সৌদ আশ-শুরাইম
এই জীবিত ব্যক্তির জীবনীমূলক নিবন্ধটির তথ্য যাচাইয়ের জন্য অতিরিক্ত সূত্র থেকে উদ্ধৃতিদান করা প্রয়োজন। (জুন ২০২৬) |
সৌদ আল-শুরাইম | |
|---|---|
سعود بن ابراهيم بن محمد الشرين، | |
| উপাধি | শাইখ মসজিদের ইমাম |
| ব্যক্তিগত তথ্য | |
| জন্ম | ১৯ জানুয়ারি ১৯৬৪ [১] |
| ধর্ম | ইসলাম |
| জাতীয়তা | সৌদি |
| আখ্যা | সুন্নি |
| শিক্ষালয় | সালাফী |
| উল্লেখযোগ্য কাজ | ইমামতি (নামাযের নেতৃত্ব), কুরআন তিলাওয়াতের জন্য পরিচিত |
সৌদ ইবন ইবরাহিম ইবন মুহাম্মদ আল-শুরাইম (আরবি: سعود بن ابراهيم بن محمد الشريم،, জন্ম ১৯ জানুয়ারী, ১৯৬৪) হলেন মক্কার প্রধান মসজিদ, (মসজিদ আল-হারামের) একজন অন্যতম সাবেক ইমাম ও খতীব। তিনি ডক্টরেট (পিএইচ.ডি) ডিগ্রী প্রাপ্ত এবং মক্কার উম্ম আলকুরা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক।[১]
সৌদ শুরাইম ১৯৯১ সাল থেকে মক্কায় রমজানে তারাবীহ নামাজের নেতৃত্ব দেন। তিনি ১৭ জুন ২০১২ তারিখে মসজিদ আল হারাম এ মাগরিবের সালাতের পর ক্রাউন প্রিন্স নায়েফ বিন আবদুল আজিজ এর জানাজা নামাজের নেতৃত্ব দেন।[২] সৌদি আরবের বাদশাহ আবদুল্লাহ এবং রাজপরিবাররা এই জানাজায় উপস্থিত ছিলেন।
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]শুরাইম ১৯৬৬ সালের ১৯ জানুয়ারি সৌদি আরবের রিয়াদে জন্মগ্রহণ করেন। তার পরিবার সৌদি আরবের বনী যায়েদ গোত্রের হারাকিস শাখার অন্তর্ভুক্ত।
আল-ওয়াতান পত্রিকার এক সাক্ষাৎকারে যখন তার সাফল্যে স্ত্রীর ভূমিকা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, শুরাইম বলেন:
“আমার স্ত্রীর বিষয়ে কিছু বলার আগে, আমি আমার শৈশব ও যৌবনে মায়ের ভালোবাসা ও দয়ার কথা ভুলতে পারি না। আমি অনাথ অবস্থায় বড় হয়েছি.. তার ভালোবাসাই আমার জন্য প্রেরণা। আল্লাহ যেন আমার মায়ের প্রতি তাঁর রহমত বর্ষণ করেন, যেমন তিনি আমার প্রতি করেছিলেন যখন আমি শিশু ছিলাম।
আর আমার স্ত্রীর কথা বলতে গেলে, তিনি সুখে-দুঃখে আমার শ্রেষ্ঠ সঙ্গী হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। আমি যখনই তাকে প্রয়োজন, তিনি পাশে থাকেন, আমাকে উৎসাহ দেন, এবং আমার দুঃখ লাঘবের সর্বোচ্চ চেষ্টা করেন। আল্লাহ যেন এটিকে তার সওয়াবের কাজ হিসেবে কবুল করেন।”
শিক্ষা
[সম্পাদনা]আল-শুরাইম তাঁর প্রাথমিক শিক্ষা লাভ করেন রিয়াদে, যেখানে তিনি আরীন প্রাথমিক বিদ্যালয়, মডেল মাধ্যমিক বিদ্যালয় এবং আল-ইয়ারমুক উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেন। ১৯৮০-এর দশকের শেষের দিকে কিশোর বয়সে তিনি প্রায় ছয় মাসের মধ্যেই কুরআন মুখস্থ করেন, যা বলা হয় কোনো আনুষ্ঠানিক প্রশিক্ষণ ছাড়াই সম্পন্ন করেছিলেন।
উচ্চশিক্ষা
[সম্পাদনা]১৯৮৪ সালে তিনি ইমাম মুহাম্মদ ইবনে সৌদ ইসলামিক বিশ্ববিদ্যালয়ের ধর্মীয় মৌলিক শিক্ষাবিভাগের আওতাধীন ইসলামিক আকিদা ও আধুনিক মতবাদ বিভাগে ভর্তি হন এবং ১৯৮৮ সালে সেখান থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে একই বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ বিচারিক ইনস্টিটিউটে তিনি তুলনামূলক ফিকহ (Comparative Jurisprudence)-এ স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন ১৯৯২ সালে।
ডক্টরেট ও একাডেমিক জীবন
