এসআই একক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(এস্‌আই একক থেকে ঘুরে এসেছে)

আন্তর্জাতিক একক পদ্ধতি কে সংক্ষেপে এস্‌আই (ফরাসি ভাষায় Système International) একক বলা হয়। মেট্রিক একক এর আধুনিক সংস্করণ হল SI একক। দৈনিন্দন জীবনে ব্যাবসা ও বিজ্ঞানে এটি পৃথিবীর সবচেয়ে বহুল ব্যাবহৃত একক পদ্ধতি। ১৯৬০ সালে SI একক অর্থাৎ মিটার-কিলোগ্রাম-সেকেন্ড (MKS) পদ্ধতি সেন্টিমিটার-গ্রাম-সেকেন্ড (CGS) অর্থাৎ Metric এককের পরিবর্তে চালু হয়।

[সম্পাদনা] এস্‌আই মৌলিক একক সমূহ


আন্তর্জাতিক একক পদ্ধতি (International System of Units) (SI)সাতটি মৌলিক ভৌত একক চিহ্নিত করেছে যা থেকে অন্যান্য যৌগিক একক সমূহকে বর্ণনা করা যায়। এই সাতটি মৌলিক একক “এস আই বর্ণিত একক (SI derived units)” বা “এস আই একক” নামে পরিচিত। নিম্নেবর্ণিত একক গুলো হল মৌলিক এস আই একক, এরা মাত্রা দিক দিয়ে স্বাধীন।

নাম চিহ্ন রাশি বর্ণনা উৎপত্তিকালীন বর্ণনা


কিলোগ্রাম kg ভর ফ্রান্সের সভ্রেতে “ইন্টারন্যাশনাল ব্যুরো অব ওয়েটস এন্ড মেজার্স” Bureau International des Poids et Mesures (BIPM) এ রক্ষিত প্লাটিনাম-ইরিডিয়াম সংকর ধাতুর তৈরি একটি সিলন্ডারের ভরকে ১ কিলোগ্রাম বলে। এই সিলন্ডারটির ব্যাস ৩.৯ সেন্টিমিটার এবং উচ্চতা ৩.৯ সেন্টিমিটার।
সেকেন্ড s সময় শূন্য কেলভিন তাপমাত্রায় একটি অনুত্তেজিত সিজিয়াম ১৩৩ পরমাণুর ৯,১৯২,৬৩১,৭৭০ টি স্পন্দন সম্পন্ন করতে যে সময় লাগে তাকে ১ সেকেন্ড বলে।

Defined by: 13th CGPM (1967-1968) Resolution 1, CR 103

২৪ ঘন্টায় এক দিন, ৬০ মিনিটে এক ঘণ্টা আবার ৬০ সেকেন্ডে এক মিনিট।

এক সেকেন্ড হল এক দিনের ১/(২৪×৬০×৬০) অংশ।

মিটার m দুরত্ব ১/২৯,৯৭,৯২,৪৫৮ সেকেন্ডে বায়ু শূন্য স্থানে আলো যে পথ অতিক্রম করে তা-ই হল এক মিটার এবং এটি ১০০ সেন্টিমিটারের সমান(প্রায় ৩৯.৩৭ ইঞ্চি)।

Defined by: 17th CGPM (1983) Resolution 1, CR 97

পৃথিবীর বিষুবরেখা হতে প্যারিসের উপর দিয়ে উত্তরমেরুগামী কাল্পনিক রেখার ১/১,০০,০০,০০০

অংশ হল এক মিটার।


অ্যাম্পিয়ার A বৈদুতিক প্রবাহ বায়ুশূন্য স্থানে এক মিটার দূরত্বে অবস্থিত অসীম দৈর্ঘ্যের এবং উপেক্ষণীয় প্রস্থচ্ছেদের দুইটি সমান্তরাল সরল পরিবহীর প্রত্যেকটিতে যে পরিমাণ তড়িৎ প্রবাহ চালালে পরস্পরের মধ্যে প্রতি মিটার দৈর্ঘ্যে ২×১০-৭ নিউটন বল উৎপন্ন হয় তাকে ১ অ্যাম্পিয়ার বলে।
কেলভিন K তাপমাত্রা পানির ত্রৈধ বিন্দুর(অর্থাৎ যে তাপমাত্রায় পানি কঠিন, তরল ও বায়বীয় তিন অবস্থাতেই থাকে) তাপমাত্রার ১/২৭৩.১৬ অংশ হল এক কেলভিন।

Defined by: 13th CGPM (1967) Resolution 4, CR 104

সমুদ্র সমতলে পানির হিমাংক ও স্ফুটনাংকের মধ্যবর্তী তাপমাত্রার ১/১০০ অংশ হল ১ ডিগ্রী কেলভিন।
মোল mol পদার্থের পরিমাণ যে পরিমাণ ০.০১২ কিলোগ্রাম কর্বন ১২ তে অবস্থিত পরমাণুর সমান সংখ্যক প্রাথমিক ইউনিট(যেমনঃ পরমাণু, অনু, আয়ন, ইলেকট্রন ইত্যাদি বা এগুলোর নির্দিষ্ট কোন গ্রুপ) থাকে, তবে তাকে ১ মোল বলে। এই সংখ্যাটি(NA) হল প্রায় ৬.০২২১৪১৫×১০২৩ মোল-১
ক্যান্ডেলা cd দীপন তীব্রতা কোন ৫৪০×১০১২ হার্তজ কম্পাঙ্কের শুদ্ধ এক-কম্পাঙ্ক আলোক উৎসের দীপ্তির বিকীরণ তীব্রতা ১/৬৮৩ ওয়াট/স্টেরাডিয়ান হলে তার ঔজ্জ্বল্য তীব্রতাকে এক ক্যান্ডেলা বলে হবে।

[সম্পাদনা] তথ্যসূত্র

১. <br ইংরেজি উইকিপিডিয়া থেকে অনুদিত


নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