শাখ আলু
| শাখ আলু | |
|---|---|
| বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
| জগৎ: | Plantae |
| শ্রেণীবিহীন: | Angiosperms |
| শ্রেণীবিহীন: | Eudicots |
| শ্রেণীবিহীন: | Rosids |
| বর্গ: | Fabales |
| পরিবার: | Fabaceae |
| উপপরিবার: | Faboideae |
| গোত্র: | Phaseoleae |
| উপগোত্র: | Glycininae |
| গণ: | Pachyrhizus |
| প্রজাতি: | Pachyrhizus tuberosus (Lam.) Spreng. Ref: ILDIS Version 6.05 |
শাখ আলু (কেশর আলু, শাখালু, শাখা আলু, শাক আলু, শাকালু) এক প্রকার মূল জাতীয় সবজি। শাখ আলু গাছের বৈজ্ঞানিক নাম Pachyrhizus tuberosus, যা 'Fabaceae' পরিবারভুক্ত। ইংরেজিতে একে Goitenyo, Goiteño, nupe, jacatupe বা Amazonian yam bean বলা হয়। এই গণভুক্ত (Pachyrhizus) ৫ বা ৬টি প্রজাতি রয়েছে যার মধ্যে শাখ আলু প্রজাতিটি (Pachyrhizus tuberosus) বাংলাদেশ ও ভারতে প্রচলিত। এটি চিরহরিৎ লতা জাতীয় লিগিউম উদ্ভিদ যা ৬ মিটার পর্যন্ত লম্বা হতে পারে।[১] এর মূলের খোসা সাদাটে বাদামি, ভেতরটা সাদা, শালগমাকৃতির। একটি গাছে ২ বা ততোধিক আলু হয়। প্রতিটি আলু ১৫-২৫ সেমি লম্বা হয়। এই মূল বা আলু অত্যন্ত রসালো, কচকচে এবং মিষ্টি। খোসা ছাড়িয়ে এটি কাঁচা খাওয়া হয়। এর খোসা ছাড়ানো খুবই সহজ। এটি রান্না করেও খাওয়া যায়। শাখ আলুতে প্রচুর স্টার্চ ও প্রোটিন (৯%) থাকে। এই গাছে যে শিম হয় তা ৩২% প্রোটিন সমৃদ্ধ। শিমও খাওয়া যায়। এর পাতায় ২০-২৪% প্রোটিন থাকে এবং এই পাতা খাওয়া যায়।
এর আদি নিবাস দক্ষিণ আমেরিকা হলেও এটি পৃথিবীর বহু স্থানে জন্মায়। সাগর সমতল থেকে ৫০০ মিটার উচ্চতা পর্যন্ত এটি জন্মাতে সক্ষম। বালুময় সাগর তীর বা নদীর তীরে এটি ভাল জন্মে। এর ফুল সাদা এবং উভয়লিঙ্গিক। পোকা-মাকড়ের মাধ্যমে এর পরাগায়ণ ঘটে। এটি মাটিতে নাইট্রোজেন সংবন্ধন ঘটায়। একটু স্যাঁতসেতে বেলে এবং বেলে-দোআঁশ মাটি এর জন্য উপযুক্ত। এটি ছায়া এবং তুষার সহ্য করতে পারে না। একটু উঁচু বেড তৈরি করে এর চাষ করা উচিত। [১] দক্ষিণ আমেরিকার আমাজন অঞ্চলে এটির চাষ করা হয়।
পুষ্টিগুণ
[সম্পাদনা]| প্রতি ১০০ গ্রাম (৩.৫ আউন্স)-এ পুষ্টিমান | |
|---|---|
| শক্তি | ১৫৯ কিজু (৩৮ kcal) |
৮.৮০ g | |
| চিনি | ১.৮০ g |
| খাদ্য আঁশ | ৪.৯০ g |
০.১০ g | |
০.৭০ g | |
| ভিটামিন | পরিমাণ দৈপ%† |
| ভিটামিন এ সমতুল্য | ০% ১ μg |
| ভিটামিন সি | ২৪% ২০.২০ মিগ্রা |
| ভিটামিন ই | ৩% ০.৫০ মিগ্রা |
| ভিটামিন কে | ০% ০.৩০ μg |
| খনিজ | পরিমাণ দৈপ%† |
| ক্যালসিয়াম | ১% ১২ মিগ্রা |
| লৌহ | ৫% ০.৬০ মিগ্রা |
| ম্যাগনেসিয়াম | ৩% ১২ মিগ্রা |
| পটাশিয়াম | ৩% ১৫০ মিগ্রা |
| সোডিয়াম | ০% ৪ মিগ্রা |
| জিংক | ২% ০.২০ মিগ্রা |
| অন্যান্য উপাদান | পরিমাণ |
| পানি | ৯০.০ g |
| |
| †প্রাপ্তবয়স্কদের জন্য মার্কিন সুপারিশ ব্যবহার করে শতাংশ অনুমান করা হয়েছে। | |
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 Pachyrhizus tuberosus - (Lam.)Spreng. http://www.pfaf.org/user/Plant.aspx?LatinName=Pachyrhizus+tuberosus