বিষয়বস্তুতে চলুন

লামা

লামা
শহর
লামা বাংলাদেশ-এ অবস্থিত
লামা
লামা
বাংলাদেশে লামা শহরের অবস্থান
স্থানাঙ্ক: ২১°৪৬′২৬″ উত্তর ৯২°১১′৪৮″ পূর্ব / ২১.৭৭৩৭৮৩° উত্তর ৯২.১৯৬৬১৮° পূর্ব / 21.773783; 92.196618
দেশ বাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাবান্দরবান জেলা
উপজেলালামা উপজেলা
উপজেলা শহর১৯৮৫
পৌরশহর২০০১
সরকার
  ধরনপৌরসভা
  শাসকলামা পৌরসভা
  পৌরমেয়রমির্জা ফয়সল আমীন []
আয়তন
  মোট২৮.২১ বর্গকিমি (১০.৮৯ বর্গমাইল)
জনসংখ্যা
  মোট১৯,০১৪
  জনঘনত্ব৬৭০/বর্গকিমি (১,৭০০/বর্গমাইল)
সময় অঞ্চলবাংলাদেশ সময় (ইউটিসি+৬)

লামা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের চট্টগ্রাম বিভাগের অন্তর্গত পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের বান্দরবান জেলায় অবস্থিত একটি শহর। প্রশাসনিকভাবে শহরটি লামা উপজেলার সদর। শহরটি বান্দরবান জেলার দ্বিতীয় বৃহত্তম ও লামা উপজেলার বৃহত্তম এবং প্রধান শহরাঞ্চল। শহরটির সবচেয়ে নিকটবর্তী আন্তর্জাতিক এবং আভ্যন্তরীণ বিমানবন্দর যথাক্রমে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এবং কক্সবাজার বিমানবন্দর। বিভাগীয় শহর চট্টগ্রাম থেকে ১২০.৯ কি.মি.[] এবং জেলা শহর বান্দরবান থেকে ৯২.৮ কি.মি.[] দূরত্বে লামা শহর অবস্থিত ।

জনসংখ্যা

[সম্পাদনা]

লামা শহরের মোট জনসংখ্যা ১৯,০১৪ জন যার মধ্যে ৯,৮৫০ জন পুরুষ এবং ৯,১৬৪ জন নারী। এ শহরের পুরুষ এবং নারী অনুপাত ১০৭। শহরে মোট খানা সংখ্যা বা পরিবার রয়েছে ৩৯৯৬ টি।[]

ভৌগোলিক উপাত্ত

[সম্পাদনা]

শহরটির অবস্থানের অক্ষাংশ বও দ্রাঘিমাংশ হল ২১°৪৬′২৬″ উত্তর ৯২°১১′৪৮″ পূর্ব / ২১.৭৭৩৭৮৩° উত্তর ৯২.১৯৬৬১৮° পূর্ব / 21.773783; 92.196618। সমুদ্র সমতল থেকে শহরটির গড় উচ্চতা ১৫.১৯ মিটার[]

প্রশাসন

[সম্পাদনা]

২০০১ সালে লামা শহরের নাগরিকদের পৌরসেবা ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করার উদ্দেশ্যে লামা পৌরসভা নামক একটি স্থানীয় সরকার সংস্থা(পৌরসভা) গঠিত হয় যা ৯টি ওয়ার্ড এবং ৩৪টি মহল্লায় বিভক্ত । ১৩.৮৭ বর্গ কি.মি. আয়তনের লামা শহর এলাকাটি লামা পৌরসভা দ্বারা পরিচালিত হয়।[]

শিক্ষা ব্যবস্থা

[সম্পাদনা]

লামা শহরের স্বাক্ষরতার হার হলো শতকরা ৫০.৩ ভাগ।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "লামা পৌরসভার মেয়র"। ১৯ নভেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ ডিসেম্বর ২০১৯
  2. "Distance from Chittagong to Lama"। distancesto.com। ৬ জুন ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ জানুয়ারি ২০১৯
  3. "Distance from Bandarban to Lama"। distancesto.com। ৩ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ জানুয়ারি ২০১৯
  4. "Urban Centers in Bangladesh"। Population & Housing Census-2011 [আদমশুমারি ও গৃহগণনা-২০১১] (পিডিএফ) (প্রতিবেদন)। জাতীয় প্রতিবেদন (ইংরেজি ভাষায়)। খণ্ড ভলিউম ৫: Urban Area Rport, ২০১১। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। মার্চ ২০১৪। পৃ. ১৭৯। ১১ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০১৯
  5. "latitude, longitude and elevation for Lama, Bangladesh"। distancesto.com। ১৪ ডিসেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ জানুয়ারি ২০১৯
  6. "এক নজরে পৌরসভা"। ৩১ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ জানুয়ারি ২০১৯