হৈমন্তী রক্ষিত
হৈমন্তী রক্ষিত দাশ | |
|---|---|
| জন্মনাম | হৈমন্তী রক্ষিত দাশ |
| জন্ম | ১৮ জুন চট্টগ্রাম, বাংলাদেশ |
| ধরন | শাস্ত্রীয়, আধুনিক, পপ |
| পেশা | নেপথ্য কণ্ঠশিল্পী, মঞ্চ গায়িকা |
| বাদ্যযন্ত্র | কণ্ঠ, হারমোনিয়াম |
| কার্যকাল | ১৯৯১-বর্তমান |
| লেবেল | সাউন্ডটেক, সংগীতা, সিডি চয়েস, এসকে মুভিস |
| ওয়েবসাইট | www |
হৈমন্তী রক্ষিত দাশ (জন্ম ১৮ জুন; যিনি হৈমন্তী নামে বেশি পরিচিত) হলেন একজন বাংলাদেশী গায়িকা।[১][২][৩][৪][৫][৬][৭][৮][৯] তিনি বাংলাদেশী চলচ্চিত্র এবং টিভি অনুষ্ঠানগুলিতে গান গেয়েছেন।[১০] ১৯৯৩ সালে তিনি নজরুল সঙ্গীত গেয়ে নতুন কুঁড়িতে চ্যাম্পিয়ন হয়ে সবার নজরে আসেন। একই বছরে তিনি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত জাতীয় শিশু পুরস্কারে অংশ নিয়ে নজরুল সংগীত ও দেশ গানে প্রথম স্থান অর্জন করেন। হৈমন্তী বাংলাদেশের বেশ কয়েকটি টিভি ও রেডিও চ্যানেলের গান গেয়েছেন। তিনি বিভিন্ন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে স্টেজ সিঙ্গার হিসাবেও পরিচিত।[১১] বাপ্পা মজুমদারের সাথে তার প্রেমের ছোঁয়া এবং দেয়াল কাহিনী অ্যালবামের জন্য তিনি সবচেয়ে বেশি পরিচিত।
পেশা
[সম্পাদনা]তিনি যখন পঞ্চম শ্রেণীতে পড়েন তখন তার প্রথম অ্যালবাম ডাকপিওন (১৯৯৪) প্রকাশিত হয় এবং তারপরে মনে পড়ে তোমাকে (১৯৯৭) এবং প্রেমের চোয়া (২০০০) প্রকাশিত হয়। তিনি সংগীতশিল্পী আসিফ আকবরের সাথে দ্বৈতভাবে একটি অ্যালবাম বের করেন।[৩][১২] তিনি ২০টিরও বেশি চলচ্চিত্রে নেপথ্য কণ্ঠ দিয়েছেন।[২] তিনি প্রথম চলচ্চিত্রে নেপথ্য কণ্ঠ দেন মনের সাথে যুদ্ধ চলচ্চিত্রে, তারপর তিনি শত্রু শত্রু খেলা, আমি শুধু তোমারই, পিতা মাতার আমানত, কোটি টাকার ফকির ইত্যাদি চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন। তিনি ভাষা আন্দোলনে নিয়ে করা ফাগুন হাওয়া নামক একটি চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন।[১৩] তিনি সম্প্রতি মেন্টাল চলচ্চিত্রে থাকো তুমি পিঞ্জরে নামের একটি গান গেয়েছেন, যার সংগীত পরিচালক ছিলেন আহমেদ ইমতিয়াজ বুলবুল।[৬][১৪][১৫]
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]হৈমন্তীর জন্ম ২৬ নভেম্বর বাংলাদেশের চট্টগ্রামে। তিনি একটি সংগীত পরিবার থেকে এসেছেন। তিনি বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর শেষ করেছেন। তার বাবা একজন ব্যবসায়ী এবং মা গৃহিণী। হৈমন্তীর বিয়ে হয় আশিম দাশের সাথে।[৩]
ডিস্কোগ্রাফি
[সম্পাদনা]উল্লেখযোগ্য অ্যালবাম
[সম্পাদনা]উল্লেখযোগ্য গান
[সম্পাদনা]- হাত বাড়ালেই বন্ধু হবো
- যখনি তোমায় দেখি
- দূর্গা মা
- আড়াল হলেই তুমি
- এই মন শুধু তোমারি
- জীবনে চাই না কিছু
- বৃষ্টি
- অজস্রো রাত
- প্রথম প্রেম
