বিষয়বস্তুতে চলুন

রাজু শ্রীবাস্তব

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রাজু শ্রীবাস্তব
২০১২ সালে শ্রীবাস্তব
জন্ম
সত্যপ্রকাশ শ্রীবাস্তব

(১৯৬৩-১২-২৫)২৫ ডিসেম্বর ১৯৬৩
মৃত্যু২১ সেপ্টেম্বর ২০২২(2022-09-21) (বয়স ৫৮)
পেশাকৌতুকাভিনেতা, অভিনেতা
উল্লেখযোগ্য কর্ম
দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ
দাম্পত্য সঙ্গীশিখা শ্রীবাস্তব
সন্তান২

রাজু শ্রীবাস্তব (হিন্দি: राजू श्रीवास्तव; ২৫ ডিসেম্বর ১৯৬৩ - ২১ সেপ্টেম্বর ২০২২) ছিলেন একজন ভারতীয় কৌতুকাভিনেতা, অভিনেতা এবং রাজনীতিবিদ।[১][২]

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

তিনি ১৯৬৩ সালের ২৫ ডিসেম্বর উত্তরপ্রদেশ রাজ্যের কানপুর শহরে একটি কায়স্থ পরিবারে জন্মগ্রহণ করেন।[৩] তার বাবা রমেশ শ্রীবাস্তব ছিলেন একজন কবি। শৈশবে শ্রীবাস্তব অমিতাভ বচ্চন সহ বিভিন্ন চলচ্চিত্র তারকাদের অনুকরণ করতে পছন্দ করতেন।[৪]

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

রাজু শ্রীবাস্তব ১৯৯৩ সালের ১ জুলাই লখনউয়ের শিখাকে বিয়ে করেন। এই দম্পতির দুইজন সন্তান রয়েছে, একজন ছেলে ও একজন মেয়ে।[৫]

কর্মজীবন

[সম্পাদনা]

হিন্দি চলচ্চিত্রে কাজ করার জন্য তিনি ১৯৮০-এর দশকে মুম্বইয়ে চলে আসেন। তিনি বাজীগর, বোম্বে টু গোয়া, আমদানি আঠান্নী খরচা রূপাইয়া সহ বিভিন্ন জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেছেন।[৬] তিনি কমেডি শো দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ-এ প্রতিদ্বন্দ্বিতা করেন এবং রানার আপ হন। দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ-চ্যাম্পিয়ন্স এর স্পিন-অফ শো-তে তিনি "দ্য কিং অফ কমেডি" খেতাব জিতেছিলেন। তিনি অনেক স্ট্যান্ড আপ কমেডি লাইভ শো করেছেন।

রাজনৈতিক জীবন

[সম্পাদনা]

তিনি ২০১৪ সাল থেকে ভারতীয় জনতা পার্টি'র সদস্য ছিলেন।[৭][৮]

মৃত্যু

[সম্পাদনা]

২০২২ সালের ২১ সেপ্টেম্বর তিনি মারা যান।[৯]

তার মৃত্যুতে নরেন্দ্র মোদী, যোগী আদিত্যনাথ, রাজনাথ সিং, অমিত শাহ, অজয় দেবগন, অক্ষয় কুমার, অনিল কাপুর, বিবেক অগ্নিহোত্রী, রাজপাল যাদব সহ ভারতের শীর্ষস্থানীয় বিভিন্ন ব্যক্তি শোক প্রকাশ করেছেন।[১০][১১]

