বিষয়বস্তুতে চলুন

শাওমি পোকোফোন এফ১

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শাওমি পোকোফোন এফ১

শাওমি পোকোফোন এফ ১ (ভারতে শাওমি পোকো এফ১) একটি স্মার্টফোন যা শাওমি ইনক, নামের একটি বেইজিং ভিত্তিক একটি চীনা ইলেকট্রনিক্স কোম্পানি তৈরি করছে ৷[১] ২২ আগস্ট ২০১৮ তারিখে ভারতের নয়াদিল্লিতে একে উন্মোচিত করা হয়েছিল। যদিও মিড-রেঞ্জ ডিভাইসগুলির মাঝে Xiaomi-এই মোবাইল ফোনটি অনেক উচ্চ ক্ষমতার স্পেসিফিকেশন দিয়ে তৈরী করা হয়েছে। বিশ্বব্যাপী সীমিত সংখ্যায় এই ফোনটি ছাড়া হয়েছে, ব্যতিক্রম ভারত ছাড়া যেখানে এটি ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে।[২][৩] পোকোফোনকে প্রায়ই ২০১৯ সালের রেডমি লাইনের একটি ফ্ল্যাগশিপ মডেল হিসাবে বিবেচনা করা হত, যদিও আনুষ্ঠানিকভাবে একটি আলাদাএবং স্বতন্ত্র মডেল হিসাবে বাজারজাত করা হয়েছিল।

টেকনিক্যাল স্পেসিফিকেশান [৪]

[সম্পাদনা]
বিভাগ বিস্তারিত
মডেল নাম Xiaomi Pocophone F1 (ভারতে: POCO F1)
কোডনেম Beryllium
প্রকাশের তারিখ ২২ আগস্ট ২০১৮
ডিজাইন স্লেট ফর্ম ফ্যাক্টর, প্লাস্টিক ব্যাক, নোটচ সহ
মাত্রা ১৫৫.৫ × ৭৫.৩ × ৮.৮ মিমি
ওজন ১৮২ গ্রাম (প্লাস্টিক ব্যাক), ১৮৭ গ্রাম (আর্মর্ড ভার্সন)
ডিসপ্লে ৬.১৮ ইঞ্চি, ১০৮০ × ২২৪৬ পিক্সেল (Full HD+), ১৮:৭:৯ অনুপাত, IPS LCD, ৪০৩ পিপিআই, Corning Gorilla Glass 3
চিপসেট Qualcomm Snapdragon 845 (১০nm), অক্টা-কোর (৪x ২.৮GHz Kryo 385 Gold + ৪x ১.৮GHz Kryo 385 Silver)
জিপিইউ Adreno 630 (৭১০MHz)
র‍্যাম ৬GB / ৮GB LPDDR4X
স্টোরেজ ৬৪GB / ১২৮GB / ২৫৬GB UFS 2.1, মাইক্রোএসডি কার্ড স্লট (২টি সিমের সাথে)
ব্যাটারি ৪০০০mAh (টাইপ), ৩৯০০mAh (মিন), Quick Charge 3.0 সমর্থন
ক্যামেরা (পিছনে) ১২MP (ƒ/১.৯, ১.৪μm পিক্সেল), Dual Pixel PDAF, AI HDR, 4K ভিডিও @৩০/৬০fps, EIS সহ
ক্যামেরা (সামনে) ২০MP (ƒ/২.০), Super Pixel, AI Beautify, HDR, 1080p ভিডিও @৩০fps
অপারেটিং সিস্টেম প্রাথমিক: Android 8.1 Oreo, MIUI 9.6; বর্তমান: Android 10, MIUI 12
সংযোগ ডুয়াল সিম (Nano-SIM), 4G VoLTE, Wi-Fi 802.11 a/b/g/n/ac (ডুয়াল-ব্যান্ড), ব্লুটুথ ৫.০, GPS, IR Blaster, USB Type-C
অন্যান্য বৈশিষ্ট্য ফিঙ্গারপ্রিন্ট সেন্সর (পিছনে), ফেস আনলক, IR ফেস আনলক, LiquidCool প্রযুক্তি, ৩.৫mm হেডফোন জ্যাক
রঙ গ্রাফাইট ব্ল্যাক, স্টিল ব্লু, রেড
মূল্য ৬৪GB মডেল: ₹২০,৯৯৯ (ভারতে), আন্তর্জাতিক বাজারে ভিন্ন ভিন্ন মূল্য

স্পেসিফিকেশন

[সম্পাদনা]

হার্ডওয়্যার

[সম্পাদনা]

পোকোফোন এফ ১ রয়েছে বর্তমানের অনেক শক্তিশালী স্ন্যাপড্রাগন ৮৪৫ (১০ ন্যানোমিটার) SoC- এবং অ্যাড্রেনো ৬৩০ গ্রাফিক্স কার্ড। এটার ডিসপ্লের আয়তন ৬.১৮" আইপিএস এলসিডি ক্যাপাসিটিভ টাচস্ক্রিন স্ক্রিন রয়েছে যার অনুপাত ১৮.৭:৯ এবং রেজোলিউশন ১০৮০ x ২২৪৬ পিক্সেল। ডিসপ্লেতে উপরের দিকে একটি বড় রকমের নচ রয়েছে। আর ডিসপ্লে স্ক্রিনের সুরক্ষার জন্য রয়েছে গরিলা গ্লাস ৩। এই ফোনটির বডি পলিকার্বোনেটের তৈরী।[৫][৬] পোকোফোন এফ ১-এর আরেকটি স্পেশাল এডিশন আছে, যাকে আর্মার্ড সংস্করণ বলা হয়, যেটার পিছনে পলিকার্বোনেটের পরিবর্তে কেভলার ফিনিশ দেওয়া ছিলো।

শাওমি পোকোফোন এফ ১ পিছনের অংশ

এই ফোনটি ২০১৮ সালে বাজারে আসার পর থেকে “ফ্ল্যাগশিপ কিলার” নামে পরিচিতি পায় এর শক্তিশালী হার্ডওয়্যার এবং তুলনামূলক কম দামের কারণে। এখনও অনেক ব্যবহারকারী এটিকে দৈনন্দিন ব্যবহার ও গেমিংয়ের জন্য নির্ভরযোগ্য মনে করেন।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ "Watch the Xiaomi Pocophone F1 announcement live here"। Digital Trends (মার্কিন ইংরেজি ভাষায়)। ২২ আগস্ট ২০১৮। ২২ আগস্ট ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ মার্চ ২০১৮।
  2. ↑ "Pocophone F1 by Xiaomi review"। gsmarena.com (ইংরেজি ভাষায়)। ২২ আগস্ট ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০১৮।
  3. ↑ "Pocophone F1 Review"। trustedreviews.com। ১৯ অক্টোবর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ নভেম্বর ২০১৮।
  4. ↑ "Xiaomi Pocophone F1 - Full phone specifications"। www.gsmarena.com। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০২৫।
  5. ↑ "Xiaomi's Poco F1 first impressions: At Rs 20,999, is this competition for OnePlus?"। The Indian Express (ইংরেজি ভাষায়)। ২৩ আগস্ট ২০১৮। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০২১।
  6. ↑ "Poco F1 Specifications, Features and Price"। techlomedia gadgets। ৯ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০১৯।