সুখেন দাস
সুখেন দাস | |
|---|---|
| জন্ম | ২৮ জুলাই ১৯৩৮ |
| মৃত্যু | ৪ এপ্রিল ২০০৪ (বয়স ৬৫) |
| মৃত্যুর কারণ | হৃৎযন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়া |
| জাতীয়তা | ভারতীয় |
| পেশা | অভিনেতা, পরিচালক[৪] |
সুখেন দাস (২৮ জুলাই ১৯৩৮ - ৪ এপ্রিল ২০০৪) ছিলেন ভারতীয় বাংলা চলচ্চিত্রের একজন বিখ্যাত অভিনেতা এবং চলচ্চিত্র পরিচালক।[৫] তিনি ২০০৪ সালের ৪ এপ্রিল কলকাতায় পরলোক গমন করেন।[৬][৭]
শৈশব ও শিক্ষা
[সম্পাদনা]সুখেন দাসের ভালো নাম ছিল সুখেন্দ্রনাথ দাস তিনি কলকাতায় জন্মগ্রহণ করেন ।[৮][৯] তিনি তার শৈশবের কিছু অংশ রামকৃষ্ণ সোসাইটি-অনাথ ভান্ডার নামক একটি অনাথ আশ্রমে কাটিয়ে ছিলেন। আর্থিক সমস্যার কারণে তিনি তার পড়াশোনা শেষ করতে পারেননি। পরে তিনি অনাথ আশ্রম থেকে পালিয়ে গিয়ে একটি ডাক্তারের চেম্বারে আশ্রয় নেন। এই সময়ে তিনি ফিল্ম স্টুডিওর কাছে ঘোরাঘুরি করতেন এবং পরিচালক দেবনারায়ণ গুপ্তের নজরে আসেন, যিনি তাকে দাসীপুত্র(১৯৪৯) চলচ্চিত্রে শিশু অভিনেতা(মাস্টার সুখেন) হিসেবে অভিনয় করেন ।[১০]
কর্মজীবন
[সম্পাদনা]দাস অনেক ব্যবসাসফল চলচ্চিত্রে অভিনয় করেন[৭][১১]। এর মধ্যে রয়েছে প্রতিশোধ (১৯৮১)[১২] এবং মা এক মন্দির (১৯৮৮)।[১২] লালু ভুলু (১৯৫৯), ধন্যি মেয়ে (১৯৭১), রাজনন্দিনী (১৯৮০) এবং দাদামণি (১৯৮৪) চলচ্চিত্রে তার অভিনয় সমালোচকদের প্রশংসা লাভ করে। তিনি মিলন তিথি, সায়নী,[১৩] মান অভিমান (১৯৭৮)[১৪] এবং সিংহদুয়ার (১৯৭৮)-সহ বহু চলচ্চিত্র পরিচালনাও করেন এবং আরও কয়েকটি চলচ্চিত্রের চিত্রনাট্য লেখেন।[৬] তার ১৫থ জুলাই নাটকটি হিন্দিতে অনূদিত হয়। তিনি বহু যাত্রা পালাতেও অভিনয় করেন।
দাস সাধারণত বিষাদময় চরিত্রে অভিনয় করতেন বলে তাকে একই ধরনের চরিত্রে বেশি নেওয়া হতো।[১৫] তবে তিনি মাঝে মাঝে কৌতুক চরিত্রেও অভিনয় করেছেন,[১৬] যার উদাহরণ ধন্যি মেয়ে চলচ্চিত্রে তার অভিনীত চরিত্র। সাধারণত তিনি এমন চরিত্রে অভিনয় করতেন, যেখানে কোনো ব্যক্তি ছোট ভাই বা বন্ধুকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনায় প্রতিবন্ধী হয়ে পড়ে এবং পরে অন্যদের দুর্ব্যবহারের শিকার হয়। প্রতিশোধ চলচ্চিত্রে তার অ্যাকশন নায়কের চরিত্রটি ছিল ব্যতিক্রমী।
চলচ্চিত্রসমূহ
[সম্পাদনা]অভিনেতা
[সম্পাদনা]- অর্জুন আমার নাম (২০০৩)
- ফুল আর পাথর (২০০২)
- শেষ বিচার (২০০১)[১৭]
- বস্তির মেয়ে রাধা (২০০২)
- মান অপমান (১৯৯৭)
- কথা দিলাম (১৯৯১)
- মান মর্যাদা (১৯৯১)
- মহাপীঠ তারাপীঠ (১৯৮৯)
- আঘাত (১৯৮৮)
- দেনা পাওনা (১৯৮৮)
- মা এক মন্দির (১৯৮৮)[১৮]
- পাপ পূণ্য (১৯৮৭)
- প্রতিকার (১৯৮৭)
- অভিমান (১৯৮৬)
- অমর কন্টক (১৯৮৬)
- ডাক্তার বউ (১৯৮৬)
- দাদামনি (১৯৮৪)
- জীবন মরন (১৯৮৩)
- মমতা (১৯৮২)
- প্রতিশোধ (১৯৮১)[১৯]
- রাজা সাহেব (১৯৮০)
- সুনয়নী (১৯৭৯)
- বাাবা তারকনাথ (১৯৭৭)
- বাবু মশাই (১৯৭৭)
- বেহুলা লক্ষিন্দর (১৯৭৭)[২০]
- নয়ন (১৯৮৮)
- রামের সুমতি (১৯৭৭)
- অচেনা অতিথি (১৯৭৩)
- জনতার আদালত (১৯৭২)
- দুটি মন (১৯৭০)
- পান্না হীরে চুনি (১৯৬৯)
- প্রতিদান (১৯৬৯)
- বাঘিনী (১৯৬৮)
- কেদার রাজা (১৯৬৭)
- অশ্রু দিয়ে লেখা (১৯৬৬)
- সৎ ভাই (১৯৬৩)
- কঠিন মায়া (১৯৬১)
- শশীবাবুর সংসার (১৯৫৯)[২১]
পরিচালক
[সম্পাদনা]- শেষ বিচার (২০০১)
- মান অপমান (১৯৯৭)[২২]
- দান প্রতিদান (১৯৯৩)
- মান মর্যাদা (১৯৯১)
- দেনা পাওনা (১৯৮৮) (১৯৮৮)
- মা এক মন্দির (১৯৮৮)
- অমর কন্টক (১৯৮৬)
- জীবন মরন (১৯৮৩)
- স্বর্ণ মহল (১৯৮২)
- প্রতিশোধ (১৯৮১)
- সুনয়নী (১৯৭৯)
- মান অভিমান (১৯৭৮)
- নয়ন (১৯৭৭)
