লুকাস ওলাসা
|
লুকাস ওলাসা | |||
| ব্যক্তিগত তথ্য | |||
|---|---|---|---|
| পূর্ণ নাম | লুকাস রেনে ওলাসা কাত্রোফে | ||
| জন্ম | ২১ জুলাই ১৯৯৪ | ||
| জন্ম স্থান | মোন্তেভিদেও, উরুগুয়ে | ||
| উচ্চতা | ১.৭৩ মিটার (৫ ফুট ৮ ইঞ্চি) | ||
| মাঠে অবস্থান | রক্ষণভাগের খেলোয়াড় | ||
| ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | ক্রাস্নোদার | ||
| জার্সি নম্বর | ১৫ | ||
| ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৫:৪৩, ১০ জুন ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। | |||
লুকাস রেনে ওলাসা কাত্রোফে (স্পেনীয়: Lucas Olaza; জন্ম: ২১ জুলাই ১৯৯৪; লুকাস ওলাসা নামে সুপরিচিত) হলেন একজন উরুগুয়েয়ীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে রাশিয়ার পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর রাশিয়ার ক্লাব ক্রাস্নোদার এবং উরুগুয়ে জাতীয় দলের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত বাম পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে বাম পার্শ্বীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।
২০১৩ সালে, ওলাসা উরুগুয়ে অনূর্ধ্ব-২০ দলের হয়ে উরুগুয়ের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় দুই বছর যাবত উরুগুয়ের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০২৩ সালে উরুগুয়ের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; উরুগুয়ের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ২ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]লুকাস রেনে ওলাসা কাত্রোফে ১৯৯৪ সালের ২১শে জুলাই তারিখে উরুগুয়ের মোন্তেভিদেওতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
আন্তর্জাতিক ফুটবল
[সম্পাদনা]ওলাসা উরুগুয়ে অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলার মাধ্যমে উরুগুয়ের প্রতিনিধিত্ব করেছেন। ২০১৩ সালের ১৩ই জুলাই তারিখে তিনি ফ্রান্স অনূর্ধ্ব-২০ দলের বিরুদ্ধে ম্যাচে উরুগুয়ে অনূর্ধ্ব-২০ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন।[১] উরুগুয়ের বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ২ বছরে ৯ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
২০২৩ সালের ১৫ই জুন তারিখে, ২৮ বছর, ১০ মাস ও ২৫ দিন বয়সে, বাম পায়ে ফুটবল খেলায় পারদর্শী ওলাসা নিকারাগুয়ার বিরুদ্ধে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে উরুগুয়ের হয়ে অভিষেক করেছেন।[২] তিনি উক্ত ম্যাচের মূল একাদশে অন্তর্ভুক্ত ছিলেন।[৩] ম্যাচে তিনি ৬ নম্বর জার্সি পরিধান করে বাম পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন।[৪] ম্যাচটি উরুগুয়ে ৪–১ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[৫] উরুগুয়ের হয়ে অভিষেকের বছরে ওলাসা সর্বমোট ১ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
পরিসংখ্যান
[সম্পাদনা]আন্তর্জাতিক
[সম্পাদনা]- ১০ জুন ২০২৪ পর্যন্ত হালনাগাদকৃত।
| দল | সাল | ম্যাচ | গোল |
|---|---|---|---|
| উরুগুয়ে | ২০২৩ | ১ | ০ |
| ২০২৪ | ১ | ০ | |
| সর্বমোট | ২ | ০ | |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "France U20 - Uruguay U20, Jul 13, 2013 - U-20 World Cup 2013 - Match sheet"। www.transfermarkt.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ জুন ২০২৪।
- ↑ "Uruguay vs. Nicaragua - 15 June 2023 - Soccerway"। int.soccerway.com। সংগ্রহের তারিখ ১০ জুন ২০২৪।
- ↑ "Uruguay - Nicaragua 4:1 (Friendlies 2023, June)"। worldfootball.net (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ জুন ২০২৪।
- ↑ "Uruguay - Nicaragua, Jun 15, 2023 - International Friendlies - Match sheet"। www.transfermarkt.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ জুন ২০২৪।
- ↑ Strack-Zimmermann, Benjamin। "Uruguay vs. Nicaragua"। www.national-football-teams.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ জুন ২০২৪।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- লুকাস ওলাসা – ফিফা প্রতিযোগিতার রেকর্ড (ইংরেজি)
- সকারওয়েতে লুকাস ওলাসা (ইংরেজি)
- সকারবেসে {{সকারবেস}} আইডি অনুপস্থিত এবং উইকিউপাত্তে নেই
- বিডিফুটবলে লুকাস ওলাসা (ইংরেজি)
- ট্রান্সফারমার্কেটে লুকাস ওলাসা (ইংরেজি)
- {{ওয়ার্ল্ডফুটবল.নেট}} আইডি অনুপস্থিত এবং উইকিউপাত্তে নেই
- ইএসপিএন এফসিতে লুকাস ওলাসা (ইংরেজি)
- ন্যাশনাল-ফুটবল-টিমস.কমে {{এনএফটি খেলোয়াড়}} আইডি অনুপস্থিত এবং উইকিউপাত্তে নেই
- সকারবেস টেমপ্লেট আইডি অনুপস্থিত
- ওয়ার্ল্ডফুটবল.নেট টেমপ্লেট আইডি অনুপস্থিত
- এনএফটি খেলোয়াড় টেমপ্লেট আইডি অনুপস্থিত
- ১৯৯৪-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- উরুগুয়েয়ীয় ফুটবলার
- ফুটবল ক্লাব ক্রাস্নোদারের খেলোয়াড়
- রাশিয়ার খেলোয়াড়
- উরুগুয়ের আন্তর্জাতিক যুব ফুটবলার
- উরুগুয়ের অনূর্ধ্ব-২০ আন্তর্জাতিক ফুটবলার
- উরুগুয়ের পুরুষ আন্তর্জাতিক ফুটবলার
- ২০২৪ কোপা আমেরিকার খেলোয়াড়
- আর্জেন্টিনীয় প্রথম বিভাগের খেলোয়াড়
- বোকা জুনিয়র্সের খেলোয়াড়
- উরুগুয়েয়ীয় প্রথম বিভাগের খেলোয়াড়
- কাম্পেওনাতো ব্রাজিলেইরো সেরিয়ে আ-এর খেলোয়াড়
- রুশ প্রিমিয়ার লিগের খেলোয়াড়
- ক্লাব আতলেতিকো পারানায়েন্সের খেলোয়াড়
- পুরুষ ফুটবল রক্ষণভাগের খেলোয়াড়
- সেহুন্দা দিভিসিওন বি-এর খেলোয়াড়
- লা লিগার খেলোয়াড়
- দানুবিও ফুটবল ক্লাবের খেলোয়াড়
- সেলতা ভিগোর খেলোয়াড়
- রিয়াল বায়াদোলিদের খেলোয়াড়
- এলচে ফুটবল ক্লাবের খেলোয়াড়
- রাশিয়ায় প্রবাসী ফুটবলার
- স্পেনে প্রবাসী পুরুষ ফুটবলার