বিষয়বস্তুতে চলুন

শাভিয়ের ভালদেস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শাভিয়ের ভালদেস
২০২৫ সালে ন্যাশভিল স্পোর্টস ক্লাবের হয়ে শাভিয়ের ভালদেস
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম শাভিয়ের উইলিয়াম ভালদেস দেরিগ[]
জন্ম (2003-11-23) ২৩ নভেম্বর ২০০৩ (বয়স ২২)
জন্ম স্থান নিউ ইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র
উচ্চতা ১.৯৫ মিটার (৬ ফুট ৫ ইঞ্চি)[]
মাঠে অবস্থান গোলরক্ষক
ক্লাবের তথ্য
বর্তমান দল
হিউস্টন ডায়নামো
জার্সি নম্বর ৩৮
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৮:০৩, ১৫ আগস্ট ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

শাভিয়ের উইলিয়াম ভালদেস দেরিগ (স্পেনীয়: Xavier Valdez; জন্ম: ২৩ নভেম্বর ২০০৩; শাভিয়ের ভালদেস নামে সুপরিচিত) হলেন একজন মার্কিন–ডোমিনিকান প্রজাতন্ত্রীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে মার্কিন ক্লাব হিউস্টন ডায়নামো এবং ডোমিনিকান প্রজাতন্ত্র জাতীয় দলের হয়ে গোলরক্ষক হিসেবে খেলেন।

২০২২ সালে, ভালদেস ডোমিনিকান প্রজাতন্ত্র অনূর্ধ্ব-২০ দলের হয়ে ডোমিনিকান প্রজাতন্ত্রের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় এক বছর যাবত ডোমিনিকান প্রজাতন্ত্রের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০২৩ সালে ডোমিনিকান প্রজাতন্ত্রের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; ডোমিনিকান প্রজাতন্ত্রের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৫ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

শাভিয়ের উইলিয়াম ভালদেস দেরিগ ২০০৩ সালের ২৩শে নভেম্বর তারিখে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল

[সম্পাদনা]

ভালদেস ডোমিনিকান প্রজাতন্ত্র অনূর্ধ্ব-২০ এবং ডোমিনিকান প্রজাতন্ত্র অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলার মাধ্যমে ডোমিনিকান প্রজাতন্ত্রের প্রতিনিধিত্ব করেছেন। ২০২২ সালের ২৭শে জুন তারিখে তিনি এল সালভাদোর অনূর্ধ্ব-২০ দলের বিরুদ্ধে ম্যাচে ডোমিনিকান প্রজাতন্ত্র অনূর্ধ্ব-২০ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন।[] ভালদেস ফ্রান্সে অনুষ্ঠিত ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকের জন্য প্রকাশিত ডোমিনিকান প্রজাতন্ত্র অলিম্পিক দলে স্থান পেয়েছেন।[][][]

পরিসংখ্যান

[সম্পাদনা]

আন্তর্জাতিক

[সম্পাদনা]
১৫ আগস্ট ২০২৪ পর্যন্ত হালনাগাদকৃত।
দলসালম্যাচগোল
ডোমিনিকান প্রজাতন্ত্র২০২৩
সর্বমোট

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 "Men's Olympic Football Tournament Paris 2024" [পুরুষদের অলিম্পিক ফুটবল প্রতিযোগিতা প্যারিস ২০২৪] (পিডিএফ)fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ১১ জুলাই ২০২৪। পৃ. ২। ১১ জুলাই ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০২৪
  2. https://www.transfermarkt.com/spiel/index/spielbericht/3845138
  3. "Dominican Republic" [ডোমিনিকান প্রজাতন্ত্র]fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ১১ জুলাই ২০২৪। ২৮ জুলাই ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০২৪
  4. "El seleccionador nacional Sub-23, @ibaigomez, dio a conocer el listado definitivo de jugadores que representarán a nuestra amada República Dominicana en los Juegos Olímpicos París 2024" [অনূর্ধ্ব-২৩ জাতীয় দলের প্রধান কোচ @ibaigomez, প্যারিস ২০২৪ অলিম্পিক গেমসে আমাদের প্রিয় ডোমিনিকান প্রজাতন্ত্রের প্রতিনিধিত্বকারী খেলোয়াড়দের চূড়ান্ত তালিকা ঘোষণা করেছেন]x.com (স্পেনীয় ভাষায়)। ডোমিনিকান ফুটবল ফেডারেশন। ২৮ জুন ২০২৪। ৪ জুলাই ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০২৪

বহিঃসংযোগ

[সম্পাদনা]