বিষয়বস্তুতে চলুন

রিও মিয়াইচি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রিও মিয়াইচি
২০১৭ সালে জাংকট পাওলির হয়ে মিয়াইচি
ব্যক্তিগত তথ্য
জন্ম (1992-12-14) ১৪ ডিসেম্বর ১৯৯২ (বয়স ৩৩)
জন্ম স্থান আইচি প্রশাসনিক অঞ্চল, জাপান
উচ্চতা ১.৮৩ মিটার (৬ ফুট ০ ইঞ্চি)
মাঠে অবস্থান আক্রমণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
ইয়োকোহামা মারিনোস
জার্সি নম্বর ১৭
যুব পর্যায়
২০০১–২০০৮ সিলফিদ
২০০৮–২০১০ চুকিও বিশ্ববিদ্যালয়
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১১–২০১৫ আর্সেনাল ১ (০)
২০১১ → ফেইয়ানর্ট (ধার) ১২ (৩)
২০১২ → বোল্টন ওয়ান্ডারার্স (ধার) ১২ (১)
২০১২–২০১৩ → উইগান অ্যাথলেটিক (ধার) ৪ (০)
২০১৪–২০১৫ → টুয়েন্টে (ধার) ১০ (০)
২০১৪–২০১৫ → ইয়ং টুয়েন্টে (ধার) ১৪ (৩)
২০১৫–২০২১ জাংকট পাওলি ৭৭ (৮)
২০১৫–২০১৯ → জাংকট পাওলি বি ৬ (০)
২০২১– ইয়োকোহামা মারিনোস ২ (০)
জাতীয় দল‡
২০০৭ জাপান অনূর্ধ্ব-১৫ ৩ (২)
২০০৮ জাপান অনূর্ধ্ব-১৬ ৩ (১)
২০০৯ জাপান অনূর্ধ্ব-১৭ ৫ (২)
২০১০ জাপান অনূর্ধ্ব-১৯ ৮ (১)
২০১২ জাপান ২ (০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১০:৪৬, ৩১ মার্চ ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১০:৪৬, ৩১ মার্চ ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

রিও মিয়াইচি (জাপানি: 宮市 亮, ইংরেজি: Ryo Miyaichi; জন্ম: ১৪ ডিসেম্বর ১৯৯২) হলেন একজন জাপানি পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে জাপানের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর জে১ লিগের ক্লাব ইয়োকোহামা মারিনোস এবং জাপান জাতীয় দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।[১][২][৩] তিনি মূলত ডান পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে বাম পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।

২০০৭ সালে, মিয়াইচি জাপান অনূর্ধ্ব-১৫ দলের হয়ে জাপানের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় ৪ বছর যাবত জাপানের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০১২ সালে জাপানের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; জাপানের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ২ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

রিও মিয়াইচি ১৯৯২ সালের ১৪ই ডিসেম্বর তারিখে জাপানের আইচি প্রশাসনিক অঞ্চলে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল

[সম্পাদনা]

মিয়াইচি জাপান অনূর্ধ্ব-১৫, জাপান অনূর্ধ্ব-১৬, জাপান অনূর্ধ্ব-১৭ এবং জাপান অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলার মাধ্যমে জাপানের প্রতিনিধিত্ব করেছেন। জাপানের বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ৪ বছরে ১৯ ম্যাচে অংশগ্রহণ করে ৬টি গোল করেছেন।

২০১২ সালের ২৩শে মে তারিখে, ১৯ বছর, ৫ মাস ও ৯ দিন বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী মিয়াইচি আজারবাইজানের বিরুদ্ধে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে জাপানের হয়ে অভিষেক করেছেন।[৪] উক্ত ম্যাচের ৬২তম মিনিটে মধ্যমাঠের খেলোয়াড় শিনজি কাগাওয়ার বদলি খেলোয়াড় হিসেবে তিনি মাঠে প্রবেশ করেছিলেন;[৫] ম্যাচে তিনি ১১ নম্বর জার্সি পরিধান করে ডান পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন।[৬] ম্যাচটি জাপান ২–০ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[৭] জাপানের হয়ে অভিষেকের বছরে মিয়াইচি সর্বমোট ২ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

পরিসংখ্যান

[সম্পাদনা]

আন্তর্জাতিক

[সম্পাদনা]
৩১ মার্চ ২০২২ পর্যন্ত হালনাগাদকৃত।
দলসালম্যাচগোল
জাপান২০১২২০
সর্বমোট২০

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ "選手・スタッフ – 横浜F・マリノス 公式サイト" [খেলোয়াড় / কর্মকর্তা – ইয়োকোহামা এফ মারিনোস]। f-marinos.com (জাপানি ভাষায়)। ইয়োকোহামা, কানাগাওয়া, জাপান: ইয়োকোহামা মারিনোস। ৩০ মার্চ ২০২২। ২৯ মার্চ ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ মার্চ ২০২২।
  2. ↑ "選手・スタッフ – 横浜F・マリノス 公式サイト" [২০২২ খেলোয়াড় / কর্মকর্তা – দল – ইয়োকোহামা এফ মারিনোস]। f-marinos.com (ইংরেজি ভাষায়)। ইয়োকোহামা, কানাগাওয়া, জাপান: ইয়োকোহামা মারিনোস। ৩০ মার্চ ২০২২। ২৯ মার্চ ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ মার্চ ২০২২।
  3. ↑ "Yokohama F. Marinos – J.LEAGUE" [ইয়োকোহামা এফ মারিনোস – জে. লিগ]। jleague.co (জাপানি ভাষায়)। জাপান: জে লিগ। ৩০ মার্চ ২০২২। ২৯ মার্চ ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ মার্চ ২০২২।
  4. ↑ "Japan vs. Azerbaijan - 23 May 2012"। Soccerway। ২৩ মে ২০১২। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০২২।
  5. ↑ "Japan - Azerbaijan 2:0 (Friendlies 2012, May)"। worldfootball.net। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০২২।
  6. ↑ "Japan - Azerbaijan, May 23, 2012 - International Friendlies - Match sheet"। Transfermarkt। ২৩ মে ২০১২। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০২২।
  7. ↑ Strack-Zimmermann, Benjamin (২৩ মে ২০১২)। "Japan vs. Azerbaijan"। National Football Teams। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০২২।

বহিঃসংযোগ

[সম্পাদনা]