শের খান
অবয়ব
শের খান | |
|---|---|
| বাংলার গভর্নর | |
| কাজের মেয়াদ ১২৬৮ – ১২৭২ | |
| সার্বভৌম শাসক | গিয়াসউদ্দীন বলবন |
| পূর্বসূরী | তাতার খান |
| উত্তরসূরী | আমিন খান আতিগিন |
| ব্যক্তিগত বিবরণ | |
| মৃত্যু | ১২৭২ বঙ্গ |
শের খান (ফার্সি: شير خان) ছিলেন উত্তরবাংলার একজন গভর্নর।[১] তিনি ১২৬৮ থেকে ১২৭২ খ্রিস্টাব্দ পর্যন্ত দিল্লি সালতানাতের মামলুক রাজবংশের অধীন বাংলা শাসন করেন।
ইতিহাস
[সম্পাদনা]তিনি তাতার খানের আত্মীয় ছিলেন।[২] তাতার খানের মৃত্যুর পরে দিল্লির সুলতান গিয়াসউদ্দিন তাকে বাংলার গভর্নর হিসাবে নিযুক্ত করেছিলেন। তবে দিল্লি থেকে তিনি খুব কমই তহবিল এবং সহযোগিতা পেতেন। একারণে তাকে অনেকটা নিরবে নিভৃতেই চার বছরের রাজত্ব শেষ করতে হয়েছিল। যার ফলে এই অঞ্চলের অধিকাংশ এলাকা পূর্ব গঙ্গা রাজবংশের নিয়ন্ত্রণে ছিল।[৩] তার মৃত্যুর পরে আমিন খান আতিগিন গভর্নরের দায়িত্বে স্থলাভিষিক্ত হন।[৪]
| পূর্বসূরী তাতার খান |
বাংলার মামলুক গভর্নর ১২৬৮–১২৭২ |
উত্তরসূরী আমিন খান আতিগিন |
আরো দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Kingdoms of South Asia| Indian Kingdom of Bengal"। www.historyfiles.co.uk। সংগ্রহের তারিখ ২১ ফেব্রুয়ারি ২০২১।
- ↑ Kundu, B. K. (২০০৫)। "Bengal under Ghiyasuddin Balban, The Delhi Sultan: A Critical Review"। The Journal of the Numismatic Society of India। LXVII (I & II): ১০৬।
- ↑ The Tabaqat I Nasiri Of Aboo Omar Minhaj Al Din Othman। College Press। ১৮৬৪।
- ↑ এ.বি.এম. শামসুদ্দীন আহমদ (২০১২)। "গিয়াসউদ্দীন বলবন"। ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর (সম্পাদকগণ)। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। আইএসবিএন ৯৮৪৩২০৫৯০১। ওসিএলসি 883871743। ওএল 30677644M।