চামচ যৌনাসন

চামচ যৌনাসন হলো একটি যৌনসঙ্গম ও আলিঙ্গনের আসন বা উপায়। বাটি বা গামলার ধার ঘেঁষে দুটো চামচ উপর নিচে রাখলে যেমনটি দেখায়, এই যৌনাসন কিছুটা সেরূপ বলে একে বলা হয় চামচ যৌনাসন বা Spoons sex position।[১] ডগিস্টাইলের মতো চামচ আসনও একটি পশ্চাদগমন আসন।[২] চামচ আসনকে ৪টি মৌলিক যৌনাসনের একটি বিবেচনা করা হয়।[৩]
ইতিহাস
[সম্পাদনা]
নব্য প্রস্তর যুগীয় আলেপাত্রিপা গুহার আলিঙ্গনরত কঙ্কালগুলো চামচ যৌনাসনে শায়িত রয়েছে।[৪] অধিকাংশ রোমান আদিরসাত্মক শিল্পকলায় দম্পতিদের চামচ যৌনাসনে চিত্রিত করা হয়েছে।[৫]
কৌশল
[সম্পাদনা]চামচ ভঙ্গিমায় জড়িয়ে শোয়ার ক্ষেত্রে, একজন সঙ্গী হাঁটু ভাঁজ করে একপাশে শুয়ে এবং অন্য সঙ্গী তার পিঠের দিকে মুখ করে শরীর চেপে ধরে শুয়ে থাজে। এই ভঙ্গিটি শুধুমাত্র দুজন ব্যক্তির মধ্যেই সীমাবদ্ধ নয়।
যৌনাসনের ক্ষেত্রে, গ্রহণকারী সঙ্গী 'ভেতরের চামচ' এবং প্রবেশকারী সঙ্গী 'বাইরের চামচ' অবস্থানে থাকে, যা পেছন দিক থেকে অনুপ্রবেশের জন্য সুবিধাজনক। অনুপ্রবেশের জন্য, সঙ্গীরা তাদের শরীরের উপরের অংশ আলাদা রাখতে পারে, যেখানে শুধু শ্রোণিচক্র (pelvis) সংযুক্ত থাকে এবং পা দুটি একে অপরের উপর বিশ্রাম নিতে পারে।[৬] গ্রহণকারী সঙ্গী সহজে অনুপ্রবেশের জন্য তার উপরের হাঁটুটি সামান্য উপরে তুলতে পারে।[৭]
বিষমকামী যৌন মিলনের সময়, প্রবেশকারী সঙ্গী নারীর পেট আদর করতে পারেন এবং তার স্তন, ঘাড়ের পেছন, কান ও ভগাঙ্কুর উদ্দীপিত করতে পারেন। নারী নিজেও নিজের ভগাঙ্কুর বা সঙ্গীর অণ্ডকোষ উদ্দীপিত করতে পারেন।[৮] এছাড়াও, লিঙ্গ যোনির সম্মুখভাগে এবং জি-স্পট নামক কথিত একটি স্থানকে উদ্দীপিত করে।[৯] ডগি স্টাইল আসনের পাশাপাশি এই আসনটিও উক্ত স্থানটি উদ্দীপিত করার জন্য অন্যতম সেরা আসন হতে পারে।[১০][১১]
এই আসনের অন্যান্য প্রকরণের মধ্যে রয়েছে সঙ্গীদের মুখোমুখি হয়ে পাশে শোয়া অথবা কাঁচি আসন।[১২] এই আসনে পায়ুসঙ্গম করা এবং কম্পক দণ্ডের ব্যবহার করাও সম্ভব।[১৩][১৪]
সুবিধা এবং অসুবিধা
[সম্পাদনা]চামচ যৌনাসন প্রচুর শারীরিক অন্তরঙ্গতার সুযোগ করে দেয়, কারণ এতে শরীর-জুড়ে সংস্পর্শ থাকে যা জড়িয়ে ধরার সুযোগ সৃষ্টি করে।[১৪] উভয় সঙ্গীই অনুপ্রবেশের কোণ এবং গভীরতা নিয়ন্ত্রণ করতে পারেন, এবং ধীর, কম তীব্রতার যৌনমিলন দীর্ঘ সময় ধরে চলতে পারে, কারণ এতে সাধারণত পুরুষের রাগমোচন হতে বেশি সময় লাগে।[১৫] তবে, এতে উভয় সঙ্গীর জন্যই চাক্ষুষ উদ্দীপনা কম থাকে, কারণ তারা একে অপরের মুখোমুখি থাকেন না এবং একে অপরের শরীর পুরোপুরি দেখতে পান না। এছাড়াও, লিঙ্গ সহজেই যোনি থেকে বের হয়ে যেতে পারে।[৮]
