বিষয়বস্তুতে চলুন

নো হোল্ডস বারড: দ্য ম্যাচ/দ্য মুভি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নো হোল্ডস বারড: দ্য ম্যাচ/দ্য মুভি
বিবরণ
সংস্থাওয়ার্ল্ড রেসলিং ফেডারেশন
তারিখ১২ ডিসেম্বর ১৯৮৯ (1989-12-12)
মাঠন্যাশভিল মুনিসিপাল অডিটোরিয়াম
শহরন্যাশভিল, টেনেসি
প্রতি-দর্শনে-পরিশোধ-এর কালানুক্রমিক
সার্ভাইভার সিরিজ রয়্যাল রাম্বল

নো হোল্ডস বারড: দ্য ম্যাচ/দ্য মুভি একটি পেশাদার কুস্তি প্রতি-দর্শনে-পরিশোধ (পিপিভি) এবং সরাসরি ধারাবাহিক সম্প্রচার অনুষ্ঠান ছিল, যা ওয়ার্ল্ড রেসলিং ফেডারেশন (ডাব্লিউডাব্লিউএফ) প্রযোজনা করেছে।[] এই অনুষ্ঠানটি ১৯৮৯ সালের ১২ই ডিসেম্বর তারিখে মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসির ন্যাশভিলের ন্যাশভিল মুনিসিপাল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

প্রাক-প্রদর্শনে চারটিসহ মূল অনুষ্ঠান মিলিয়ে সর্বমোট পাঁচটি ম্যাচ এই অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানের সর্বশেষ ম্যাচে হাল্ক হোগানব্রুটাস বিফকেক স্টিল কেজ ম্যাচে র‍্যান্ডি স্যাভেজজিউসকে পরাজিত করেছে। অন্যান্য শীর্ষস্থানীয় ম্যাচে, দ্য কলোসাল কানেকশন ডাব্লিউডাব্লিউএফ ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য আয়োজিত ট্যাগ টিম ম্যাচে ডেমোলিশনকে এবং ডাব্লিউডাব্লিউএফ আন্তঃমহাদেশীয় চ্যাম্পিয়নশিপ ম্যাচে দ্য আল্টিমেট ওয়ারিয়র ডিনো ব্রাভোকে পিনফলের মাধ্যমে পরাজিত করেছে।

কাহিনী

[সম্পাদনা]

এই অনুষ্ঠানে পূর্ব নির্ধারিত কাহিনীর ধারাবাহিকতায় অনুষ্ঠিত ম্যাচগুলো অন্তর্ভুক্ত ছিল, যেখানে কুস্তিগিরগণ পূর্ব নির্ধারিত কাহিনী অনুযায়ী অনুষ্ঠানগুলোতে নায়ক, খলনায়ক অথবা পার্থক্যহীন চরিত্র ধারণ করেছেন যা এক বা একাধিক ম্যাচে উত্তেজনা সৃষ্টি করেছে। এই ম্যাচগুলোর ফলাফল ডাব্লিউডাব্লিউএফের লেখকদের দ্বারা পূর্বনির্ধারিত ছিল,[][] যার ধারাবাহিক কাহিনী ডাব্লিউডাব্লিউএফের সাপ্তাহিক টেলিভিশন অনুষ্ঠানে প্রদর্শন করা হয়েছে।[]

পটভূমি

[সম্পাদনা]

১৯৮৯ সালের এই অনুষ্ঠানটি নো হোল্ডস বারড: দ্য ম্যাচ/দ্য মুভি কালানুক্রমিকের প্রথম অনুষ্ঠান ছিল, যা ১২ই ডিসেম্বর তারিখে মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসির ন্যাশভিলের ন্যাশভিল মুনিসিপাল অডিটোরিয়ামে আয়োজন করার জন্য নির্ধারণ করা হয়েছিল। এই অনুষ্ঠানটি ঐতিহ্যগতভাবে প্রতি-দর্শনে-পরিশোধে সম্প্রচার করার পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রে ধারাবাহিক সম্প্রচার পরিষেবায় সরাসরি সম্প্রচার করা হয়েছে।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. https://www.cagematch.net/?id=1&nr=10732
  2. গ্রাবিয়ানোভস্কি, এড (১৩ জানুয়ারি ২০০৬)। "How Pro Wrestling Works" [পেশাদার কুস্তি কিভাবে কাজ করে]HowStuffWorks (ইংরেজি ভাষায়)। ডিসকভারি ইনকো.। ১৮ নভেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ মার্চ ২০১২
  3. "Live & Televised Entertainment" [সরাসরি এবং টেলিভিশন বিনোদন]webcitation (ইংরেজি ভাষায়)। ডাব্লিউডাব্লিউই। ২৬ ফেব্রুয়ারি ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ মার্চ ২০১২
  4. স্টেইনবার্গ, ব্রায়ান (২৫ মে ২০১৬)। "WWE's 'Smackdown' Will Move To Live Broadcast On USA (EXCLUSIVE)" [ডাব্লিউডাব্লিউইর 'স্ম্যাকডাউন' ইউএসএতে সরাসরি সম্প্রচার হবে (এক্সক্লুসিভ)]Variety (ইংরেজি ভাষায়)। ২৬ মে ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ মে ২০১৬