বিষয়বস্তুতে চলুন

সুনীল অ্যামব্রিস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সুনীল অ্যামব্রিস
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম
সুনীল ওয়ালফোর্ড অ্যামব্রিস
জন্ম (1993-03-23) ২৩ মার্চ ১৯৯৩ (বয়স ৩৩)
সেইন্ট ভিনসেন্ট
ব্যাটিংয়ের ধরনডানহাতি
সম্পর্করোমেল কারেন্সি (half-brother)
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ ৩১৩)
১ ডিসেম্বর ২০১৭ বনাম নিউজিল্যান্ড
শেষ টেস্ট৩০শে নভেম্বর ২০১৮ বনাম বাংলাদেশ
ওডিআই অভিষেক
(ক্যাপ ১৮১)
২৯শে সেপ্টেম্বর ২০১৭ বনাম ইংল্যান্ড
শেষ ওডিআই১ জুলাই ২০১৯ বনাম শ্রীলঙ্কা
ঘরোয়া দলের তথ্য
বছরদল
২০১২/১৩কম্বাইন্ড ক্যাম্পাসেস অ্যান্ড কলেজেস
২০১৩/১৪–২০১৬/১৭ওয়িন্ডওয়ার্ড আইল্যান্ড
২০১৪সেন্ট লুসিয়া জুকস
২০১৭সেন্ট লুসিয়া স্টার্স
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট ওডিআই প্রথম-শ্রেণী লিস্ট এ
ম্যাচ সংখ্যা ৬ ৮ ৫৪ ৩১
রানের সংখ্যা ১৬৬ ৩৫২ ২৮২০ ১০৫৯
ব্যাটিং গড় ১৫.১ ৪৪ ৩২.০৪ ৪৬.০৪
১০০/৫০ ০/০ ১/১ ৭/১১ ১/৮
সর্বোচ্চ রান ৪৩ ১৪৮ ২৩১ ১৪৮
ক্যাচ/স্ট্যাম্পিং ২/– ২/– ৭৪/৩ ১৮/১
উৎস: ইএসপিএন ক্রিকইনফো, ১ জুলাই ২০১৯

সুনীল ওয়ালফোর্ড অ্যামব্রিস (জন্ম: ২৩শে মার্চ ১৯৯৩) ওয়েস্ট ইন্ডিজ জাতীয় ক্রিকেট দলের একজন খেলোয়াড়। ২০১৭ সালের ১ ডিসেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে তার টেস্ট অভিষেক ঘটে। সে তার দেশীয় ক্রিকেট ক্লাব "ওয়িন্ডওয়ার্ড আইল্যান্ড" এবং "কম্বাইন্ড ক্যাম্পাসেস অ্যান্ড কলেজেস" এর হয়ে ক্রিকেট খেলেছেন। এছাড়াও সে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ এ সেন্ট লুসিয়া জুকসের হয়ে ক্রিকেট খেলেছেন। অ্যামব্রিসই প্রথম খেলোয়াড় যে কি না টেস্টে পরপর দুইবার হিট উইকেট হন এবং প্রথম টেস্ট অভিষেকেও হিট উইকেট আউট হন।

স্বদেশী ক্যারিয়ার

[সম্পাদনা]

অ্যামব্রিস ২০১২-১৩ ক্যারিবিয়ান টুয়েন্টি টুয়েন্টি এ কম্বাইন্ড ক্যাম্পাসেস এর হয়ে লিওয়ার্ড আইল্যান্ডে এবং জ্যামাইকা ন্যাশনাল ক্রিকেট টিমের বিরুদ্ধে দুটি ম্যাচ খেলেন।[১] প্রথম শ্রেণীর ক্রিকেটে "আঞ্চলিক চার দিন প্রতিযোগিতায়" তার প্রথম অভিষেক ঘটে, যখন সে ওয়িন্ডওয়ার্ড আইল্যান্ডের হয়ে ক্রিকেট খেলতো।[২] তার প্রথম ইনিংসে, অ্যামব্রিস ২০০ বলে ১১৪ রান করেন এবং ম্যান অব দ্য ম্যাচ হন।[৩] সে ৬ ম্যাচে ৪৬৪ রান করে ডেভন স্মিথকে পিছনে ফেলে তার অভিষেক মৌসুম শেষ করেন।[৪]

২০১৭ সালের মার্চে, ২০১৬-১৭ আঞ্চলিক চার দিন প্রতিযোগিতায় ওয়িন্ডওয়ার্ডের হয়ে লিওয়ার্ডের বিরুদ্ধে ডাবল সেঞ্চুরি করে।[৫] "২০১৬-১৭ আঞ্চলিক সুপার ফিফটি" এ সে ওয়িন্ডওয়ার্ডের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় স্থান করে নেয়।[৬][৭][৮]

আন্তর্জাতিক ক্যারিয়ার

[সম্পাদনা]