[সম্পাদনা]১৯৯৫ সালে আল-শুরাইম মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক ফিকহে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তাঁর গবেষণার বিষয় ছিল ইমাম আবু মনসুর আল-কিরমানির গ্রন্থ Paths in the Rituals। ডক্টরেট সম্পন্ন করার পর তিনি উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগ দেন এবং পরবর্তীতে শরিয়াহ অনুষদের উপ-ডিন হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০২২ সালে অবসর গ্রহণের আগ পর্যন্ত সেখানে একাডেমিক সেবায় নিয়োজিত ছিলেন।
কর্মজীবন
[সম্পাদনা]১৯৯১ সালে রাজা ফাহদের আদেশে আল-শুরাইমকে মসজিদুল হারামের ইমাম ও জুমার খতিব হিসেবে নিয়োগ দেওয়া হয়। এক বছর পর তিনি মক্কার উচ্চ আদালতের বিচারক হিসেবে নিযুক্ত হন। এর পাশাপাশি, তাঁকে মসজিদুল হারামে পাঠদান করার অনুমতিও দেওয়া হয়।[8][4] ১৯৯৫ সাল থেকে তিনি মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন, এবং পরবর্তীতে শরিয়াহ ও ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন হিসেবে নিযুক্ত হন। ২০১০ সালের জুন মাসে বিশ্ববিদ্যালয়ের সভাপতি বাকরি বিন মাত’উকের নির্দেশে তাঁকে ফিকহ বিষয়ে “বিশেষজ্ঞ অধ্যাপক” পদে উন্নীত করা হয়। বর্তমানে তিনি অবসরপ্রাপ্ত।
২০১৮ সালের ৬ এপ্রিল সৌদি কর্তৃপক্ষ শাইখ শুরাইমের টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দেয়, কারণ তিনি সেখানে রাজ্যের রাজনৈতিক ও সামাজিক বিষয় নিয়ে মন্তব্য করেছিলেন এবং ইসলামিক শিক্ষার পরিপন্থী কিছু কর্মকাণ্ডের সমালোচনা করেছিলেন।
কর্ম
[সম্পাদনা]সাউদ আল-শুরাইম সাহিত্য ও ইসলামিক জ্ঞানের বিভিন্ন শাখায় বহু রচনা করেছেন, যার মধ্যে কবিতা ও ইসলামি ঐতিহ্য সম্পর্কিত গবেষণাও রয়েছে। তিনি প্রায় পনেরটি গ্রন্থের রচয়িতা, যেগুলোতে আকীদাহ (বিশ্বাস), ফিকহ (ইসলামী আইনশাস্ত্র), হজ ও উমরাহর আনুষ্ঠানিকতা, তাঁর জুমার খুতবার সংকলন এবং অন্যান্য ইসলামিক আইন সম্পর্কিত বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।
ভ্রমণ
[সম্পাদনা]মসজিদুল হারামের ইমাম হিসেবে দায়িত্ব পালনকালে আল-শুরাইম বহু আন্তর্জাতিক সফর করেছেন। তাঁর সফরগুলোর মধ্যে ছিল ব্রিটেন (১৯৯৯), সংযুক্ত আরব আমিরাত (১৯৯৭ ও ২০০১), ইন্দোনেশিয়া (২০০২, ২০০৮ ও ২০১১), এবং ভারত (২০১০ থেকে ২০১২ সালের মধ্যে একাধিকবার)।
অবসর
[সম্পাদনা]মসজিদুল হারামে টানা ৩২ বছর ইমাম হিসেবে দায়িত্ব পালনের পর, ২০২২ সালে আল-শুরাইম তাঁর পদ থেকে অবসর গ্রহণ করেন। এ উপলক্ষে তিনি নিজেই একটি বিদায় কবিতা রচনা করেন। তাঁর শেষ নামাজ ছিল মাগরিবের নামাজ, ৮ অক্টোবর ২০২২ (যা ১২ রবিউল আউয়াল ১৪৪৪ হিজরির সমতুল্য)।
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 http://www.assabile.com/saud-shuraim-11/saud-shuraim.htm
- ↑ "ক্রাউন প্রিন্স নায়েফ সমাহিত হয়ায় বিশ্ব নেতারা শোক প্রকাশ করেছেন | সামনের পৃষ্ঠা | সৌদি গেজেট"। ২৫ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৬।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- haramainrecordings.com - Recent recordings (audio / video) of Sa'ud Al-Shuraim from Masjid al-Haram
- shuraym.com - Unofficial Website of Imam Al-Shuraim
- Download Sheikh Sa'ud Al-Shuraim's recitation of Al-Quran in mp3 format
- জীবিত ব্যক্তি
- ১৯৬৪-এ জন্ম
- শরিয়া বিচারক
- উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক
- ১৯৬৬-এ জন্ম
- সুন্নি ইমাম
- সৌদি আরবীয় সুন্নি ইসলাম ধর্মের পণ্ডিত
- সৌদি আরবীয় সালাফি
- সৌদি ইমাম
- ইসলামি আইনশাস্ত্রের মুসলিম আলেম
- ২১শ শতাব্দীর ইমাম
- ইমাম মুহাম্মদ ইবনে সৌদ ইসলামি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- রিয়াদের ব্যক্তি