নোওয়েন্দ লোরেন্সো
| ব্যক্তিগত তথ্য | |||
|---|---|---|---|
| পূর্ণ নাম | নোওয়েন্দ এনরিকে লোরেন্সো কাব্রেরা[১] | ||
| জন্ম | ২ নভেম্বর ২০০২ | ||
| জন্ম স্থান | সান্তো দোমিঙ্গো, ডোমিনিকান প্রজাতন্ত্র | ||
| উচ্চতা | ১.৮১ মিটার (৫ ফুট ১১+১⁄২ ইঞ্চি)[১] | ||
| মাঠে অবস্থান | আক্রমণভাগের খেলোয়াড় | ||
| ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | ওসাসুনা | ||
| জার্সি নম্বর | ২৯ | ||
| ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৭:১৭, ১৭ আগস্ট ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। | |||
নোওয়েন্দ এনরিকে লোরেন্সো কাব্রেরা (স্পেনীয়: Nowend Lorenzo; জন্ম: ২ নভেম্বর ২০০২; নোওয়েন্দ লোরেন্সো নামে সুপরিচিত) হলেন একজন ডোমিনিকান প্রজাতন্ত্রীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে স্পেনীয় ক্লাব ওসাসুনা এবং ডোমিনিকান প্রজাতন্ত্র জাতীয় দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত বাম পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে ডান পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় অথবা আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।
২০২১ সালে, লোরেন্সো ডোমিনিকান প্রজাতন্ত্র অনূর্ধ্ব-২৩ দলের হয়ে ডোমিনিকান প্রজাতন্ত্রের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় এক বছর যাবত ডোমিনিকান প্রজাতন্ত্রের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০২১ সালে ডোমিনিকান প্রজাতন্ত্রের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; ডোমিনিকান প্রজাতন্ত্রের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ১৮ ম্যাচে ৪টি গোল করেছেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]নোওয়েন্দ এনরিকে লোরেন্সো কাব্রেরা ২০০২ সালের ২রা নভেম্বর তারিখে ডোমিনিকান প্রজাতন্ত্রের সান্তো দোমিঙ্গোতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
আন্তর্জাতিক ফুটবল
[সম্পাদনা]লোরেন্সো ডোমিনিকান প্রজাতন্ত্র অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলার মাধ্যমে ডোমিনিকান প্রজাতন্ত্রের প্রতিনিধিত্ব করেছেন। ২০২১ সালের ১৯শে মার্চ তারিখে তিনি মেক্সিকো অনূর্ধ্ব-২৩ দলের বিরুদ্ধে ম্যাচে ডোমিনিকান প্রজাতন্ত্র অনূর্ধ্ব-২৩ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন।[২] লোরেন্সো ফ্রান্সে অনুষ্ঠিত ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকের জন্য প্রকাশিত ডোমিনিকান প্রজাতন্ত্র অলিম্পিক দলে স্থান পেয়েছেন।[১][৩][৪]
পরিসংখ্যান
[সম্পাদনা]আন্তর্জাতিক
[সম্পাদনা]- ১৭ আগস্ট ২০২৪ পর্যন্ত হালনাগাদকৃত।
| দল | সাল | ম্যাচ | গোল |
|---|---|---|---|
| ডোমিনিকান প্রজাতন্ত্র | ২০২১ | ৫ | ২ |
| ২০২২ | ৪ | ১ | |
| ২০২৩ | ৯ | ১ | |
| সর্বমোট | ১৮ | ৪ | |
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 "Men's Olympic Football Tournament Paris 2024" [পুরুষদের অলিম্পিক ফুটবল প্রতিযোগিতা প্যারিস ২০২৪] (পিডিএফ)। fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ১১ জুলাই ২০২৪। পৃ. ২। ১১ জুলাই ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০২৪।
- ↑ https://www.transfermarkt.com/spiel/index/spielbericht/3506751
- ↑ "Dominican Republic" [ডোমিনিকান প্রজাতন্ত্র]। fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ১১ জুলাই ২০২৪। ২৮ জুলাই ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০২৪।
- ↑ "El seleccionador nacional Sub-23, @ibaigomez, dio a conocer el listado definitivo de jugadores que representarán a nuestra amada República Dominicana en los Juegos Olímpicos París 2024" [অনূর্ধ্ব-২৩ জাতীয় দলের প্রধান কোচ @ibaigomez, প্যারিস ২০২৪ অলিম্পিক গেমসে আমাদের প্রিয় ডোমিনিকান প্রজাতন্ত্রের প্রতিনিধিত্বকারী খেলোয়াড়দের চূড়ান্ত তালিকা ঘোষণা করেছেন]। x.com (স্পেনীয় ভাষায়)। ডোমিনিকান ফুটবল ফেডারেশন। ২৮ জুন ২০২৪। ৪ জুলাই ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০২৪।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- সকারওয়েতে নোওয়েন্দ লোরেন্সো (ইংরেজি)
- ট্রান্সফারমার্কেটে নোওয়েন্দ লোরেন্সো (ইংরেজি)
- ন্যাশনাল-ফুটবল-টিমস.কমে নোওয়েন্দ লোরেন্সো (ইংরেজি)
- কিকারে নোওয়েন্দ লোরেন্সো (জার্মান)
- এফবিরেফে নোওয়েন্দ লোরেন্সো (ইংরেজি)
- অলিম্পিকস.কমে নোওয়েন্দ লোরেন্সো (ইংরেজি)
- অলিম্পিডিয়ায় নোওয়েন্দ লোরেন্সো (ইংরেজি)
- ২০০২-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- ডোমিনিকান প্রজাতন্ত্রীয় ফুটবলার
- ফুটবল ফরোয়ার্ড
- ক্লাব আতলেতিকো ওসাসুনার খেলোয়াড়
- ডোমিনিকান প্রজাতন্ত্রের আন্তর্জাতিক যুব ফুটবলার
- ডোমিনিকান প্রজাতন্ত্রের অনূর্ধ্ব-২৩ আন্তর্জাতিক ফুটবলার
- ডোমিনিকান প্রজাতন্ত্রের আন্তর্জাতিক ফুটবলার
- ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকের ফুটবলার
- ফুটবল উইঙ্গার
- স্পেনীয় পুরুষ ফুটবলার
- স্পেনের নাগরিকীকৃত নাগরিক