এপ্রিল ২৩
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
এপ্রিল ২৩ গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১১৩ তম (অধিবর্ষে ১১৪ তম) দিন ।
সূচিপত্র |
[সম্পাদনা] ঘটনাবলী
- ১৬৬১ - ওয়েস্টমিনিস্টার অ্যাবিতে ২য় চার্লস ইংল্যান্ড, স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডের রাজা হিসাবে অভিষিক্ত হন।
- ১৮২৭ - আইরিশ গণিতজ্ঞ ও পদার্তবিদ উইলিয়াম রোয়ান হ্যামিলটন আলোকরশ্মির তত্ত্ব প্রদান করেন।
- ১৯২০ - তুরস্কের স্বাধীনতা যুদ্ধ চলাকালে সেদেশের এক কক্ষবিশিষ্ট জাতীয় সংসদ আংকারা শহরে প্রতিষ্ঠিত হয়।
- ১৯২৩ - গদানস্ক উপসাগরের তীরে পোলীয় বন্দর গদানিয়া প্রতিষ্টিত হয়।
- ১৯৬১ - ১৯৪০ এর দশকের সেনাপতির পোষাক পরে ফ্রান্সের প্রেসিডেন্ট শার্ল দ্য গ্যল ফ্রান্সের সামরিক বাহিনী ও সাধারণ মানুষের কাছে আবেদন জানান, তারা যেন আলজিয়ার্সে উদ্ভুত অভ্যুত্থান প্রচেষ্টার বিরোধিতা করেন।
- ১৯৬৮ - নিউ ইয়র্ক শহরের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ভিয়েতনাম যুদ্ধ বিরোধী ছাত্র-আন্দোলনের এক পর্যায়ে ছাত্ররা প্রশাসনিক ভবনগুলো দখল করে নেয়, এবং বিশ্ববিদ্যালয়কে বন্ধ করে দেয়।
[সম্পাদনা] জন্ম
- ১৭৯১ - জেমস বিউকানান, মার্কিন যুক্তরাষ্ট্রের পঞ্চদশ রাষ্ট্রপতি।
- ১৮৫৮ - ম্যাক্স প্লাঙ্ক, অন্যতম সেরা জার্মান পদার্থবিজ্ঞানী।
[সম্পাদনা] মৃত্যু
- ১৬১৬ - মিগেল দে থের্ভান্তেস, স্পেনীয় ঔপন্যাসিক, কবি ও নাট্যকার।
- ১৯৯২ - সত্যজিৎ রায়, বাংলা চলচ্চিত্র পরিচালক, সাহিত্যিক, চিত্রকর|
[সম্পাদনা] ছুটি ও অন্যান্য
[সম্পাদনা] বহি:সংযোগ
| জানুয়ারি | ফেব্রুয়ারি | মার্চ | এপ্রিল | মে | জুন | জুলাই | আগস্ট | সেপ্টেম্বর | অক্টোবর | নভেম্বর | ডিসেম্বর |
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন।

