বিষয়বস্তুতে চলুন

রাজগুরু অগ্রবংশ মহাথের

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ভদন্ত রাজগুরু অগ্রবংশ মহাথের
ভদন্ত রাজগুরু অগ্রবংশ মহাথের
উপাধি
টিপিটক বিসারধ
অগ্গমহাসদ্ধম্মজ্যোতিকাধ্বজা
ব্যক্তিগত তথ্য
জন্ম(১৯১৩-১১-২৩)২৩ নভেম্বর ১৯১৩
মৃত্যু৫ জানুয়ারি ২০০৮(2008-01-05) (বয়স ৯৪)
জাতীয়তাবাংলাদেশ বাংলাদেশী
শিক্ষালয়থেরবাদী বৌদ্ধধর্ম
কাজআধ্যাত্মিক বৌদ্ধ ভিক্ষু
ঊর্ধ্বতন পদ
শিক্ষকভদন্ত তিস্সা মহাথের
ভিত্তিকরাঙ্গামাটি

রাজগুরু ভদন্ত অগ্রবংশ মহাথের ১৯৫৬ সালে ইয়াংগুন, মায়ানমারের অনুষ্ঠিত ষষ্ঠ বৌদ্ধ কাউন্সিলে পূর্ব পাকিস্তানের (বর্তমানে বাংলাদেশ) একজন প্রতিনিধি ছিলেন।

শৈশবকাল

[সম্পাদনা]

রাজগুরু ভদন্ত অগ্রবংশ মহাথের পার্বত্য চট্টগ্রামের কুতুবদিয়া নামক একটি গ্রামে ১১ই নভেম্বর ১৯১৩ সালে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম রুদ্র শিঙ মাহাজন এবং মা ইচ্ছবতি তঞ্চঙ্গ্যা। তিনি বগলতলি বৌদ্ধ বিহারে ১৯৪২ সালের বৈশাখি পূর্নিমায় ভিক্ষু হয়েছিলেন। []

আধ্যত্মিক জীবন

[সম্পাদনা]

ভদন্ত ১৫ই জুন ১৯৪৭ সালে বার্মায় (বর্তমান মায়ানমার) উচ্চ শিক্ষার জন্য যান। ১৯৫৪ থেকে ১৯৫৬ পর্যন্ত ষষ্ঠ বৌদ্ধ পরিষদের প্রোটোকল বিভাগে কাজ করেছেন। ১২ বছর তিনি ত্রিপিঠক সাহিত্য চর্চা করেছেন। ২৬ই ডিসেম্বর ১৯৫৭ সালে তিনি বাংলাদেশে ফিরে আসেন। পার্বত্য চট্টগ্রামে ১৯৫৮ সালে চাকমা রাজা ত্রিদিব রায়ের অনুরোধে তিনি রাজ বিহারে অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। []

অগ্রবংশ মহাথের’র গ্রন্থাবলী

[সম্পাদনা]

তার নিজস্ব লেখা বইয়ের নাম ও প্রকাশ সালঃ তার দীর্ঘ সাধনার ও গবেষণা দ্বারা আমাদেরকে ৩৭টি অমূল্য গ্রন্থ উপহার দিয়েছেন। তারমধ্যে ১১টি গ্রন্থ প্রকাশিত হয়েছিল।

প্রকাশিত গ্রন্থাবলীঃ

[সম্পাদনা]

১. সমবায় বুদ্ধোপসনা ১৯৫৯ ইং ২. বৌদ্ধ পঞ্জিকা ১৯৬১ ইং ৩. বুদ্ধ উপাসনা (লোক বিভাগ) ১৯৪২ইং ৪. বুদ্ধ উপাসনা (লোকোত্তর বিভাগ) ১৯৪৮ইং ৫. চাকমা গীদেন্দি মঙ্গলসূত্র ১৯৭২ইং ৬. পরিনাম (নাটক) ৭. শ্রামণ কর্তব্য ১৯৭৭ইং ৮. মানব ধর্ম পঞ্চশীল ৯. বুদ্ধ সামন্তিক (১ম খণ্ড) ২০০৮ইং ১০. বুদ্ধ তবনা (২০১৮) ১১. Stop Genocide in Chittagong Hill Tracts[].

