রেনান লোদি
![]() ২০১৯ সালে আতলেতিকো মাদ্রিদের হয়ে লোদি | |||
| ব্যক্তিগত তথ্য | |||
|---|---|---|---|
| পূর্ণ নাম | রেনান আউগুস্তো লোদি দোস সান্তোস | ||
| জন্ম | ৮ এপ্রিল ১৯৯৮ | ||
| জন্ম স্থান | সেরানা, ব্রাজিল | ||
| উচ্চতা | ১.৭৩ মিটার (৫ ফুট ৮ ইঞ্চি)[১] | ||
| মাঠে অবস্থান | রক্ষণভাগের খেলোয়াড় | ||
| ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | আল হিলাল | ||
| জার্সি নম্বর | ৬ | ||
| যুব পর্যায় | |||
| ২০১২–২০১৭ | পারানায়েন্সে | ||
| জ্যেষ্ঠ পর্যায়* | |||
| বছর | দল | ম্যাচ | (গোল) |
| ২০১৬–২০১৯ | পারানায়েন্সে | ৪৮ | (১) |
| ২০১৯– | আতলেতিকো মাদ্রিদ | ৮৪ | (৪) |
| জাতীয় দল | |||
| ২০১৯– | ব্রাজিল | ১৫ | (০) |
| * কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে | |||
রেনান আউগুস্তো লোদি দোস সান্তোস (পর্তুগিজ: Renan Lodi; জন্ম: ৮ এপ্রিল ১৯৯৮; রেনান লোদি নামে সুপরিচিত) হলেন একজন ব্রাজিলীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে সৌদি আরবের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর সৌদি পেশাদার লিগের ক্লাব আল হিলাল এবং ব্রাজিল জাতীয় দলের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত বাম পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে বাম পার্শ্বীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলে থাকেন।[২][৩][৪]
২০১২ মৌসুমে, ব্রাজিলীয় ফুটবল ক্লাব আতলেতিকো পারানায়েন্সের যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে লোদি ফুটবল জগতে প্রবেশ করেছেন এবং এই দলের হয়ে খেলার মাধ্যমেই তিনি ফুটবল খেলায় বিকশিত হয়েছেন। ২০১৬ মৌসুমে, আতলেতিকো পারানায়েন্সের মূল দলের হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছেন, যেখানে তিনি ৩ মৌসুম অতিবাহিত করেছেন; আতলেতিকো পারানায়েন্সের হয়ে তিনি ৪৮ ম্যাচে ১টি গোল করেছেন। ২০১৯–২০ মৌসুমে, তিনি প্রায় ২৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে আতলেতিকো পারানায়েন্সে হতে স্পেনীয় ক্লাব আতলেতিকো মাদ্রিদে যোগদান করেছেন।[৫]
তিনি ২০১৯ সালে ব্রাজিলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; ব্রাজিলের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ১৫ ম্যাচে অংশগ্রহণ গোল করেছেন। তিনি ব্রাজিলের হয়ে এপর্যন্ত ১টি কোপা আমেরিকায় (২০২১) অংশগ্রহণ করেছেন, যেখানে তিতের অধীনে রানার-আপ হয়েছেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]রেনান আউগুস্তো লোদি দোস সান্তোস ১৯৯৮ সালের ৮ই এপ্রিল তারিখে ব্রাজিলের সেরানায় জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
আন্তর্জাতিক ফুটবল
[সম্পাদনা]২০১৯ সালের ১০ই অক্টোবর তারিখে, মাত্র ২১ বছর ৬ মাস ২ দিন বয়সে, বাম পায়ে ফুটবল খেলায় পারদর্শী লোদি সেনেগালের বিরুদ্ধে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে ব্রাজিলের হয়ে অভিষেক করেছেন।[৬] উক্ত ম্যাচের ৭৯তম মিনিটে রক্ষণভাগের খেলোয়াড় আলেক্স সান্দ্রোর বদলি খেলোয়াড় হিসেবে তিনি মাঠে প্রবেশ করেন; ম্যাচে তিনি ১৬ নম্বর জার্সি পরিধান করে বাম পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেছেন।[৭] ম্যাচটি ১–১ গোলে ড্র হয়েছিল।[৮] ব্রাজিলের হয়ে অভিষেকের বছরে লোদি সর্বমোট ৪ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
