নিউটন (একক)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
"নিউটন" এখানে পুনর্নিদেশিত হয়েছে। শিরোনামের অন্য ব্যবহার, দেখুন নিউটন (দ্ব্যর্থতা নিরসন)

নিউটন হল বল-এর এস. আই. একক। নিউটন-কে 'N' দ্বারা প্রকাশ করা হয়। স্যার আইজ্যাক নিউটন(১৬৪২-১৭২৭)-এর নামে বলের এককের এই নামকরণ করা হয়েছে।

[সম্পাদনা] সংজ্ঞা

এক কিলোগ্রাম ভরের কোন বস্তুকে এক মিটার/বর্গ-সেকেন্ড ত্বরণ দিতে এর উপর যে পরিমাণ বল প্রয়োগ করতে হয়, তাকে এক নিউটন বল বলা হয়। গানিতিকভাবে,
:১ নিউটন = ১ কেজি*মি/সেকেন্ড

[সম্পাদনা] উদাহরণ

  • প্রায় ১০২ গ্রাম ভরের বস্তুর (যেমন, একটি ছোট আপেল) উপর পৃথিবী অভিক‌র্ষীয় বলের মান ১ নিউটন।
  • পৃথিবীর পৃষ্টে ১ কেজি ভরের বস্তুর উপর প্রায় ৯.৮১ নিউটন নিন্মমুখি বল প্রযুক্ত হয়।
  • ৭০ কেজি ভরের একজন মানুষের উপর পৃথিবী অভিক‌র্ষীয় বলের মান প্রায় ৬৮৬ নিউটন।
  • বল পরিমাপের বহুল ব্যবহৃত আরেকটি একক কিলোনিউটন বা kN. ১ কিলোনিউটন = ১০০০ নিউটন
নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