- দেয়াল কাহিনী
- তুই বিহনে
- বরসার জল
- থাকো তুমি হৃদয় পিঞ্জরে
- দেখিনী তোমায় কবু
- বদলে জেতে জেতে
- যদি জানতে
- আমার এই হাতে
- বন্ধু হব
- সব লাল পাথরি
- হৃদয়ের আয়নাতে
- মনের ভিতর[১৭][১৮]
পুরস্কার এবং মনোনয়ন
[সম্পাদনা]| বছর | পুরস্কার | মনোনীত কর্ম | ফলাফল | সূত্র |
|---|---|---|---|---|
| ১৯৯৩ | প্রথম চ্যাম্পিয়ন | নতুন কুঁড়ি | বিজয়ী | [১] |
| ১৯৯৩ | জাতীয় শিশু পুরস্কার | — | বিজয়ী | [২] |
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 "ফের হৈমন্তী"। ৪ আগস্ট ২০১৯।
- 1 2 3 4 "হৈমন্তী কথন"। ৪ আগস্ট ২০১৯।
- 1 2 3 "চট্টলার গানের পাখি হৈমন্তী"। ৪ আগস্ট ২০১৯।
- ↑ "সোহেল মেহেদী-হৈমন্তির দ্বৈত"। mzamin.com। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০১৯।
- ↑ "হৈমন্তির উচ্ছ্বাস"। mzamin.com। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০১৯।
- 1 2 "আহমেদ ইমতিয়াজ বুলবুল স্মরণে হৈমন্তী"। ৪ আগস্ট ২০১৯। ৬ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০১৯।
- ↑ "হৈমন্তীর 'দেয়াল কাহিনী'"। rtvonline.com। সংগ্রহের তারিখ ২৬ আগস্ট ২০১৯।
- ↑ "ডিএমএসে হৈমন্তীর 'দেয়াল কাহিনী'"। dailynayadiganta.com। ৪ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০১৯।
- 1 2 "বাপ্পার সুরে হৈমন্তীর 'দেয়াল কাহিনী"। ৪ আগস্ট ২০১৯। ৪ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০১৯।
- ↑ "রজত জয়ন্তীতে 'পরিবর্তন'"। thedailystar.net। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০১৯।
- ↑ "Singer of Bengali and Hindi Songs From Bangladesh, to Perform on Sunday in Waltham"। indianewengland.com। ২৭ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ আগস্ট ২০১৯।
- ↑ "চাটগাঁর চার গানের পাখি"। prothom-alo.com। ৪ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০১৯।
- ↑ "Haimanti Rakshit singing - Cultural orgs celebrate Independence Day"। newagebd.net। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০১৯।
- ↑ "সংবাদ সংক্ষপে"। jaijaidinbd.com। ৪ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০১৯।
- ↑ "তাদের 'ভালোবাসার এক যুগ'-এর মোড়ক উন্মোচন"। priyo.com। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০১৯।
- ↑ "বাপ্পা মজুমদারের সঙ্গীতায়োজনে হৈমন্তীর অ্যালবাম দেয়াল কাহিনী"। দৈনিক ইনকিলাব। ৩০ জানুয়ারি ২০১৮।
- ↑ "প্রকাশ হলো মেহেদী-হৈমন্তীর 'মনের ভিতর'"। জাগো নিউজ। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০১৯।
- ↑ "প্রকাশিত হল সোহেল মেহেদী ও হৈমন্তীর মনের ভিতরে"। jugantor.com। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০১৯।