শিন্তারো কুরুমায়া
|
২০১৬ সালে কাওয়াসাকি ফ্রোন্তালের হয়ে শিন্তারো | |||
| ব্যক্তিগত তথ্য | |||
|---|---|---|---|
| জন্ম | ৫ এপ্রিল ১৯৯২ | ||
| জন্ম স্থান | কুমামোতো, জাপান | ||
| উচ্চতা | ১.৭৮ মিটার (৫ ফুট ১০ ইঞ্চি) | ||
| মাঠে অবস্থান | রক্ষণভাগের খেলোয়াড় | ||
| ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | কাওয়াসাকি ফ্রোন্তালে | ||
| জার্সি নম্বর | ৭ | ||
| যুব পর্যায় | |||
| ২০১১–২০১৪ | সুবুকা বিশ্ববিদ্যালয় | ||
| জ্যেষ্ঠ পর্যায়* | |||
| বছর | দল | ম্যাচ | (গোল) |
| ২০১৪– | কাওয়াসাকি ফ্রোন্তালে | ২০৯ | (৩) |
| জাতীয় দল‡ | |||
| ২০১৭–২০১৮ | জাপান | ৪ | (০) |
|
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৩:০৫, ২৭ মার্চ ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৩:০৫, ২৭ মার্চ ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। | |||
শিন্তারো কুরুমায়া (জাপানি: 車屋 紳太郎, ইংরেজি: Shintaro Kurumaya; জন্ম: ৫ এপ্রিল ১৯৯২) হলেন একজন জাপানি পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে জাপানের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর জে১ লিগের ক্লাব কাওয়াসাকি ফ্রোন্তালের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।[১][২] তিনি মূলত বাম পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।
শিন্তারো ২০১৭ সালে জাপানের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; জাপানের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৪ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]শিন্তারো কুরুমায়া ১৯৯২ সালের ৫ই এপ্রিল তারিখে জাপানের কুমামোতোতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
আন্তর্জাতিক ফুটবল
[সম্পাদনা]২০১৭ সালের ১০ই অক্টোবর তারিখে, ২৫ বছর, ৬ মাস ও ৫ দিন বয়সে, বাম পায়ে ফুটবল খেলায় পারদর্শী শিন্তারো হাইতির বিরুদ্ধে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে জাপানের হয়ে অভিষেক করেছেন।[৩] উক্ত ম্যাচের ৪৬তম মিনিটে রক্ষণভাগের খেলোয়াড় ইউতো নাগাতোমোর বদলি খেলোয়াড় হিসেবে তিনি মাঠে প্রবেশ করেছিলেন;[৪] ম্যাচে তিনি ২৪ নম্বর জার্সি পরিধান করে বাম পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন।[৫] ম্যাচটি ৩–৩ গোলে ড্র করেছিল।[৬] জাপানের হয়ে অভিষেকের বছরে শিন্তারো সর্বমোট ৩ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
পরিসংখ্যান
[সম্পাদনা]আন্তর্জাতিক
[সম্পাদনা]- ২৭ মার্চ ২০২২ পর্যন্ত হালনাগাদকৃত।
| দল | সাল | ম্যাচ | গোল |
|---|---|---|---|
| জাপান | ২০১৭ | ৩ | ০ |
| ২০১৮ | ১ | ০ | |
| সর্বমোট | ৪ | ০ | |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "2022シーズン 選手・スタッフ" [২০২২ মৌসুমের খেলোয়াড় এবং কর্মকর্তা]। frontale.co (জাপানি ভাষায়)। কাওয়াসাকি, জাপান: কাওয়াসাকি ফ্রোন্তালে। ২৫ মার্চ ২০২২। ২৫ মার্চ ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০২২।
- ↑ "Kawasaki Frontale - J.LEAGUE" [কাওয়াসাকি ফ্রোন্তালে - জে. লিগ]। jleague.co (জাপানি ভাষায়)। জাপান: জে লিগ। ২৫ মার্চ ২০২২। ২৫ মার্চ ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০২২।
- ↑ "Japan vs. Haiti - 10 October 2017"। Soccerway। ১০ অক্টোবর ২০১৭। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০২২।
- ↑ "Japan - Haiti 3:3 (Friendlies 2017, October)"। worldfootball.net। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০২২।
- ↑ "Japan - Haiti, Oct 10, 2017 - International Friendlies - Match sheet"। Transfermarkt। ১০ অক্টোবর ২০১৭। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০২২।
- ↑ Strack-Zimmermann, Benjamin (১০ অক্টোবর ২০১৭)। "Japan vs. Haiti"। National Football Teams। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০২২।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- জে. লিগে শিন্তারো কুরুমায়া (জাপানি)
- সকারওয়েতে শিন্তারো কুরুমায়া (ইংরেজি)
- ট্রান্সফারমার্কেটে শিন্তারো কুরুমায়া (ইংরেজি)
- ওয়ার্ল্ডফুটবল.নেটে শিন্তারো কুরুমায়া (ইংরেজি)
- ইএসপিএন এফসিতে শিন্তারো কুরুমায়া (ইংরেজি)
- ন্যাশনাল-ফুটবল-টিমস.কমে শিন্তারো কুরুমায়া (ইংরেজি)