বিষয়বস্তুতে চলুন

লিওনেল রিচি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
লায়োনেল রিচি
২০২২ সালে রিচি
জন্ম
লায়োনেল ব্রকম্যান রিচি জুনিয়র

(1949-06-20) ২০ জুন ১৯৪৯ (বয়স ৭৭)
টাসকিগি, আলাবামা, যুক্তরাষ্ট্র
পেশা
  • গায়ক
  • গীতিকার
  • রেকর্ড প্রযোজক
  • টেলিভিশন ব্যক্তিত্ব
কর্মজীবন১৯৬৮–বর্তমান
দাম্পত্য সঙ্গী
  • ব্রেন্ডা হার্ভে (বি. ১৯৭৫; বিচ্ছেদ. ১৯৯৩)
  • ডায়ান আলেকজান্ডার (বি. ১৯৯৫; বিচ্ছেদ. ২০০৪)
সন্তান৩, যার মধ্যে রয়েছে নিকোল এবং সোফিয়া
সঙ্গীত কর্মজীবন
ধরন
বাদ্যযন্ত্র
  • ভোকাল
  • পিয়ানো
  • স্যাক্সোফোন
লেবেল
পূর্ববর্তী সংস্থাকমোডোরস
ওয়েবসাইটlionelrichie.com

লিওনেল ব্রকম্যান রিচি জুনিয়র বা লিওনেল রিচি (ইংরেজি: Lionel Brockman Richie, Jr.) (জন্ম জুন ২০, ১৯৪৯) একজন খ্যাতনামা মার্কিন সঙ্গীত শিল্পী, গীতিকার, সুরকার, রেকর্ড প্রযোজক এবং অভিনেতা। তার জনপ্রিয় গানের মধ্যে রয়েছে "হ্যালো, ইজ ইট মি ইউ আর লুকিং ফর", "অল নাইট লং", "সে ইউ, সে মি", "রানিং উইথ দ্য নাইট"। তিনি পাঁচবার গ্র্যামি পুরস্কার,[] একবার গোল্ডেন গ্লোব পুরস্কারএকাডেমি পুরস্কার লাভ করেন।

প্রাথমিক জীবন

[সম্পাদনা]

লিওনেল ব্রকম্যান রিচি জুনিয়র ১৯৪৯ সালের ২০ জুন আলাবামার টাস্কিজিতে জন্মগ্রহণ করেন। তার পিতা লিওনেল ব্রকম্যান রিচি সিনিয়র এবং মাতা আলবার্টা ফস্টার। তিনি টাস্কিজি ইনস্টিটিউটের প্রাঙ্গনে বেড়ে ওঠেন।[]

রিচি জয়লেট টাউনশিপ হাই স্কুলের ইস্ট ক্যাম্পাসে পড়াশুনা করেন। জয়লেট স্কুলে তিনি নামী টেনিস খেলোয়াড় ছিলেন এবং টেনিসে বৃত্তি পেয়ে টাস্কিজি ইনস্টিটিউটে ভর্তি হন, এবং সেখান থেকে কয়েক বছর পর ড্রপ আউট হন। রিচি ইপিস্কোপাল চার্চে যাজক হওয়ার জন্য আধ্যাত্মিকতা বিষয়ে পাঠ শুরু করেন। কিন্তু পরে তিনি বুঝতে পারেন তাকে দিয়ে যাজকের কাজ হবে না এবং তিনি সঙ্গীত জীবন শুরু করার সিদ্ধান্ত নেন।

ডিস্কোগ্রাফি

[সম্পাদনা]
  • লিওনেল রিচি (১৯৮২)
  • কান্ট স্লো ডাউন (১৯৮২)
  • ড্যান্সিং অন দ্য সিলিং (১৯৮৬)
  • ব্যাক টু ফ্রন্ট (১৯৯২) - তিনটি নতুন গান সহ সম্মিলিত অ্যালবাম
  • লাউডার দেন ওয়ার্ডস (১৯৯৬)
  • টাইম (১৯৯৮)
  • রেনেসাঁ (২০০০)
  • জাস্ট ফর ইউ (২০০৪)
  • কামিং হোম (২০০৬)
  • জাস্ট গো (২০০৯)
  • টাস্কিজি (২০১২)

পুরস্কার ও মনোনয়ন

[সম্পাদনা]

লিওনেল রিচি বহু পুরস্কার লাভ করেছেন। তিনি ১৯৮৬ সালে "সে ইউ, সে মি" গানের জন্য গ্র্যামি পুরস্কার, গোল্ডেন গ্লোব পুরস্কারশ্রেষ্ঠ মৌলিক গানের জন্য একাডেমি পুরস্কার লাভ করেন।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Lionel Richie"গ্র্যামি। সংগ্রহের তারিখ ৬ অক্টোবর ২০১৬
  2. Huey, Steve। "Lionel Richie Biography"অলমিউজিক। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৭

বহিঃসংযোগ

[সম্পাদনা]