সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী
অবয়ব
| সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী | |
|---|---|
| সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় | |
| মনোনয়নদাতা | প্রধানমন্ত্রী |
| নিয়োগকর্তা | রাষ্ট্রপতি |
| মেয়াদকাল | ৫ বছর |
| ওয়েবসাইট | mocat.gov.bd |
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী (পূর্বে যোগাযোগমন্ত্রী) হলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। তিনি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনে সকল বিভাগ, দপ্তর ও সংস্থারও মন্ত্রী। মন্ত্রণালয়টি যোগাযোগ মন্ত্রণালয় হিসেবে যাত্রা শুরু করলেও ২০১৪ সালের ১০ ফেব্রুয়ারি এর নাম পরিবর্তন করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় রাখা হয়। ২০১৪ সালের ১০ ফেব্রুয়ারির পূর্বে মন্ত্রণালয়ের মন্ত্রীদের পদবী ছিলো ‘যোগাযোগমন্ত্রী’।
এখানে মন্ত্রী, উপদেষ্টা, প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এমন সকলের নাম তালিকাভূক্ত করা হয়েছে।[১]
দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, উপদেষ্টা এবং প্রতিমন্ত্রী
[সম্পাদনা]| ক্রমিক | আলোকচিত্র | নাম | পদবী | যোগদান | অব্যাহতি |
|---|---|---|---|---|---|
| ১ | মুহাম্মদ মনসুর আলী | মন্ত্রী | ১০ এপ্রিল ১৯৭১ | ২৯ ডিসেম্বর ১৯৭১ | |
| ২ | চিত্র:শেখ আবদুল আজিজ.jpg | শেখ আবদুল আজিজ | মন্ত্রী | ২৯ ডিসেম্বর ১৯৭১ | ১২ জানুয়ারি ১৯৭২ |
| ৩ | মুহাম্মদ মনসুর আলী | মন্ত্রী | ১৩ জানুয়ারি ১৯৭২ | ১৫ আগস্ট ১৯৭৫ | |
| ৪ | এম এইচ খান | মন্ত্রী | ১০ নভেম্বর ১৯৭৫ | ৯ ডিসেম্বর ১৯৭৭ | |
| ৫ | মশিউর রহমান | মন্ত্রী | ৪ জুলাই ১৯৭৮ | ১৩ মার্চ ১৯৭৯ | |
| ৬ | এস এম শফিউল আজম | মন্ত্রী | ১৫ মার্চ ১৯৭৯ | ১৫ এপ্রিল ১৯৭৯ | |
| ৭ | আব্দুল আলিম | মন্ত্রী | ১৫ এপ্রিল ১৯৭৯ | ১১ ফেব্রুয়ারি ১৯৮২ | |
| ৮ | শামসুল হুদা চৌধুরী | মন্ত্রী | ১২ ফেব্রুয়ারি ১৯৮২ | ২৪ মার্চ ১৯৮২ | |
| ৯ | মাহবুব আলী খান | মন্ত্রী | ২৭ মার্চ ১৯৮২ | ১ জুন ১৯৮৪ | |
| ১০ | আবু জাফর ওবায়দুল্লাহ | মন্ত্রী | ১ জুন ১৯৮৪ | ২৫ অক্টোবর ১৯৮৪ | |
| ১১ | সুলতান আহমেদ | মন্ত্রী | ২৫ অক্টোবর ১৯৮৪ | ৫ আগস্ট ১৯৮৫ | |
| ১২ | মওদুদ আহমেদ | মন্ত্রী | ৫ আগস্ট ১৯৮৫ | ২৪ মার্চ ১৯৮৬ | |
| ১৩ | সুলতান আহমেদ | মন্ত্রী | ২৪ মার্চ ১৯৮৬ | ২৫ মে ১৯৮৬ | |
| ১৪ | মওদুদ আহমেদ | মন্ত্রী | ২৫ মে ১৯৮৬ | ৯ আগস্ট ১৯৮৬ | |
| ১৫ | এম এ মতিন | মন্ত্রী | ৯ আগস্ট ১৯৮৬ | ৩০ নভেম্বর ১৯৮৬ | |
| ১৬ | এম. মতিউর রহমান | মন্ত্রী | ৩০ নভেম্বর ১৯৮৬ | ২৭ মার্চ ১৯৮৮ | |
| ১৭ | আনোয়ার হোসেন মঞ্জু | মন্ত্রী | ২৭ মার্চ ১৯৮৮ | ৬ ডিসেম্বর ১৯৯০ | |
| ১৮ | অলি আহমেদ | মন্ত্রী | ২০ মার্চ ১৯৯১ | ১৯ মার্চ ১৯৯৬ | |
| ১৯ | আবদুল মতিন চৌধুরী | মন্ত্রী | ১৯ মার্চ ১৯৯৬ | ৩০ মার্চ ১৯৯৬ | |
| ২০ | আনোয়ার হোসেন মঞ্জু | মন্ত্রী | ২৩ জুন ১৯৯৬ | ১৫ আগস্ট ২০০১ | |
| ২১ | নাজমুল হুদা | মন্ত্রী | ১১ অক্টোবর ২০০১ | ২৯ অক্টোবর ২০০৬ | |
| ২২ | সৈয়দ আবুল হোসেন | মন্ত্রী | ৬ জানুয়ারি ২০০৯ | ৫ ডিসেম্বর ২০১১ | |
| ২৩ | ওবায়দুল কাদের | মন্ত্রী | ৫ ডিসেম্বর ২০১১ | ৬ আগস্ট ২০২৪ | |
| ২৪ | মুহাম্মদ ইউনূস | উপদেষ্টা | ১৬ আগস্ট ২০২৪ | বর্তমান | |
| ২৫ | মুহাম্মদ ফাওজুল কবির খান | উপদেষ্টা | ১৬ আগস্ট ২০২৪ | বর্তমান | |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "প্রাক্তন মন্ত্রী/প্রতিমন্ত্রী/উপদেষ্টাগণ"। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। ৩ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০২০।
