ওয়ান ফ্লু ওভার দ্য কাকুস নেস্ট (চলচ্চিত্র)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ওয়ান ফ্লু ওভার কাকুস নেস্ট (ইংরেজি ভাষায়: One Flew Over the Cuckoo's Nest) মিলশ ফরমান পরিচালিত নাট্য চলচ্চিত্র যা ১৯৭৫ সালে মুক্তি পায়। সিনেমাটি একই নামের একটি উপন্যাস থেকে করা হয়েছে। ১৯৬২ সালে প্রকাশিত সে উপন্যাসটির রচয়িতা হলেন কেন কেসি। এই সিনেমা প্রধান পাঁচটি ক্ষেত্রেই (ছবি, পরিচালক, অভিনেতা, অভিনেত্রী ও চিত্রনাট্য) একাডেমি পুরস্কার লাভ করে। এর আগে কেবল ইট হ্যাপেন্‌ড ওয়ান নাইট-ই ১৯৩৪ সালে প্রধান পাঁচটি অস্কার পেয়েছিল। এর পরেও কেবল একটি ছবির পক্ষে এই সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে, ১৯৯১ সালে দ্য সাইলেন্স অফ দ্য ল্যাম্ব্‌স

১৯৬৩ সালে উপন্যাসের উপর ভিত্তি করে একটি মঞ্চ নাটক নির্মীত হয়েছিল। কিন্তু সিনেমায় সেই মঞ্চ নাটকের স্ক্রিপ্ট ব্যবহার করা হয়নি। সিনেমাটির শ্যুটিং হয়েছে অরেগন এর স্যালেমে অবস্থিত অরেগন স্টেট হসপিটাল-এ। উল্লেখ্য উপন্যাসে এই হাসপাতালের কথাই বলা হয়েছিল।

[সম্পাদনা] চরিত্রসমূহ

  • জ্যাক নিকোলসন - র‌্যান্ড্‌ল প্যাট্রিক ম্যাকমার্ফি
  • লুইস ফ্লেচার - নার্স রেচেড
  • উইলিয়াম রেডফিল্ড - ডেইল হার্ডিং
  • ডিন আর ব্রুক্স - ডঃ জন স্পিভি
  • স্ক্যাটম্যান ক্রোদার্স - টার্কল
  • ড্যানি ডিভিটো - মার্টিনি
  • উইলিয়াম ডুয়েল - জিম সেফেল্ট
  • ব্র্যাড ডুরিফ - বিলি বিবিট
  • ক্রিস্টোফার লয়েড - ম্যাক্স টেবার
  • উইল স্যাম্পসন - চিফ ব্রমডেন
  • ভিনসেন্ট শিয়াভেলি - ফ্রেডেরিকসন
  • নেথান জর্জ - ওয়াশিংটন
  • সিডনি ল্যাসিক - চার্লি চেজউইক
  • লুইসা মরিৎস - রোজ

[সম্পাদনা] বহিঃসংযোগ

নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