পরিসংখ্যান
[সম্পাদনা]আন্তর্জাতিক
[সম্পাদনা]- ১৪ জুলাই ২০২১ পর্যন্ত হালনাগাদকৃত।
| দল | সাল | ম্যাচ | গোল |
|---|---|---|---|
| ব্রাজিল | ২০১৯ | ৪ | ০ |
| ২০২০ | ৪ | ০ | |
| ২০২১ | ৭ | ০ | |
| সর্বমোট | ১৫ | ০ | |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Renan Lodi"। atleticodemadrid.com (স্পেনীয় ভাষায়)। Atlético de Madrid। সংগ্রহের তারিখ ২৯ মার্চ ২০২০।
- ↑ "اللاعبون" [খেলোয়াড়]। alhilal.com (আরবি ভাষায়)। আল হিলাল সৌদি ফুটবল ক্লাব। ৩ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুন ২০২৫।
- ↑ "Al Hilal" [আল হিলাল]। spl.com.sa (ইংরেজি ভাষায়)। সৌদি পেশাদার লিগ। ১৮ জুন ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুন ২০২৫।
- ↑ "Al Hilal » Squad 2024/2025" [আল হিলাল » দল ২০২৪/২০২৫]। worldfootball.net (ইংরেজি ভাষায়)। ওয়ার্ল্ডফুটবল। ১৮ জুন ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুন ২০২৫।
- ↑ "Renan Lodi is a new Atlético de Madrid player"। Club Atlético de Madrid (স্পেনীয় ভাষায়)। ১ জানুয়ারি ২০১০। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০২১।
- ↑ "Brazil - Senegal 1:1 (Friendlies 2019, October)"। worldfootball.net। ২৭ নভেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০২১।
- ↑ "Brazil - Senegal, Oct 10, 2019 - International Friendlies - Match sheet"। Transfermarkt (জার্মান ভাষায়)। ১০ অক্টোবর ২০১৯। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০২১।
- ↑ Strack-Zimmermann, Benjamin (১০ অক্টোবর ২০১৯)। "Brazil vs. Senegal (1:1)"। National Football Teams। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০২১।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- রেনান লোদি – উয়েফা প্রতিযোগিতার রেকর্ড (আর্কাইভ) (ইংরেজি)
- সকারওয়েতে রেনান লোদি (ইংরেজি)
- সকারবেসে রেনান লোদি (ইংরেজি)
- বিডিফুটবলে রেনান লোদি (ইংরেজি)
- ট্রান্সফারমার্কেটে রেনান লোদি (ইংরেজি)
- ওয়ার্ল্ডফুটবল.নেটে রেনান লোদি (ইংরেজি)
- ইএসপিএন এফসিতে রেনান লোদি (ইংরেজি)
- ন্যাশনাল-ফুটবল-টিমস.কমে রেনান লোদি (ইংরেজি)
- ১৯৯৮-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- সাও পাওলোর ক্রীড়াব্যক্তি
- ব্রাজিলের আন্তর্জাতিক যুব ফুটবলার
- ব্রাজিলের পুরুষ আন্তর্জাতিক ফুটবলার
- ক্লাব আতলেতিকো পারানায়েন্সের খেলোয়াড়
- আতলেতিকো মাদ্রিদের ফুটবলার
- লা লিগার খেলোয়াড়
- ২০২১ কোপা আমেরিকার খেলোয়াড়
- কাম্পেওনাতো ব্রাজিলেইরো সেরিয়ে আ-এর খেলোয়াড়
- ব্রাজিলীয় প্রবাসী পুরুষ ফুটবলার
- স্পেনে ব্রাজিলীয় প্রবাসী ক্রীড়াবিদ
- নটিংহ্যাম ফরেস্ট ফুটবল ক্লাবের খেলোয়াড়
- প্রিমিয়ার লিগের খেলোয়াড়
- ইংল্যান্ডে ব্রাজিলীয় প্রবাসী ক্রীড়াবিদ
- আল হিলাল সৌদি ফুটবল ক্লাবের খেলোয়াড়
- ইতালীয় বংশোদ্ভূত ব্রাজিলীয় ব্যক্তি
- ব্রাজিলীয় পুরুষ ফুটবলার
- পুরুষ ফুটবল পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড়
- ওলাঁপিক দ্য মার্সেইয়ের খেলোয়াড়
- লিগ ১-এর খেলোয়াড়
- ফ্রান্সে ব্রাজিলীয় প্রবাসী ক্রীড়াবিদ
- ইংল্যান্ডে প্রবাসী পুরুষ ফুটবলার
- স্পেনে প্রবাসী পুরুষ ফুটবলার
- ফ্রান্সে প্রবাসী পুরুষ ফুটবলার
- ২১শ শতাব্দীর ব্রাজিলীয় পুরুষ ক্রীড়াবিদ
