হটটিটি
| হটটিটি | |
|---|---|
| V. i. indicus, ভারত | |
| বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
| জগৎ: | প্রাণীজগৎ |
| পর্ব: | কর্ডাটা |
| শ্রেণী: | পক্ষী |
| বর্গ: | Charadriiformes |
| পরিবার: | Charadriidae |
| গণ: | Vanellus |
| প্রজাতি: | V. indicus |
| দ্বিপদী নাম | |
| Vanellus indicus (বোডায়ের্ট, ১৭৮৩) | |
| প্রতিশব্দ | |
|
Hoplopterus indicus | |

হটটিটি (বৈজ্ঞানিক নাম: Vanellus indicus) বা লাল-লতিকা হটটিটি Charadriidae (কারাড্রিডি) গোত্র বা পরিবারের অন্তর্গত Vanellus (ভেনেলাস) গণের অন্তর্ভুক্ত এক প্রজাতির পানিকাটা পাখি।[২][৩] এর বিশেষ বৈশিষ্ট্যসম্পন্ন ডাকের কারণে নাম হয়েছে হটটিটি।[৪] ইংরেজিতে এই ডাকের অনুকরণে এর নাম রাখা হয়েছে ডিড-হি-ডু-ইট পাখি।[৫] পাখিটি বাংলাদেশ, ভারত ছাড়াও দক্ষিণ, পশ্চিম ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে দেখা যায়। জলাধারের আশেপাশে জোড়ায় জোড়ায় অথবা ছোট দলে এদের প্রায়ই চরে বেড়াতে দেখা যায়। অবশ্য শীতকালে এরা বিশাল দল গঠন করে ঘুরে বেড়ায়।[৬] হটটিটির বৈজ্ঞানিক নামের অর্থ ভারতীয় টিটি (লাতিন: vannus = টিটি , indicus = ভারতীয়)।[৩] সারা পৃথিবীতে এক বিশাল এলাকা জুড়ে এরা বিস্তৃত, প্রায় ৫২ লক্ষ ২০ হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এদের আবাস।[৭] বিগত কয়েক দশক ধরে এদের সংখ্যা অপরিবর্তিত রয়েছে, আশঙ্কাজনক পর্যায়ে যেয়ে পৌঁছেনি। সেকারণে আই. ইউ. সি. এন. এই প্রজাতিটিকে ন্যূনতম বিপদগ্রস্ত বলে ঘোষণা করেছে।[১] বাংলাদেশের বন্যপ্রাণী আইনে এ প্রজাতিটি সংরক্ষিত।[৩]
হট্টিটি পাখির খাদ্য তালিকা:- ছোট মাছ, ঘাসের উপরে থাকা ছোট ছোট পোকামাকড় কীটপতঙ্গ, ছোট ব্যাঙ ও ব্যাঙাচি, এবং কেঁচো, এদের খাবার
চিত্রশালা
[সম্পাদনা]- Ssp aigneri -Museum specimen - Karachi, Pakistan
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "Vanellus indicus"। The IUCN Red List of Threatened Species। ১৭ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০১৩।
- ↑ রেজা খান (২০০৮)। বাংলাদেশের পাখি। ঢাকা: বাংলা একাডেমী। পৃ. ১৭১–২। আইএসবিএন ৯৮৪০৭৪৬৯০১।
- 1 2 3 জিয়া উদ্দিন আহমেদ (সম্পা.) (২০০৯)। বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ: পাখি, খণ্ড: ২৬। ঢাকা: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। পৃ. ২০৭–৮।
{{বই উদ্ধৃতি}}:|লেখক=প্যারামিটারে সাধারণ নাম রয়েছে (সাহায্য) - ↑ Jerdon, TC (১৮৬৪)। The Birds of India। George Wyman & Co। পৃ. ৬৪৮–৬৪৯।
- ↑ Symons,CT (১৯১৭)। "Note on the breeding habits of the Did-he-do-it Sarcogrammus indicus"। Spolia Zeylanica। ১০ (39): ৩৯৭–৩৯৮।
- ↑ Hayman, P., J. Marchant, T. Prater (১৯৮৬)। Shorebirds: an identification guide to the waders of the world। Croom Helm, London। পৃ. ২৭৪–২৭৫।
{{বই উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: একাধিক নাম: লেখকগণের তালিকা (লিঙ্ক) - ↑ "Vanellus indicus"। BirdLife International। ২৩ অক্টোবর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০১৩।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- আইইউসিএন লাল তালিকার ন্যূনতম উদ্বেগজনক প্রজাতি
- ভেনেলাস
- এশিয়ার পাখি
- বাংলাদেশের পাখি
- ভারতের পাখি
- নেপালের পাখি
- ভুটানের পাখি
- শ্রীলঙ্কার পাখি
- পাকিস্তানের পাখি
- আফগানিস্তানের পাখি
- মিয়ানমারের পাখি
- থাইল্যান্ডের পাখি
- মালয়েশিয়ার পাখি
- সিঙ্গাপুরের পাখি
- কম্বোডিয়ার পাখি
- লাওসের পাখি
- ভিয়েতনামের পাখি
- ইন্দোনেশিয়ার পাখি
- ইরানের পাখি
- চীনের পাখি
- ইরাকের পাখি
- কুয়েতের পাখি
- ইসরাইলের পাখি
- ওমানের পাখি
- কাতারের পাখি
- সৌদি আরবের পাখি
- সিরিয়ার পাখি
- তুরস্কের পাখি
- তুর্কমেনিস্তানের পাখি
- সংযুক্ত আরব আমিরাতের পাখি
- ১৭৮৩-এ বর্ণিত পাখি
- দক্ষিণ এশিয়ার পাখি
- দক্ষিণ-পূর্ব এশিয়ার পাখি
- পিটের বোডায়ের্ট কর্তৃক নামকরণকৃত ট্যাক্সা