অ্যাম্পিয়ার
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
| একক পদ্ধতি: | SI base unit |
| পরিমাণ: | তড়িৎ প্রবাহ |
| প্রতীক: | A |
| মাত্রা: | I |
| নামকরণ: | অঁদ্রে-মারি অম্পেয়্যার |
অ্যাম্পিয়ার (ইংরেজি:Ampere) (এসআই এককের প্রতীক: A; এসআই মাত্রার প্রতীক: I), প্রায়ই সংক্ষিপ্ত Amp;[১] হল তড়িৎ প্রবাহহের আন্তর্জাতিক একক পদ্ধতি[২][৩] এবং সাতটি এসআই[৪] ভিত্তি এককের একটি। বিখ্যাত ফরাসি বিজ্ঞানী আঁদ্রে মারি অম্পেয়্যার (১৭৭৫-১৮৩৬) এর নামানুসারে এই এককের নামকরণ করা হয়েছে। তিনি ছিলেন ফরাসি গণিতবিদ এবং পদার্থবিজ্ঞানী, এবং তিনি তড়িৎগতিবিজ্ঞানের জনক হিসেবে বিবেচিত। সব ইলেকট্রিকাল যন্ত্রতেই এর গ্রহণীয় অ্যাম্পিয়ারের সর্বোচ্চ মান উল্লেখ থাকে। ব্যাটারির মান বুঝানোর জন্য এর গায়ে ভোল্ট (V) ও অ্যাম্পিয়ার (Amp) উল্লেখ করা থাকে।
পরিচ্ছেদসমূহ |
সংজ্ঞা [সম্পাদনা]
এক অ্যাম্পিয়ারের সংজ্ঞা দিতে যেয়ে সাধারণভাবে বলা যায় :
পরিবাহীর কোন প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে লম্বভাবে এক সেকেন্ডে এক কুলম্ব তড়িৎ আধান প্রবাহিত হলে, উক্ত পরিবাহীতে যে প্রবাহমাত্রার সৃষ্টি হয়, তাকে এক অ্যাম্পিয়ার বলা হয়।
কিন্তৃ অ্যাম্পিয়ারের একটি বিশেষায়িত সংজ্ঞা রয়েছে যা আধুনিক সংজ্ঞা হাসেবে পরিগণিত হয়। এটি অনেকটা এরকম :-
শূণ্য মাধ্যমে পরস্পরের থেকে এক মিটার দূরত্বে অবস্থিত দুইটি অসীম দৈর্ঘ্যের সমান্তরাল তারের প্রত্যেকটির মধ্য দিয়ে যে পরিমাণ বিদ্যুৎ একই দিক বরাবর প্রবাহিত হলে উভয় তারের প্রতি মিটার দৈর্ঘ্যের উপর আকর্ষণ বলের মান
-7 নিউটনের সমান হবে তাকে এক অ্যাম্পিয়ার বলা হয়।
শেষোক্ত সংজ্ঞাটি বিদ্যুৎবাহী দুটি তারের পারস্পরিক ক্রিয়ার উপর ভিত্তি করে দেয়া হয়েছে এবং এটিই বর্তমানে বেশি ব্যবহৃত হয়।
ব্যখ্যা [সম্পাদনা]
প্রস্তাবিত ভবিষ্যৎ সংজ্ঞাসমূহ [সম্পাদনা]
আরও দেখুন [সম্পাদনা]
তথ্যসূত্র [সম্পাদনা]
- ↑ SI supports only the use of symbols and deprecates the use of abbreviations for units."Bureau International des Poids et Mesures" (PDF)। 2006। পৃ: 130। সংগৃহীত 2011-11-21।
- ↑ "2.1. Unit of electric current (ampere)", SI brochure (8th ed.), BIPM, http://www.bipm.org/en/si/si_brochure/chapter2/2-1/ampere.html, সংগৃহীত 19 November 2011
- ↑ Base unit definitions: Ampere. Physics.nist.gov. Retrieved on 2010-09-28.
- ↑ অন্যান্য ছয়টি হল কিলোগ্রাম, সেকেন্ড, মিটার, কেলভিন, ক্যান্ডেলা, এবং মোল।
বহিঃসংযোগ [সম্পাদনা]
- The NIST Reference on Constants, Units, and Uncertainty
- NIST Definition of ampere and μ0
- @.ampere : অ্যাম্পিয়ার ও তড়িতের ইতিহাস
|
||||||||||||||||||||