লতিফুর রহমান (রাজনীতিবিদ)
লতিফুর রহমান | |
|---|---|
| চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য[১] | |
| কাজের মেয়াদ ২৭ ফেব্রুয়ারি ১৯৯১ – ১৫ ফেব্রুয়ারি ১৯৯৬ | |
| প্রধানমন্ত্রী | বেগম খালেদা জিয়া |
| পূর্বসূরী | এহসান আলী খান |
| উত্তরসূরী | হারুনুর রশীদ |
| কাজের মেয়াদ ৭ মে ১৯৮৬ – ৩ মার্চ ১৯৮৮ | |
| প্রধানমন্ত্রী | মিজানুর রহমান চৌধুরী |
| পূর্বসূরী | এহসান আলী খান |
| উত্তরসূরী | এহসান আলী খান |
| ব্যক্তিগত বিবরণ | |
| জন্ম | চাঁপাইনবাবগঞ্জ জেলা, পূর্ব পাকিস্তান (বর্তমানে- বাংলাদেশ) |
| রাজনৈতিক দল | বাংলাদেশ জামায়াতে ইসলামী |
| জীবিকা | রাজনীতিবিদ |
লতিফুর রহমান বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার একজন রাজনীতিবিদ। তিনি বাংলাদেশের একজন নির্বাচিত সংসদ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনৈতিক নেতা।[২][৩][৪]
প্রাথমিক জীবন
লতিফুর রহমান বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন।
রাজনৈতিক জীবন
লতিফুর রহমান চাঁপাইনবাবগঞ্জ জেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমীর। তিনি ১৯৮৬ সালের তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর মনোনয়ন নিয়ে চাঁপাইনবাবগঞ্জ-৩ (চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা) আসন থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।[২] এর পর ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে একই আসন থেকে দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।[৩]
তিনি ১২ জুন ১৯৯৬ সালের সপ্তম জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামীর মনোনয়নে, ২০০১ সালের অষ্টম জাতীয় নির্বাচনে স্বতন্ত্র ভাবে ও ২০০৮ সালের নবম জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামীর মনোনয়নে অংশ নিয়ে পরাজিত হয়েছিলেন।[৫]
বিতর্ক
২০২৫ সালের ২৭ এপ্রিল চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের একটি সুধী সমাবেশে একজন মুক্তিযোদ্ধার বক্তব্য চলাকালে তিনি বাধা দেন।[৬][৭]
২০২৫ সালের আগস্টে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের ফেসবুক স্টোরিতে তার সুপারিশ করা প্রভাষক নিয়োগ পরীক্ষার একজন প্রার্থীর প্রবেশপত্র প্রকাশিত হওয়ায় তিনি বিতর্কের সম্মুখীন হন।[৮]
গ্রেফতার
২০১৮ সালে হত্যাসহ ৫টি নাশকতার অভিযোগের মামলায় গ্রেফতার হয়ে তিনি কারাগারে যান।[৯]
তথ্যসূত্র
- ↑ "List of 5th Parliament Members"। parliament.gov.bd। Bangladesh Parliament। ১৯ জুলাই ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ অক্টোবর ২০১৮।
- 1 2 "৩য় জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ এপ্রিল ২০২০।
- 1 2 "৫ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ১৭ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ এপ্রিল ২০২০।
- ↑ "পুলিশের সুধীসমাবেশে বীর মুক্তিযোদ্ধার বক্তব্যে জামায়াত নেতার বাধা"। ২৭ এপ্রিল ২০২৫। সংগ্রহের তারিখ ৩ আগস্ট ২০২৫।
- ↑ "লতিফুর রহমান, আসন নং: ৪৫, চাঁপাইনবাবগঞ্জ-৩, দল: জামায়াতে ইসলামী (দাঁড়িপাল্লা)"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ১৮ এপ্রিল ২০২০।
{{সংবাদ উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক) - ↑ "মুক্তিযোদ্ধার বক্তব্যে জামায়াত নেতার বাধা, কেড়ে নেওয়া হলো মাইক"। Bangla Tribune। সংগ্রহের তারিখ ৩ আগস্ট ২০২৫।
- ↑ "পুলিশের সুধীসমাবেশে বীর মুক্তিযোদ্ধার বক্তব্যে জামায়াত নেতার বাধা"। দৈনিক প্রথম আলো। ২৭ এপ্রিল ২০২৫। সংগ্রহের তারিখ ৩ আগস্ট ২০২৫।
- ↑ মো. সোহাগ আলী, রাবি প্রতিনিধি (৩ আগস্ট ২০২৫)। "চাকরি পরীক্ষার্থীর প্রবেশপত্র উপ-উপাচার্যের ফেসবুক ডে স্টোরিতে, রয়েছে সাবেক এমপির সুপারিশ"। Channel 24। সংগ্রহের তারিখ ৩ আগস্ট ২০২৫।
- ↑ "চাঁপাইনবাবগঞ্জের সাবেক এমপি জামায়াত নেতা লতিফুর রহমান কারাগারে"। silkcitynews.com। সংগ্রহের তারিখ ২৯ অক্টোবর ২০১৮।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]