পেতের গনসালেস কারমোনা
| ব্যক্তিগত তথ্য | |||
|---|---|---|---|
| পূর্ণ নাম | পেতের ফেদেরিকো গনসালেস কারমোনা[১] | ||
| জন্ম | ২৫ জুলাই ২০০২ | ||
| জন্ম স্থান | মাদ্রিদ, স্পেন | ||
| উচ্চতা | ১.৮০ মিটার (৫ ফুট ১১ ইঞ্চি)[১] | ||
| মাঠে অবস্থান | আক্রমণভাগের খেলোয়াড় | ||
| ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | ভালেনসিয়া | ||
| ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৮:৪২, ১৬ আগস্ট ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। | |||
পেতের ফেদেরিকো গনসালেস কারমোনা (স্পেনীয়: Peter González; জন্ম: ২৫ জুলাই ২০০২; পেতের গনসালেস নামে সুপরিচিত) হলেন একজন স্পেনীয়–ডোমিনিকান প্রজাতন্ত্রীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে স্পেনীয় ক্লাব ভালেনসিয়া এবং ডোমিনিকান প্রজাতন্ত্র জাতীয় অনূর্ধ্ব-২৩ দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত ডান পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে বাম পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় অথবা বাম পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।
২০১৭ সালে, গনসালেস ডোমিনিকান প্রজাতন্ত্র অনূর্ধ্ব-১৫ দলের হয়ে ডোমিনিকান প্রজাতন্ত্রের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]পেতের ফেদেরিকো গনসালেস কারমোনা ২০০২ সালের ২৫শে জুলাই তারিখে স্পেনের মাদ্রিদে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
আন্তর্জাতিক ফুটবল
[সম্পাদনা]গনসালেস ডোমিনিকান প্রজাতন্ত্র অনূর্ধ্ব-১৫ এবং ডোমিনিকান প্রজাতন্ত্র অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলার মাধ্যমে ডোমিনিকান প্রজাতন্ত্রের প্রতিনিধিত্ব করেছেন। ২০১৭ সালের ১৪ই আগস্ট তারিখে তিনি ডোমিনিকান প্রজাতন্ত্র অনূর্ধ্ব-১৫ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন। গনসালেস ফ্রান্সে অনুষ্ঠিত ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকের জন্য প্রকাশিত ডোমিনিকান প্রজাতন্ত্র অলিম্পিক দলে স্থান পেয়েছেন।[১][২][৩]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 "Men's Olympic Football Tournament Paris 2024" [পুরুষদের অলিম্পিক ফুটবল প্রতিযোগিতা প্যারিস ২০২৪] (পিডিএফ)। fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ১১ জুলাই ২০২৪। পৃ. ২। ১১ জুলাই ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০২৪।
- ↑ "Dominican Republic" [ডোমিনিকান প্রজাতন্ত্র]। fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ১১ জুলাই ২০২৪। ২৮ জুলাই ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০২৪।
- ↑ "El seleccionador nacional Sub-23, @ibaigomez, dio a conocer el listado definitivo de jugadores que representarán a nuestra amada República Dominicana en los Juegos Olímpicos París 2024" [অনূর্ধ্ব-২৩ জাতীয় দলের প্রধান কোচ @ibaigomez, প্যারিস ২০২৪ অলিম্পিক গেমসে আমাদের প্রিয় ডোমিনিকান প্রজাতন্ত্রের প্রতিনিধিত্বকারী খেলোয়াড়দের চূড়ান্ত তালিকা ঘোষণা করেছেন]। x.com (স্পেনীয় ভাষায়)। ডোমিনিকান ফুটবল ফেডারেশন। ২৮ জুন ২০২৪। ৪ জুলাই ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০২৪।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- সকারওয়েতে পেতের গনসালেস কারমোনা (ইংরেজি)
- বিডিফুটবলে পেতের গনসালেস কারমোনা (ইংরেজি)
- ট্রান্সফারমার্কেটে পেতের গনসালেস কারমোনা (ইংরেজি)
- ওয়ার্ল্ডফুটবল.নেটে পেতের গনসালেস কারমোনা (ইংরেজি)
- ন্যাশনাল-ফুটবল-টিমস.কমে পেতের গনসালেস কারমোনা (ইংরেজি)
- কিকারে পেতের গনসালেস কারমোনা (জার্মান)
- এফবিরেফে পেতের গনসালেস কারমোনা (ইংরেজি)
- লেকিপে পেতের গনসালেস কারমোনা (ফরাসি)
- অলিম্পিকস.কমে পেতের গনসালেস কারমোনা (ইংরেজি)
- অলিম্পিডিয়ায় পেতের গনসালেস কারমোনা (ইংরেজি)
- ২০০২-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- ডোমিনিকান প্রজাতন্ত্রের ফুটবলার
- ভালেনসিয়া ফুটবল ক্লাবের খেলোয়াড়
- ডোমিনিকান প্রজাতন্ত্রের আন্তর্জাতিক যুব ফুটবলার
- ডোমিনিকান প্রজাতন্ত্রের অনূর্ধ্ব-২৩ আন্তর্জাতিক ফুটবলার
- ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকের ফুটবলার
- হেতাফে ফুটবল ক্লাবের খেলোয়াড়
- ডোমিনিকান প্রজাতন্ত্রের পুরুষ আন্তর্জাতিক ফুটবলার
- রিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাবের খেলোয়াড়
- রিয়াল মাদ্রিদ কাস্তিয়ার খেলোয়াড়
- স্পেনীয় পুরুষ ফুটবলার
- পুরুষ ফুটবল মধ্যমাঠের খেলোয়াড়
- পুরুষ ফুটবল আক্রমণভাগের খেলোয়াড়
- সেহুন্দা দিভিসিওন বি-এর খেলোয়াড়
- প্রিমেরা ফেদেরাসিওনের খেলোয়াড়
- লা লিগার খেলোয়াড়
- ২০২৫ কনকাকাফ গোল্ড কাপের খেলোয়াড়
- মাদ্রিদের ফুটবলার
- রিয়াল বায়াদোলিদের খেলোয়াড়