সালের মে মাসে রাইস ইউনিভার্সিটিতেও সমাবর্তন বক্তা ছিলেন সালমান।[৩] ২০১০ সালে সালমান মাইক্রোসফট টেক অ্যাওয়ার্ড লাভ করেন।[৪]
References [সম্পাদনা]
- ↑ Rajghatta, Chidanand (December 10, 2011)। "His name is Prof Khan"। The Times of India। http://www.timescrest.com/coverstory/his-name-is-prof-khan-6829। সংগৃহীত March 19, 2012।
- ↑ ২.০ ২.১ ২.২ [১], দৈনিক প্রথম আলো, ঢাকা থেকে প্রকাশিত। প্রকাশকাল: ১০ জুন ২০১০।
- ↑ ৩.০ ৩.১ ৩.২ [২], দৈনিক প্রথম আলো, ঢাকা থেকে প্রকাশিত। প্রকাশকাল: ১৮ জানুয়ারি ২০১২।
- ↑ [৩] টেকঅ্যাওয়ার্ড.অর্গ।
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |