বিষয়বস্তুতে চলুন

রেডমি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রেডমি
স্থানীয় নাম
红米
ধরনসাব-ব্র্যান্ড
প্রতিষ্ঠাকালজুলাই ২০১৩; ১৩ বছর আগে (2013-07)
(শাওমি রেডমি সিরিজ হিশেবে)
১০ জানুয়ারি ২০১৯; ৭ বছর আগে (2019-01-10)
(শাওমির সাব-ব্র্যান্ড হিসেবে)
প্রধান ব্যক্তি
লু উইবিং (মহাব্যবস্থাপক)
পণ্যসমূহস্মার্টফোন
ফ্যাবলেট
ল্যাপটপ
স্মার্ট টিভি
মাতৃ-প্রতিষ্ঠানশাওমি
ওয়েবসাইটwww.mi.com

রেডমি (ইংরেজি: Redmi) চীন-ভিত্তিক একটি স্মার্টফোন সিরিজ এবং চীনা ইলেকট্রনিক কোম্পানি শাওমির একটি সাব-ব্র্যান্ড। শাওমির একটি বাজেট স্মার্টফোন ধারা হিসেবে এর সূচনা হয়েছিলো জুলাই ২০১৩ সালে। [] ২০১৯ সালে রেডমি শাওমির আলাদা একটি সাব-ব্র্যান্ডে পরিণত হয়, যার মূল মনোযোগ প্রাথমিক ও মধ্যম বাজেটের ফোনের উপর; যেখানে শাওমির মনোযোগ উচ্চ-মধ্য ও উচ্চ মূল্যের ফোন মি সিরিজ। অ্যানড্রয়েডের উপর শাওমির নিজস্ব ব্যবহারকারী ইন্টারফেস মিইউআইসহ আসে রেডমি ফোনগুলো। মডলেগুলো সাধারণত প্রাথমিক পর্যায়ের রেডমি ফোন, যাদের ডিসপ্লে ৬" বেশি হয় সাধারণত, আর মধ্যম বাজেটের রেডমি নোট ধারা, আরেকটু ভালো বিবরণীসহ যেগুলোর ডিসপ্লে সাধারণত ৫" হয়। বিভিন্ন এশীয় ও ইউরোপীয় বাজারে নিন্ম বাজেটের রেডমি এরেডমি গো সিরিজ বাজারজাত করা হয়েছে। অন্য শাওমি স্মার্টফোনগুলোর সাথে এদের মূল তফাতের জায়গা হলো, তারা আরও কম মূল্যের উপাদান ব্যবহার করে, আর তার জন্য এদের মূল্যও হয় কম। আগস্ট ২০১৪ সালে, দ্যা ওয়াল স্ট্রিট জার্নাল তাদের এক প্রতিবেদনে জানায়, শাওমি শিপমেন্টে পর্যায়ক্রমে চীনের ১৪% বাজার শেয়ার রেয়ছে।[]

শাওমির পর, রেডমি হয়তো উইয়ার ওএস চলা স্মার্টওএস ও বাজারে ছাড়তে পারে। লু উইবিং, রেডমির মহাব্যবস্থাপক, এরকম কোন ইঙ্গিতই দিয়েছেন। আর এমন কিছু হলে, তা রেডমিকে স্মার্টঘড়ি শিল্পের নতুন প্রতিদ্বন্ধিতে পরিণত করবে। []

  • রেডমি ওয়াচ ৩ লাইট শাওমি দ্বারা তৈরি এবং ২৩ মে ২০২৩-এ চীনে মুক্তি পেয়েছে, স্মার্টওয়াচটি ১.৮৩ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লের সাথে এসেছে, যা ৪৫০ নিট উজ্জ্বলতা অফার করবে। এতে থাকছে ২০০টিরও বেশি কাস্টমাইজেবল ওয়াচফেস এবং ব্লুটুথ কলিং সাপোর্ট।

সাম্প্রতিক সময়ে, রেডমি ব্র্যান্ডটি আরও বিস্তৃত পণ্য লাইন নিয়ে এসেছে। ২০২৫ সালের প্রথমার্ধে রেডমি তাদের নতুন রেডমি নোট ১৩ সিরিজ উন্মোচন করেছে, যা উন্নত ক্যামেরা সিস্টেম, উচ্চ রিফ্রেশ রেটের ডিসপ্লে এবং শক্তিশালী প্রসেসরের জন্য পরিচিত। এই সিরিজটি বাজেট এবং মাঝারি দামের মধ্যে উচ্চ পারফরম্যান্স দিতে সক্ষম। []

তাছাড়া, রেডমি বর্তমানে 5G প্রযুক্তি সম্পৃক্ত স্মার্টফোনগুলোর দিকেও বেশি মনোযোগ দিচ্ছে, যাতে ব্যবহারকারীরা দ্রুত এবং স্থিতিশীল ইন্টারনেট অভিজ্ঞতা পান। ২০২৫ সালে রেডমি একটি নতুন সাব-সিরিজ "রেডমি জিরো" চালু করেছে, যা অতিরিক্ত কম মূল্যে 5G ক্ষমতাসম্পন্ন স্মার্টফোন সরবরাহ করে।

শাওমি ও রেডমি দুটোই বর্তমানে ইকো-ফ্রেন্ডলি উপাদান ব্যবহার করে পরিবেশের প্রতি দায়িত্বশীলতা দেখানোর চেষ্টা করছে। বিশেষত, রেডমি স্মার্টফোনগুলোর প্যাকেজিংয়ে পুনর্ব্যবহারযোগ্য উপকরণ ব্যবহার করা হচ্ছে।

স্মার্টওয়াচ বাজারেও রেডমির অবস্থান ক্রমশ শক্তিশালী হচ্ছে। রেডমি ওয়াচ ৪ সিরিজ ইতোমধ্যেই বিভিন্ন বৈশ্বিক বাজারে মুক্তি পেয়েছে, যেখানে উন্নত স্বাস্থ্য মনিটরিং, দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফ, এবং উন্নত স্পোর্টস ট্র্যাকিং ফিচার রয়েছে। []

সর্বশেষ, রেডমি এর কাস্টমার সার্ভিস ও সফটওয়্যার আপডেট ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য উন্নতি সাধন করেছে, যার ফলে ব্যবহারকারীদের মধ্যে ব্র্যান্ডের প্রতি বিশ্বস্ততা বাড়ছে। এই উন্নতিগুলো রেডমিকে বাজেট স্মার্টফোন সেগমেন্টে অন্যতম শীর্ষস্থানীয় ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করেছে।[]

রেডমি ফোনের দাম বাংলাদেশ

[সম্পাদনা]

বাংলাদেশের অনেক জনপ্রিয় একটি মোবাইল ব্যান্ড রেডমি। রেডমি ফোনের দাম ৮ হাজার টাকা থেকে শুরু করে ৮০ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে। []

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. হং, কেয়লেন (৩১ জুলাই ২০১৩)। "শাওমি রেড রাইস ফোন বাজারে ছাড়লো"দ্যা নেক্সট ওয়েব (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০১৯
  2. "Redmi এখন Xiaomi-এর নিজস্ব সাব-ব্র্যান্ড"TechRadar। ৪ জানুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০২৫
  3. "শাওমির পর রেডমি হয়তো একটি উইয়ার ওএস ভিত্তিক স্মার্টওয়াচও ছাড়তে পারে"Mobilescout.com (ইংরেজি ভাষায়)। ৬ নভেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০১৯
  4. "Redmi Note 13 সিরিজের তিনটি মডেলেই পাওয়া যাচ্ছে দারুণ ছাড়, জেনে নিন বিস্তারিত - 91Mobiles Bengali" (মার্কিন ইংরেজি ভাষায়)। ২৯ আগস্ট ২০২৪। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০২৫
  5. "Redmi Watch 4 - Xiaomi Global"Mi Global Home (ইংরেজি ভাষায়)। ২৮ জুলাই ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০২৫
  6. "Mi Bangladesh"www.mi.com (ইংরেজি ভাষায়)। ২৮ জুলাই ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০২৫
  7. "Xiaomi Redmi K90 Pro Max Price in Bangladesh 2025, Full Specs & Review"MobileDokan (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০২৫