রুমানা মাহমুদ
অবয়ব
রুমানা মাহমুদ | |
|---|---|
| সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য | |
| কাজের মেয়াদ ২০০৮ – ২০১৪ | |
| পূর্বসূরী | ইকবাল হাসান মাহমুদ টুকু |
| উত্তরসূরী | হাবিবে মিল্লাত |
| ব্যক্তিগত বিবরণ | |
| জন্ম | ৩০ জুলাই ১৯৫১ নাটোর জেলা |
| রাজনৈতিক দল | বাংলাদেশ জাতীয়তাবাদী দল |
| দাম্পত্য সঙ্গী | ইকবাল হাসান মাহমুদ টুকু |
রুমানা মাহমুদ হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন রাজনীতিবিদ এবং সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য।[১][২]
জন্ম ও প্রাথমিক জীবন
[সম্পাদনা]রুমানা মাহমুদ ৩০ জুলাই ১৯৫১ সালে নাটোরের চৌধুরীবাড়ীতে জন্মগ্রহণ করেন। বিবাহ সূত্রে সিরাজগঞ্জের বউ। তিনি স্নাতক ডিগ্রি অর্জন করেছেন।[৩]
রাজনৈতিক ও কর্মজীবন
[সম্পাদনা]রুমানা মাহমুদ সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি। তিনি ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-২ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।[১][৩][৪] তিনি নবম জাতীয় সংসদে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন। ২০১৮ সালের নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন তিনি।[৫][৬]
পারিবারিক জীবন
[সম্পাদনা]রুমানা মাহমুদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সহধর্মিনী।
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "৮ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত।
- ↑ "Uproar in JS over diatribes"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২৩ মার্চ ২০১১। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮।
- 1 2 "Constituency 63"। parliament.gov.bd। ২ নভেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮।
- ↑ "Electoral Area Result Statistics"। Amarmp (ইংরেজি ভাষায়)। ৩১ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮।
- ↑ "Bangladesh" (পিডিএফ)। Permanent Missions to the United Nations। ৩১ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮।
- ↑ "রুমানা মাহমুদ"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২ নভেম্বর ২০১৯।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- নবম জাতীয় সংসদ সদস্যদের তালিকা (২০০৮) আর্কাইভইজে আর্কাইভকৃত ২০১৬-১১-২৭ তারিখে –জাতীয় সংসদ
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |