বিষয়বস্তুতে চলুন

হিরোশি কিওতাকে

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
হিরোশি কিওতাকে
২০১২ সালে জাপান অনূর্ধ্ব-২৩ দলের হয়ে কিওতাকে
ব্যক্তিগত তথ্য
জন্ম (1989-11-12) ১২ নভেম্বর ১৯৮৯ (বয়স ৩৬)
জন্ম স্থান ওওইতা প্রশাসনিক অঞ্চল, জাপান
উচ্চতা ১.৭২ মিটার (৫ ফুট ৭+১⁄২ ইঞ্চি)
মাঠে অবস্থান মধ্যমাঠের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
সেরেসো ওসাকা
জার্সি নম্বর ১০
যুব পর্যায়
২০০২–২০০৭ ওইতা ত্রিনিতা যুব
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০০৮–২০০৯ ওইতা ত্রিনিতা ৩১ (৪)
২০১০–২০১২ সেরেসো ওসাকা ৬৬ (১৩)
২০১২–২০১৪ নুর্নবার্গ ৬৪ (৭)
২০১৪–২০১৬ হানোফার ৫৩ (১০)
২০১৬–২০১৭ সেভিয়া ৪ (১)
২০১৭– সেরেসো ওসাকা ১৪৫ (২৩)
জাতীয় দল‡
২০০৯ জাপান অনূর্ধ্ব-২০ ৫ (১)
২০১১–২০১২ জাপান অনূর্ধ্ব-২৩ ১৬ (২)
২০১১–২০১৭ জাপান ৪২ (৫)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১১:৪৪, ২৬ জুলাই ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১১:৪৪, ২৬ জুলাই ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

হিরোশি কিওতাকে (জাপানি: 清武 弘嗣, ইংরেজি: Hiroshi Kiyotake; জন্ম: ১২ নভেম্বর ১৯৮৯) হলেন একজন জাপানি পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে জাপানের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর জে১ লিগের ক্লাব সেরেসো ওসাকা এবং জাপান জাতীয় দলের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।[১][২] তিনি মূলত বাম পার্শ্বীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।

২০০৯ সালে, কিওতাকে জাপান অনূর্ধ্ব-২০ দলের হয়ে জাপানের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় ৩ বছর যাবত জাপানের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০১১ সালে জাপানের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; জাপানের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৪২ ম্যাচে ৫টি গোল করেছেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

হিরোশি কিওতাকে ১৯৮৯ সালের ১২ই নভেম্বর তারিখে জাপানের ওওইতা প্রশাসনিক অঞ্চলে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল

[সম্পাদনা]

কিওতাকে জাপান অনূর্ধ্ব-২০ এবং জাপান অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলার মাধ্যমে জাপানের প্রতিনিধিত্ব করেছেন। জাপানের বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ৩ বছরে ২১ ম্যাচে অংশগ্রহণ করে ৩টি গোল করেছেন।

২০১১ সালের ১০ই আগস্ট তারিখে, ২১ বছর, ৮ মাস ও ২৯ দিন বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী কিওতাকে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে জাপানের হয়ে অভিষেক করেছেন।[৩] উক্ত ম্যাচের ৩৬তম মিনিটে আক্রমণভাগের খেলোয়াড় শিনজি ওকাজাকির বদলি খেলোয়াড় হিসেবে তিনি মাঠে প্রবেশ করেছিলেন;[৪] ম্যাচে তিনি ১১ নম্বর জার্সি পরিধান করে বাম পার্শ্বীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন।[৫] ম্যাচটি জাপান ৩–০ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[৬] জাপানের হয়ে অভিষেকের বছরে কিওতাকে সর্বমোট ৫ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

পরিসংখ্যান

[সম্পাদনা]

আন্তর্জাতিক

[সম্পাদনা]
২৬ জুলাই ২০২২ পর্যন্ত হালনাগাদকৃত।
দলসালম্যাচগোল
জাপান২০১১৫০
২০১২৭১
২০১৩১১০
২০১৪৩০
২০১৫৬০
২০১৬৯৪
২০১৭১০
সর্বমোট৪২৫

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ "選手・スタッフ – セレッソ大阪オフィシャルウェブサイト" [খেলোয়াড় / কর্মকর্তা – সেরেসো ওসাকা]। cerezo.jp (জাপানি ভাষায়)। ওসাকা, জাপান: সেরেসো ওসাকা। ৭ মে ২০২২। ৭ মে ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ মে ২০২২।
  2. ↑ "Cerezo Osaka – J.LEAGUE" [সেরেসো ওসাকা – জে. লিগ]। jleague.co (ইংরেজি ভাষায়)। জাপান: জে লিগ। ৭ মে ২০২২। ৭ মে ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ মে ২০২২।
  3. ↑ "Japan vs. Korea Republic - 10 August 2011 - Soccerway"। int.soccerway.com। সংগ্রহের তারিখ ২৬ জুলাই ২০২২।
  4. ↑ "Japan - South Korea 3:0 (Friendlies 2011, August)"। worldfootball.net। সংগ্রহের তারিখ ২৬ জুলাই ২০২২।
  5. ↑ "Japan - South Korea, Aug 10, 2011 - International Friendlies - Match sheet"। www.transfermarkt.com। সংগ্রহের তারিখ ২৬ জুলাই ২০২২।
  6. ↑ Strack-Zimmermann, Benjamin। "Japan vs. South Korea"। www.national-football-teams.com। সংগ্রহের তারিখ ২৬ জুলাই ২০২২।

বহিঃসংযোগ

[সম্পাদনা]