অভিনীত চলচ্চিত্র

[সম্পাদনা]
বছর চলচ্চিত্র ভূমিকা সূত্র
১৯৮৮ তেজাব [১২]
১৯৮৯ ম্যায়নে প্যায়ার কিয়া ট্রাক ক্লিনার [১২]
১৯৯৩ বাজীগর কলেজের ছাত্র
মি. আজাদ
২০০১ আমদানি আঠান্নী খরচা রূপাইয়া বাবা চিন চিন চো
২০০২ ওয়াহ! তেরা ক্যায়া কেহনা বান্নে খানের সহযোগী [১২]
২০০৩ ম্যায় প্রেম কি দিওয়ানি হুঁ শম্বু, সঞ্জনার সেবক [১২]
২০০৭ বিগ ব্রাদার অটোরিকশার চালক ও রিজওয়ান আহমেদ [১২]
বোম্বে টু গোয়া অ্যান্থনি গনসালভেস [১২]
২০১০ ভাবনাও কো সামঝো দয়া ফ্রম গোয়া
২০১৭ টয়লেট: এক প্রেম কথা
২০২৩ কাঞ্জুস মাখিছোস যাদব, এমএলএ'র ব্যক্তিগত সহকারী [১৩]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ IANS। "An institute of comedy, courtesy Raju Srivastav"। Deccan Herald (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ ডিসেম্বর ২০২৩।
  2. ↑ "Raju Srivastava on being Big B's lookalike: 'Relatives thought I would bring dishonour to my family'"। www.zoomtventertainment.com (ইংরেজি ভাষায়)। ৪ নভেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ৮ ডিসেম্বর ২০২৩।
  3. ↑ "कायस्‍थों को एक मंच पर लाने का काम शुरू, राजू श्रीवास्तव से शुरू हुआ सदस्यता अभियान - Work started to bring Kayasthas on one platform"। Jagran (হিন্দি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০২৪।
  4. ↑ "Raju Srivastava: Popular Indian comedian dies aged 58" (ব্রিটিশ ইংরেজি ভাষায়)। ২১ সেপ্টেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০২৪।
  5. ↑ "LOL with Raju Srivastava on his wedding anniversary in Lucknow!"। The Times of India। ২ জুলাই ২০১৯। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০২৪।
  6. ↑ "Raju Srivastava's career graph, from Baazigar to The Great Indian Laughter Challenge and beyond"। India Today (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ ডিসেম্বর ২০২৩।
  7. ↑ "Raju Srivastav's journey in politics: Found home in BJP after days in SP and an LS ticket"। The Indian Express (ইংরেজি ভাষায়)। ২১ সেপ্টেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ৮ ডিসেম্বর ২০২৩।
  8. ↑ "Comedian Raju Srivastava returns SP Lok Sabha ticket"। The Hindu (ভারতীয় ইংরেজি ভাষায়)। ১১ মার্চ ২০১৪। আইএসএসএন 0971-751X। সংগ্রহের তারিখ ৮ ডিসেম্বর ২০২৩।
  9. ↑ "Raju Srivastav dies at 58 due to complications post heart attack, was in ICU for over a month"। The Times of India। ২২ সেপ্টেম্বর ২০২২। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ৮ ডিসেম্বর ২০২৩।
  10. ↑ Singh, Neha (২১ সেপ্টেম্বর ২০২২)। "RIP Raju Srivastav: PM Modi, Yogi Adityanath, Rajnath Singh and others condole the death of Comedian"। NewsroomPost (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০২৪।
  11. ↑ "Raju Srivastava death: Anil Kapoor, Ajay Devgn, Vivek Agnihotri pay tribute to 'true legend of stand-up comedy'"। Hindustan Times (ইংরেজি ভাষায়)। ২১ সেপ্টেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০২৪।
  12. 1 2 3 4 5 6 "Raju Srivastava Passes Away: Main Prem Ki Diwani Hoon to Maine Pyar Kia, Top 5 Film Appearances"। News18 (ইংরেজি ভাষায়)। ২১ সেপ্টেম্বর ২০২২। ২২ সেপ্টেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২।
  13. ↑ "Kanjoos Makhichoos trailer: Kunal Kemmu turns annoying miser, Raju Srivastav's final appearance leaves fans emotional"। DNA India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০২৩।

বহিঃসংযোগ

[সম্পাদনা]