এহসান আলী খান
এহসান আলী খান | |
|---|---|
![]() | |
| রাজশাহী-৩ আসনের সাংসদ | |
| কাজের মেয়াদ ২ এপ্রিল ১৯৭৯ – ২৪ মার্চ ১৯৮২ | |
| পূর্বসূরী | মেসবাহুল হক |
| উত্তরসূরী | সরদার আমজাদ হোসেন |
| চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাংসদ | |
| কাজের মেয়াদ ১৯৮৮ – ১৯৯০ | |
| পূর্বসূরী | লতিফুর রহমান |
| উত্তরসূরী | লতিফুর রহমান |
| ব্যক্তিগত বিবরণ | |
| জন্ম | ১ জানুয়ারী ১৯৩১ চাঁপাইনবাবগঞ্জ জেলা, ব্রিটিশ ভারত। (বর্তমান বাংলাদেশ) |
| মৃত্যু | ১০ মার্চ ২০১৭ সেন্ট্রাল হাসপাতাল, ঢাকা |
| রাজনৈতিক দল | বাংলাদেশ জাতীয়তাবাদী দল |
| সন্তান | তিন ছেলে ও পাঁচ মেয়ে |
| পিতামাতা | এন্তাজ আলী খান, মাতা আয়েশা খানম |
এহসান আলী খান (১ জানুয়ারী ১৯৩১-১০ মার্চ ২০১৭) বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা, ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তি। তিনি তৎকালীন রাজশাহী-৩ ও চাঁপাইনবাবগঞ্জ-৩ (চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা) আসনের সংসদ সদস্য ছিলেন।[১][২]
জন্ম ও প্রাথমিক জীবন
[সম্পাদনা]এহসান আলী খান ১ জানুয়ারী ১৯৩১ চাঁপাইনবাবগঞ্জ শহরের পাঠানপাড়া মহল্লায় জন্মগ্রহণ করেন। তার পিতা এন্তাজ আলী খান এবং মাতা আয়েশা খানম। পিতা-মাতার একমাত্র সন্তান ছিলেন তিনি।[৩]
রাজনৈতিক ও কর্মজীবন
[সম্পাদনা]এহসান আলী খান ১৯৪৮ সালে আওয়ামী মুসলিম লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। রাজনৈতির পাশাপাশি তিনি ছিলেন নাট্যব্যক্তিত্ব ও ক্রীড়া সংগঠক। সিরাজদৌলা নাটকে তিনি ‘নবাব’ চরিত্রে অভিনয় করে করেছিলেন। তিনি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার চেয়ারম্যান ছিলেন। ১৯৭৯ সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে তিনি তৎকালীন রাজশাহী-৩ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়ন নিয়ে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।[১] এর পর ১৯৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদে তিনি সম্মিলিত বিরোধী দলের মনোনয়ন নিয়ে চাঁপাইনবাবগঞ্জ-৩ (চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা) আসন থেকে দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।[২]
মৃত্যু
[সম্পাদনা]এহসান আলী খান ১০ মার্চ ২০১৭ ঢাকার সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি স্ত্রী, তিন ছেলে ও পাঁচ মেয়ে রেখে গেছেন। চাঁপাইনবাবগঞ্জের ফকিরপাড়া কবরস্থানে তাকে সমাহিত করা হয়ে।[৪]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "২য় জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত।
- 1 2 "৪র্থ জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত।
- ↑ "এহসান আলী খাঁন"। আলোকিত চাঁপাইনবাবগঞ্জ। ১৮ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ এপ্রিল ২০২০।
- ↑ "শোক, এহসান আলী খান"। দৈনিক প্রথম আলো। ১২ মার্চ ২০১৭। ১৮ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ এপ্রিল ২০২০।
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
