সান্তিয়াগো মেলে
|
২০১৭ সালে উরুগুয়ের হয়ে মেলে | |||
| ব্যক্তিগত তথ্য | |||
|---|---|---|---|
| পূর্ণ নাম | সান্তিয়াগো আন্দ্রেস মেলে কাস্তানিয়েরো | ||
| জন্ম | ৬ সেপ্টেম্বর ১৯৯৭ | ||
| জন্ম স্থান | মোন্তেভিদেও, উরুগুয়ে | ||
| উচ্চতা | ১.৮৫ মিটার (৬ ফুট ১ ইঞ্চি) | ||
| মাঠে অবস্থান | গোলরক্ষক | ||
| ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | মোন্তেররেই | ||
| জার্সি নম্বর | ২৫ | ||
| ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৩:৫৪, ১০ জুন ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। | |||
সান্তিয়াগো আন্দ্রেস মেলে কাস্তানিয়েরো (স্পেনীয়: Santiago Mele; জন্ম: ৬ সেপ্টেম্বর ১৯৯৭; সান্তিয়াগো মেলে নামে সুপরিচিত) হলেন একজন উরুগুয়েয়ীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে মেক্সিকোর পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর লিগা এমএক্সের ক্লাব মোন্তেররেই এবং উরুগুয়ে জাতীয় দলের হয়ে গোলরক্ষক হিসেবে খেলেন।[১][২]
২০১৫ সালে, মেলে উরুগুয়ে অনূর্ধ্ব-১৮ দলের হয়ে উরুগুয়ের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় চার বছর যাবত উরুগুয়ের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০২৩ সালে উরুগুয়ের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; উরুগুয়ের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৪ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]সান্তিয়াগো আন্দ্রেস মেলে কাস্তানিয়েরো ১৯৯৭ সালের ৬ই সেপ্টেম্বর তারিখে উরুগুয়ের মোন্তেভিদেওতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
আন্তর্জাতিক ফুটবল
[সম্পাদনা]মেলে উরুগুয়ে অনূর্ধ্ব-১৮, উরুগুয়ে অনূর্ধ্ব-২০ এবং উরুগুয়ে অনূর্ধ্ব-২২ দলের হয়ে খেলার মাধ্যমে উরুগুয়ের প্রতিনিধিত্ব করেছেন। ২০১৫ সালের ১২ই অক্টোবর তারিখে তিনি উরুগুয়ে অনূর্ধ্ব-১৮ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন। উরুগুয়ের বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ৪ বছরে ৩৫ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
২০২৩ সালের ২৮শে মার্চ তারিখে, ২৫ বছর, ৬ মাস ও ২২ দিন বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী মেলে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে উরুগুয়ের হয়ে অভিষেক করেছেন।[৩] তিনি উক্ত ম্যাচের মূল একাদশে অন্তর্ভুক্ত ছিলেন;[৪] ম্যাচে তিনি ২৩ নম্বর জার্সি পরিধান করে গোলরক্ষক হিসেবে খেলেছিলেন।[৫] ম্যাচটি উরুগুয়ে ২–১ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[৬] উরুগুয়ের হয়ে অভিষেকের বছরে মেলে সর্বমোট ৩ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
পরিসংখ্যান
[সম্পাদনা]আন্তর্জাতিক
[সম্পাদনা]- ১০ জুন ২০২৪ পর্যন্ত হালনাগাদকৃত।
| দল | সাল | ম্যাচ | গোল |
|---|---|---|---|
| উরুগুয়ে | ২০২৩ | ৩ | ০ |
| ২০২৪ | ১ | ০ | |
| সর্বমোট | ৪ | ০ | |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "PLAYERS" [খেলোয়াড়]। rayados.com (ইংরেজি ভাষায়)। ফুটবল ক্লাব মোন্তেররেই। ২৬ জুন ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুন ২০২৫।
- ↑ "CF Monterrey » Squad 2024/2025" [ফুটবল ক্লাব মোন্তেররেই » দল ২০২৪/২০২৫]। worldfootball.net (ইংরেজি ভাষায়)। ওয়ার্ল্ডফুটবল। ২৬ জুন ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুন ২০২৫।
- ↑ "Korea Republic vs. Uruguay - 28 March 2023 - Soccerway"। int.soccerway.com। সংগ্রহের তারিখ ১০ জুন ২০২৪।
- ↑ "South Korea - Uruguay 1:2 (Friendlies 2023, March)"। worldfootball.net (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ জুন ২০২৪।
- ↑ "South Korea - Uruguay, Mar 28, 2023 - International Friendlies - Match sheet"। www.transfermarkt.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ জুন ২০২৪।
- ↑ Strack-Zimmermann, Benjamin। "South Korea vs. Uruguay"। www.national-football-teams.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ জুন ২০২৪।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- সান্তিয়াগো মেলে – ফিফা প্রতিযোগিতার রেকর্ড (ইংরেজি)
- সকারওয়েতে সান্তিয়াগো মেলে (ইংরেজি)
- সকারবেসে {{সকারবেস}} আইডি অনুপস্থিত এবং উইকিউপাত্তে নেই
- বিডিফুটবলে {{বিডিফুটবল}} আইডি অনুপস্থিত এবং উইকিউপাত্তে নেই
- ট্রান্সফারমার্কেটে সান্তিয়াগো মেলে (ইংরেজি)
- ওয়ার্ল্ডফুটবল.নেটে সান্তিয়াগো মেলে (ইংরেজি)
- ইএসপিএন এফসিতে {{ইএসপিএন এফসি}} আইডি অনুপস্থিত এবং উইকিউপাত্তে নেই
- ন্যাশনাল-ফুটবল-টিমস.কমে সান্তিয়াগো মেলে (ইংরেজি)
- সকারবেস টেমপ্লেট আইডি অনুপস্থিত
- বিডিফুটবল টেমপ্লেট আইডি অনুপস্থিত
- ১৯৯৭-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- উরুগুয়েয়ীয় ফুটবলার
- আতলেতিকো জুনিয়রের ফুটবলার
- উরুগুয়ের আন্তর্জাতিক যুব ফুটবলার
- উরুগুয়ের অনূর্ধ্ব-২০ আন্তর্জাতিক ফুটবলার
- উরুগুয়ের পুরুষ আন্তর্জাতিক ফুটবলার
- ২০২৪ কোপা আমেরিকার খেলোয়াড়
- উরুগুয়েয়ীয় প্রথম বিভাগের খেলোয়াড়
- পুরুষ ফুটবল গোলরক্ষক
- আঙ্কারাস্পোরের খেলোয়াড়
- আঙ্কারাগুজু স্পোর্টস ক্লাবের ফুটবলার
- ফুটবল ক্লাব মোন্তেররেইয়ের খেলোয়াড়
- স্পেনে প্রবাসী পুরুষ ফুটবলার
- ইতালীয় বংশোদ্ভূত উরুগুয়েয়ীয় ব্যক্তি