যেসব দম্পতিরা সদ্য ঘুম থেকে উঠেছেন বা খুব ক্লান্ত, তাদের কাছে চামচ যৌনাসন পছন্দের হতে পারে। নারী গর্ভবতী হলে, এমনকি গর্ভাবস্থার শেষ ত্রৈমাসিকেও, এই আসনটি ব্যবহার করা যেতে পারে, কারণ এটি পেটের ওপর কোনো চাপ সৃষ্টি করে না।[১২] যারা অসুস্থতা বা অস্ত্রোপচার থেকে সেরে উঠছেন বা বয়স্ক ব্যক্তিদের জন্যও এটি সুবিধাজনক, কারণ এটি পেশীর উপর কম চাপ সৃষ্টি করে।[৭][৯]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Cox, Tracey. The Hot Sex Handbook (Random House, Inc., 2005), p. 64.
- ↑ Comprehensive Textbook of Sexual Medicine।
- ↑ Tim F. LaHaye, Beverly LaHaye, Mike Yorkey. The Act of Marriage After 40: Making Love for Life (Zondervan, 2000), pp. 92-93.
- ↑ Cline, Diane Harris (২০১৬)। "Chapter One: Dawn of the Greeks"। The Greeks: An Illustrated History। Washington, D.C.: National Geographic। পৃ. ১৩। আইএসবিএন ৯৭৮-১-৪২৬২-১৬৭০-১।
- ↑ Younger, John Grimes. Sex in the Ancient World from A to Z (Psychology Press, 2005), p. 124.
- ↑ Castleman, Michael (১ জানুয়ারি ২০০৪)। Great Sex: A Man's Guide to the Secret Principles of Total-Body Sex (ইংরেজি ভাষায়)। Rodale। আইএসবিএন ৯৭৮-১-৫৭৯৫৪-৭৩৬-৩।
- 1 2 Locker, Sari (২০০৫)। The Complete Idiot's Guide to Amazing Sex (ইংরেজি ভাষায়)। Alpha। আইএসবিএন ৯৭৮-১-৫৯২৫৭-৩২৭-১।
- 1 2 Foley, Sallie; Kope, Sally A.; Sugrue, Dennis P. (২০০২)। Sex Matters for Women: A complete guide to taking care of your sexual self (ইংরেজি ভাষায়)। Guilford Publications। আইএসবিএন ৯৭৮-১-৫৭২৩০-৬৪১-৭।
- 1 2 Rosenau, Douglas E. A Celebration of Sex (Thomas Nelson Inc, 2002), p. 147.
- ↑ Stefan Bechtel, Larry Stains, Laurence Roy Stains. Sex: A Man's Guide (Rodale, 1996), p. 100.
- ↑ Keesling, Barbara. Sexual Pleasure: Reaching New Heights of Sexual Arousal and Intimacy (Hunter House, 2005), p. 101.
- 1 2 Kalish, Nancy. The Nice Girl's Guide to Sensational Sex (iUniverse, 2003), p. 182.
- ↑ Taormino, Tristan. Down and Dirty Sex Secrets: The New and Naughty Guide to Being Great in Bed (HarperCollins, 2003), p. 143.
- 1 2 Julia Heiman, Joseph Lopiccolo, David Palladini. Becoming Orgasmic: A Sexual and Personal Growth Program for Women (Simon and Schuster, 1987), p. 203.
- ↑ Salinger, Eve. The Complete Idiot's Guide to Pleasing Your Man (Penguin, 2005).