সেরিয়ে আ
| স্থাপিত | ১৮৯৮ আনুষ্ঠানিকভাবে ১৯২৯ থেকে রাউন্ড-রবিন প্রতিযোগিতা |
|---|---|
| দেশ | |
| কনফেডারেশন | উয়েফা |
| দলের সংখ্যা | ২০ |
| লিগের স্তর | ১ |
| অবনমিত | সেরিয়ে বি |
| ঘরোয়া কাপ | কোপা ইতালিয়া সুপারকোপা ইতালিয়া |
| আন্তর্জাতিক কাপ | উয়েফা চ্যাম্পিয়নস লিগ উয়েফা ইউরোপা লিগ |
| বর্তমান চ্যাম্পিয়ন | এসি মিলান (১৯তম শিরোপা) (২০২১-২২) |
| সর্বাধিক শিরোপা | ইয়ুভেন্তুস (শিরোপা ৩৬টি) |
| সম্প্রচারক | স্কাই ইতালিয়া মিডিয়াসেট প্রিমিয়াম |
| ওয়েবসাইট | legaseriea.it |
সেরিয়ে আ (ইতালীয় উচ্চারণ: [ˈsɛːrje ˈa]), ইতালীয় পেশাদার ফুটবলের সর্বোচ্চ ফুটবল লিগ। ১৯২৯-৩০ মৌসুম হতে সেরিয়ে আ ৮০ বছরেরও অধিক সময় হতে অনুষ্ঠিত হয়ে আসছে। সেরিয়ে আ বিশ্বের অন্যতম সেরা ফুটবল লিগ হিসেবে বিবেচিত এবং তা ৯০ দশক থেকে মধ্য সহস্রাব্দ পর্যন্ত শ্রেষ্ঠ ফুটবল লিগ ছিল।[১] সেরিয়ে আ-এর দলগুলো সর্বাধিক ২৬ বার উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে অংশগ্রহণ করে। তার মাঝে তারা ১২ বার শিরোপা লাভ করে।[২] উয়েফা চ্যাম্পিয়নস লিগ এবং উয়েফা ইউরোপা লিগে ক্লাব পারফরম্যান্সের উপর ভিত্তি করে উয়েফার রেটিং অনুযায়ী, সেরিয়ে আ ইউরোপিয়ান লিগগুলোর মধ্যে ৪র্থ স্থান অধিকার করে আছে।[৩] স্পেনিশ লা লিগা, ইংলিশ প্রিমিয়ার লিগ, এবং জার্মান বুন্দেসলিগা যথাক্রমে প্রথম তিনটি স্থানে আছে।
বিন্যাস
[সম্পাদনা]২০০৪-০৫ মৌসুম থেকে সবমিলিয়ে ২০ টি ক্লাব সেরিয়ে আ-তে অংশগ্রহণ করছে। রাজনৈতিক কারণে এক মৌসুমে (১৯৪৭–৪৮) ২১ টি ক্লাব অংশ নিয়েছিলো। নিচে সেরিয়ে আ ইতিহাসে ক্লাবের সংখ্যার একটি তালিকা দেয়া হলো;
- ১৮ টি ক্লাব = ১৯২৯–১৯৩৪
- ১৬ টি ক্লাব = ১৯৩৪–১৯৪২
- ১৮ টি ক্লাব = ১৯৪২–১৯৪৬
- ২০ টি ক্লাব = ১৯৪৬–১৯৪৭
- ২১ টি ক্লাব = ১৯৪৭–১৯৪৮
- ২০ টি ক্লাব = ১৯৪৮–১৯৫২
- ১৮ টি ক্লাব = ১৯৫২–১৯৬৭
- ১৬ টি ক্লাব = ১৯৬৭–১৯৮৮
- ১৮ টি ক্লাব = ১৯৮৮–২০০৪
- ২০ টি ক্লাব = ২০০৪–বর্তমান
চ্যাম্পিয়নস
[সম্পাদনা]| ক্লাব | চ্যাম্পিয়ন | রানার-আপ | মৌসুম |
|---|---|---|---|
| জুভেন্টাস | ৩৬ | ২১ | ১৯০৫, ১৯২৫-২৬, ১৯৩০-৩১, ১৯৩১-৩২, ১৯৩২-৩৩, ১৯৩৩-৩৪, ১৯৩৪-৩৫, ১৯৪৯-৫০, ১৯৫১-৫২, ১৯৫৭-৫৮, ১৯৫৯-৬০, ১৯৬০-৬১, ১৯৬৬-৬৭, ১৯৭১-৭২, ১৯৭২-৭৩, ১৯৭৪-৭৫, ১৯৭৬-৭৭, ১৯৭৭-৭৮, ১৯৮০-৮১, ১৯৮১-৮২, ১৯৮৩-৮৪, ১৯৮৫-৮৬, ১৯৯৪-৯৫, ১৯৯৬-৯৭, ১৯৯৭-৯৮, ২০০১-০২, ২০০২-০৩, ২০১১-১২, ২০১২-১৩, ২০১৩-১৪, ২০১৫-১৬, ২০১৫-১৬, ২০১৬-১৭, ২০১৭-১৮,
২০১৮-১৯, ২০১৯-২০ |
| ইন্টার মিলান | ১৯ | ১৬ | ১৯০৯-১০, ১৯১৯-২০, ১৯২৯-৩০, ১৯৩৭-৩৮, ১৯৩৯-৪০, ১৯৫২-৫৩, ১৯৫৩-৫৪, ১৯৬২-৬৩, ১৯৬৪-৬৫, ১৯৬৫-৬৬, ১৯৭০-৭১, ১৯৭৯-৮০, ১৯৮৮-৮৯, ২০০৫-০৬, ২০০৬-০৭, ২০০৭-০৮, ২০০৮-০৯, ২০০৯-১০, ২০২০-২১ |
| এসি মিলান | ১৯ | ১৬ | ১৯০১, ১৯০৬, ১৯০৭, ১৯৫০-৫১, ১৯৫৪-৫৬, ১৯৫৬-৫৭, ১৯৫৮-৫৯, ১৯৬১-৬২, ১৯৬৭-৬৮, ১৯৭৮-৭৯, ১৯৮৭-৮৮, ১৯৯১-৯২, ১৯৯২-৯২, ১৯৯৩-৯৪, ১৯৯৫-৯৬, ১৯৯৮-৯৯, ২০০৩-০৪, ২০১০-১১, ২০২১-২২ |
| জেনোয়া | ৯ | ৪ | ১৮৯৮, ১৮৯৯, ১৯০০, ১৯০২, ১৯০৩, ১৯০৪, ১৯১৪-১৫, ১৯২২-২৩, ১৯২৩-২৪ |
| তোরিনো | ৭ | ৭ | ১৯২৭-২৮, ১৯৪২-৪৩, ১৯৪৫-৪৬ ১৯৪৬-৪৭,১৯৪৭-৪৮, ১৯৪৮-৪৯, ১৯৭৫-৭৬ |
| বোলোনিয়া | ৭ | ৪ | ১৯২৪-২৫, ১৯২৮-২৯, ১৯৩৫-৩৬, ১৯৩৬-৩৭, ১৯৩৮-৩৯্ ১৯৪০-৪১, ১৯৬৩-৬৪ |
| প্রো ভার্সেলি | ৭ | ১ | ১৯০৮, ১৯০৯, ১৯১০-১১, ১৯১১-১২, ১৯১২-১৩, ১৯২০-২১, ১৯২১-২২ |
| রোমা | ৩ | ১৪ | ১৯৪১-৪২, ১৯৮২-৮৩, ২০০০-০১ |
| লাৎজিও | ২ | ৭ | ১৯৭৩-৭৪, ১৯৯৯-২০০০ |
| ফিওরেন্তিনা | ২ | ৫ | ১৯৫৫-৫৬, ১৯৬৮-৬৯ |
| নাপোলি | ২ | ৭ | ১৯৮৬-৮৭, ১৯৮৯-৯০ |
| ক্যাগ্লিয়ারি | ১ | ১ | ১৯৬৯-৭০ |
| এএস কাসালে | ১ | - | ১৯১৩-১৪ |
| ইউএসডি নোভেসে | ১ | - | ১৯২১-২২ |
| ইউসি সাম্পদরিয়া | ১ | - | ১৯৯০-৯১ |
| হেলাস ভেরোনা এফসি | ১ | - | ১৯৮৪-৮৫ |
গাড় বর্তমানে সেরিয়ে আ-তে অংশগ্রহণকারী ক্লাব বোঝাচ্ছে।
আরোও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ http://www.uefa.com/memberassociations/association=ita/honours/index.html
- ↑ Kevin Ashby (২৪ মে ২০০৭)। "Serie A reiterates star quality"। UEFA.com। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০০৭।
- ↑ "UEFA Country Ranking 2011"। সংগ্রহের তারিখ ৯ আগস্ট ২০১০।