- অচেনা অতিথি (১৯৭৩)
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Biography of Sukhen Das"। gomolo.com। ৫ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০১৬।
- ↑ "Sukhen Das Photo gallery"। filmiclub.com। ৫ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০১৬।
- ↑ "Noted Bengali actor Sukhen Das dead"। zeenews.india.com। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০১৬।
- ↑ PTI (৪ এপ্রিল ২০০৪)। "Bengali actor Suken Das dead"। The Times of India। Calcutta, India। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০১৬।
- ↑ "Sukhen Das, Sukhen Das Movies Online, Sukhen Das Videos"। ibollytv.com। ১ মে ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০১৬।
- 1 2 Yves Thoraval (১ ফেব্রুয়ারি ২০০০)। The cinemas of India। Macmillan India। পৃ. ২৩২–২৩৪। আইএসবিএন ৯৭৮-০-৩৩৩-৯৩৪১০-৪।
- 1 2 Kironmoy Raha; Nandan (Organization : Calcutta, India) (১৯৯১)। Bengali cinema। Nandan। পৃ. ৭২।
- ↑ "Biography of Sukhen Das"। gomolo.com। ৫ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ সেপ্টেম্বর ২০১৫।
- ↑ "Sukhen Das Photo gallery"। filmiclub.com। ৫ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ সেপ্টেম্বর ২০১৫।
- ↑ "Bengali actor Suken Das dead" ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৭ জানুয়ারি ২০১৮ তারিখে. Times of India | 4 April 2004
- ↑ Bimal Mukherjee; Sunil Kothari; Ananda Lal, Chidananda and Das Gupta (১৯৯৫)। Rasa: Theatre and cinema। Anamika Kala Sangam। পৃ. ২৫৪।
- 1 2 Indrajit Hazra (৬ ডিসেম্বর ২০১৩)। Grand Delusions। Aleph Book Company। পৃ. ৭৮–। আইএসবিএন ৯৭৮-৯৩-৮৩০৬৪-৬০-১।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "Shakuntala Barua" ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৫ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে. Kolkata Today, Shakuntala Barua 29 March 2014
- ↑ Film World। T.M. Ramachandran। ১৯৭৯। পৃ. ৬৫। ২ সেপ্টেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ অক্টোবর ২০১৬।
- ↑ Sumita S. Chakravarty (২০০০)। The enemy within: the films of Mrinal Sen। Flicks Books। পৃ. ৭২। আইএসবিএন ৯৭৮-০-৯৪৮৯১১-৫৭-৬।
- ↑ "Laughing Stock" ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৫ সেপ্টেম্বর ২০২২ তারিখে. Times of India, Priyanka Dasgupta | TNN | 20 Dec 2010.
- ↑ "Songs of Sukhen Das"। gomolo.com। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০১৬।
- ↑ "List of Movies of SUKHEN DAS"। webmallindia.com। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০১৬।
- ↑ "Sukhen Das Bengali songs"। raaga.com। ২০ এপ্রিল ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০১৬।
- ↑ "Sukhen Das hit songs"। saregama.com। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০১৬।
- ↑ "Filmography of Sukhen Das"। gomolo.com। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০১৬।
- ↑ "Bengali movies of Sukhen Das by year"। moovyshoovy.com। ২৯ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০১৬।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট মুভি ডেটাবেজে সুখেন দাস (ইংরেজি)
- সুখেন দাস গোমোলো
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |