বিষয়বস্তুতে চলুন

৬৯ (যৌনাসন)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
৬৯ যৌনাসনে পারস্পরিক মৌখিক যৌনতার চিত্র
বামে: একটি বিষমকামী যুগল, মাঝে: একটি সমকামী যুগল (নারী), ডানে: একটি সমকামী যুগল (পুরুষ)

৬৯ বা সিক্সটি নাইন এমন এক যৌনাসন যেখানে যৌনসঙ্গীরা এমন অবস্থায় নিজেদের শরীরকে স্থাপন করে যাতে উভয়ই পরস্পরের যৌনাঙ্গ মুখে নিয়ে চুষতে বা লেহন করতে পারে।[][][] এ যৌনাসনে অংশগ্রহণকারীরা একে অপরের বিপরীতে (অর্থাৎ পরস্পরের মুখ অপরের যৌনাঙ্গের দিকে থাকে যা অনেকটা ইংরেজি 69 এর মত) শরীরকে স্থাপন করে, তাই আসনটির এই নামকরণ করা হয়।[] এই আসন অনেকেই পছন্দ করে থাকে কারণ এখানে দুজনেই সমসাময়িকভাবে তৃপ্তি লাভ করে। তবে মূলত সমকামীদের মধ্যে এর প্রচার বেশি লক্ষ করা যায়।

পদ্ধতি

[সম্পাদনা]

এ আসনে পরস্পরের লিঙ্গ বা যোনি অপরের মুখের কাছাকাছি থাকবে যেন তা চাইলেই মুখমেহন করা যায়। এ আসন ছেলে-ছেলে, মেয়ে-মেয়ে কিংবা ছেলে-মেয়ে সবার জন্যই অত্যন্ত আনন্দদায়ক। এখানে দুজনেই একত্রে পুলকিত হতে পারে।

এছাড়াও এ আসন বহুসঙ্গীর সাথেও করা যেতে পারে। অনেকে ডাবল রিমিং(Anilingus) ও করে থাকে এ আসনে।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Rojiere, Jean (২০০১)। The Little Book of Sex। Ulysses Press। আইএসবিএন ১-৫৬৯৭৫-৩০৫-৯
  2. Julie Coleman, "Love, sex, and marriage: a historical thesaurus", Rodopi, 1999, আইএসবিএন ৯০-৪২০-০৪৩৩-৯, p.214
  3. Aggrawal, Anil (২০০৯)। Forensic and Medico-legal Aspects of Sexual Crimes and Unusual Sexual Practices। Boca Raton: CRC Press। পৃ. ৩৮০আইএসবিএন ১-৪২০০-৪৩০৮-০
  4. René James Hérail, Edwin A. Lovatt, "Dictionary of Modern Colloquial French", Routledge, 1990, আইএসবিএন ০-৪১৫-০৫৮৯৩-৭, p.484