বিষয়বস্তুতে চলুন

সাইফ হাফিজুর রহমান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অ্যাডভোকেট
সাইফ হাফিজুর রহমান
সাবেক জাতীয় সংসদ সদস্য
কাজের মেয়াদ
১৯৮৬  ১৯৯১
উত্তরসূরীশরীফ খসরুজ্জামান
নির্বাচনী এলাকানড়াইল-২
ব্যক্তিগত বিবরণ
জন্মসাইফ হাফিজুর রহমান খোকন
লোহাগড়া, নড়াইল
নাগরিকত্ববাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশী
রাজনৈতিক দলজাতীয় পার্টি
(২০০১ সালের পূর্বে)
বাংলাদেশ আওয়ামী লীগ
সম্পর্কএম মিজানুর রহমান (বড় ভাই)
পিতামাতাআফসার উদ্দীন আহমেদ (পিতা)
প্রাক্তন শিক্ষার্থীঢাকা বিশ্ববিদ্যালয়
পেশাআইনজীবী ও রাজনীতিবিদ

সাইফ হাফিজুর রহমান খোকন বাংলাদেশী আইনজীবী ও রাজনীতিবিদ যিনি নড়াইল-২ আসনের সাবেক সাংসদ। তিনি ১৯৮৬ ও ১৯৮৮ সালে জাতীয় পার্টির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়ে ছিলেন। যুদ্ধাপরাধের মামলায় যাবজ্জীবন কারাদন্ডে দণ্ডিত দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার সাক্ষী তিনি।[][]

প্রাথমিক জীবন

[সম্পাদনা]

সাইফ হাফিজুর রহমান নড়াইল জেলার লোহাগড়া উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ল' ডিগ্রি অর্জন করেন।[]

রাজনৈতিক ও কর্মজীবন

[সম্পাদনা]

সাইফ হাফিজুর রহমান নড়াইল জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও নড়াইল জেলা আইনজীবী সমিতির সভাপতি। ১৯৮৬ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত তিনি জাতীয় পার্টিতে ছিলেন, তখন ১৯৮৬ সালের তৃতীয় ও ১৯৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদে নড়াইল-২ (লোহাগড়া) আসনে জাতীয় পার্টির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়ে ছিলেন।[][] ১৯৯১ ও ১৯৯৬ সালের নির্বাচনে ও জাতীয় পার্টির মনোনয়নে অংশ গ্রহণ করে পরাজিত হন। ২০০১ সালের নিরবাচনের পূর্বে আবার যোগ দেন আওয়ামী লীগে। তিনি যুদ্ধাপরাধের মামলায় যাবজ্জীবন কারাদন্ডে দণ্ডিত দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার সাক্ষী।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 "৩য় জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত।
  2. 1 2 "৪র্থ জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ৮ নভেম্বর ২০১৯
  3. 1 2 "তিনি শুনেছেন তার ভাইকে যারা হত্যা করছে তাদের সহযোগী ছিলেন দেলোয়ার হোসেন"The Daily Sangram। সংগ্রহের তারিখ ৮ নভেম্বর ২০১৯[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]