অ্যামব্রিস ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দলের হয়ে অস্ট্রেলিয়াতে ২০১২ অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ খেলেন।[৯] সে পাপুয়া নিউ গিনির অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দলের বিরুদ্ধে ৯ চার ও ৭ ছক্কায় ৪৩ বলে ৯১ রান করেন।[১০] ২০১৭ সালের জুনে ভারতের বিপক্ষে খেলার জন্য সে একদিনের ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজ জাতীয় ক্রিকেট দলের স্কোয়াডে অন্তর্ভুক্ত হয়, কিন্তু সে খেলেন নি।[১১] ২০১৭ সালের ২৯শে সেপ্টেম্বর ইংল্যান্ডের বিরুদ্ধে তার একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের হয়ে অভিষেক ঘটে। উক্ত ম্যাচে সে ২৭ বলে ৩৮ রানের অপরাজিত ইনিংস খেলেন।[১২]

২০১৭ সালের ১ ডিসেম্বর[১৩] নিউজিল্যান্ডের বিপক্ষে তার টেস্ট অভিষেক ঘটে এবং ৬ষ্ঠ ব্যাটসম্যান হিসেবে প্রথম বলেই হিট উইকেট আউট হয়।[১৪][১৫] উক্ত ম্যাচের ২য় ইনিংসে সে ছক্কা মেরে তার রানের খাতা খুলেন এবং ৬ষ্ঠ ব্যাটসম্যান হিসেবে টেস্টে এই কীর্তি গড়েন।[১৬] ১০ ডিসেম্বর ২০১৭ এ নিউজিল্যান্ডের বিপক্ষে ২য় টেস্টে পুনরায় হিট উইকেট আউট হন[১৭] এবং প্রথম ব্যাটসম্যান হিসেবে পরপর দুই টেস্টে হিট উইকেট আউট হওয়ার রেকর্ডেও তার নাম লেখান।[১৮] উক্ত ম্যাচের ২য় ইনিংসে অপরাজিত থাকা অবস্থায় তিনি ইঞ্জুরিতে পড়ে।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ Twenty20 matches played by Sunil Ambris – CricketArchive. Retrieved 3 January 2016.
  2. ↑ First-class matches played by Sunil Ambris – CricketArchive. Retrieved 3 January 2016.
  3. ↑ Guyana v Windward Islands, Regional Four Day Competition 2013/14 – CricketArchive. Retrieved 3 January 2016.
  4. ↑ Batting and fielding in Regional Four Day Competition 2013/14 (ordered by runs) – CricketArchive. Retrieved 3 January 2016.
  5. ↑ "WICB Professional Cricket League Regional 4 Day Tournament, Trinidad & Tobago v Jamaica at Port of Spain, Mar 24–27, 2017"। ESPN Cricinfo (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭।
  6. ↑ "Cricket Records | West Indies Cricket Board Regional Super50, 2016/17 – Windward Islands | Records | Batting and bowling averages | ESPN Cricinfo"। Cricinfo। সংগ্রহের তারিখ ২৮ মার্চ ২০১৭।
  7. ↑ "Kemar Roach gets all-format West Indies contract"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২ অক্টোবর ২০১৮।
  8. ↑ "Cricket West Indies announces list of contracted players"। International Cricket Council (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ অক্টোবর ২০১৮।
  9. ↑ Under-19 ODI matches played by Sunil Ambris – CricketArchive. Retrieved 3 January 2016.
  10. ↑ Papua New Guinea Under-19s v West Indies Under-19s, ICC Under-19 World Cup 2012 (Group C) – CricketArchive. Retrieved 3 January 2016.
  11. ↑ "Kyle Hope, Ambris earn maiden ODI call-ups"। ESPN Cricinfo (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০১৭।
  12. ↑ "5th ODI (D/N), West Indies tour of England at Southampton, Sep 29 2017"। ESPN Cricinfo (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ সেপ্টেম্বর ২০১৭।
  13. ↑ "Ambris replaces Kyle Hope in WI Test squad for NZ tour" (ইংরেজি ভাষায়)। ESPN Cricinfo। ৬ নভেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ৬ নভেম্বর ২০১৭।
  14. ↑ "'We can bounce back' says West Indies coach after debutant batsman's freak dismissal"। Stuff। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০১৭।
  15. ↑ "1st Test, West Indies tour of New Zealand at Wellington, Dec 1-5 2017"। ESPN Cricinfo (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০১৭।
  16. ↑ "West Indies' Sunil Ambris continues unique Test debut against New Zealand"। Indian Express (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ ডিসেম্বর ২০১৭।
  17. ↑ "WI 121/5 (36.4 ov, KC Brathwaite 63*, SO Dowrich 0*, C de Grandhomme 1/30) - Live | Match Report | ESPNCricinfo"। ESPNcricinfo (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ ডিসেম্বর ২০১৭।
  18. ↑ "Sunil Ambris becomes first player to be dismissed hit-wicket twice in consecutive Tests, watch video"। Indian Express (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০১৭।

বহিঃসংযোগ

[সম্পাদনা]