অপ্রকাশিত গ্রন্থাবলী

[সম্পাদনা]

১. বিশুদ্ধি মার্গ (৩ খণ্ড) ২. বির্দশ ভাবনা নীতি (৫ খন্ড) ৩. বুদ্ধ সামন্তিকা (২ খণ্ড) ৪. অভিধম্ম সংগ্রহ ৫. ভিক্ষু প্রাতিমোক্ষ ৬. জন্ম-মৃত্যু কথা ৭. সাম্য বিথীকা ৮. চন্দ্রগুপ্ত (নাটক) ৯. বাসবের পথে (নাটক) ১০. রুপনন্দা (নাটক) ১১. সঞ্চয়িতা ১২. বাংলাদেশে বড়ুয়া জাতি ১৩. মহাকঠিন চীবর বর্ণনা ১৪. বুদ্ধ ও রবীন্দ্রনাথ ১৫. অগ্নি মশাল (গীতিমঞ্জুরী) ১৬. চাঙমা কধাদি ধর্মপদ ১৭. পথ তগেয়ে মন (চাকমা ভাষায় নাটক) ১৮. মহমানব গৌতম বুদ্ধ ১৯. অবিলাস্য সংবাদ (চাকমা বাসায় নাটক) ২০. সিদ্ধার্থ চরিত্র ২১. মহাস্বপ্ন (চাকমা ভাষায় নাটক) ২২. বেস্সান্তর কীর্ত্তন ২৩. মহাযাত্রী (গীতিনাট্য) ২৪. দর্শন ও বিদর্শন ২৫. ধর্ম ও সমাজ ২৬. বুদ্ধের অবদান (৩য় খন্ড)।[]

সম্মাননা

[সম্পাদনা]

তিনি মিয়ানমার সরকার কর্তৃক বৌদ্ধ ধর্মীয়গুরুদের সর্বোচ্চ সম্মাননা ‘অগ্গমহাসদ্ধম্মজ্যোতিকাধ্বজা’ সম্মানে ভূষিত হয়েছিলেন।[]

অন্তিম অবসান

[সম্পাদনা]

ভদন্ত রাজগুরু অগ্রবংশ মহাথের ৯৪ বছর বয়সে রাঙ্গামাটিতে চাকমা রাজ বিহারে, ৫ জানুয়ারি, ২০০৮, শনিবার, রাত ৯ ঘটিকায় অন্তিম শয্যায় শায়িত হয়েছিলেন।

চিত্রশালা

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Ariyajyoti, Ven., Trans., A short Illuminated Biography of Most Respected Venerable Agga vangsha Mahathera (Chittagong: Toingang Forum, 2008), 34.
  2. "পাবর্ত্য অঞ্চলেরর বৌদ্ধ ধর্ম জাগড়ণের অগ্রদূত পরম শ্রদ্ধেয় রাজগুরু অগ্রবংশ মহাথেরো'র জীবনী"http://news.nirbankami.com/। ৩ মে ২০১৯। ২১ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০১৯ {{ওয়েব উদ্ধৃতি}}: |কর্ম=-এ বহিঃসংযোগ (সাহায্য)
  3. রাজগুরু অগ্রবংশ মহাথেরো: বুদ্ধ তবনা (২০১৮)।
  4. রাজগুরু অগ্রবংশ মহাথেরো : বুদ্ধ তবনা (২০১৮)।
  5. "ভিক্ষু কুলরবি রাজগুরু অগ্রবংশ মহাথের"https://kalpataruboi.org/। ৪ ডিসেম্বর ২০০৮। {{ওয়েব উদ্ধৃতি}}: |কর্ম=-এ বহিঃসংযোগ (সাহায্য)[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]