বিষয়বস্তুতে চলুন

ডাব্লিউডাব্লিউএফ ইনভ্যাশন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ইনভ্যাশন
বিবরণ
সংস্থাওয়ার্ল্ড রেসলিং ফেডারেশন
তারিখ২২ জুলাই ২০০১ (2001-07-22)
মাঠগান্ড এরিনা
শহরক্লিভল্যান্ড, ওহাইও
দর্শক সংখ্যা১৭,৮৭৬
প্রতি-দর্শনে-পরিশোধ-এর কালানুক্রমিক
কিং অব দ্য রিং সামারস্ল্যাম

ইনভ্যাশন একটি পেশাদার কুস্তি প্রতি-দর্শনে-পরিশোধ (পিপিভি) এবং সরাসরি ধারাবাহিক সম্প্রচার অনুষ্ঠান ছিল, যা ওয়ার্ল্ড রেসলিং ফেডারেশন (ডাব্লিউডাব্লিউএফ) প্রযোজনা করেছে।[] এই অনুষ্ঠানটি ২০০১ সালের ২২শে জুলাই তারিখে মার্কিন যুক্তরাষ্ট্রের ওহাইওয়ের ক্লিভল্যান্ডের গান্ড এরিনায় অনুষ্ঠিত হয়েছে; যা ১৯৯৯ সালের নো মার্সির পর এই মাঠে ডাব্লিউডাব্লিউএফের প্রথম অনুষ্ঠান ছিল।

প্রাক-প্রদর্শনে একটিসহ মূল অনুষ্ঠান মিলিয়ে সর্বমোট এগারোটি ম্যাচ এই অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানের সর্বশেষ ম্যাচে টিম ডাব্লিউসিডাব্লিউ/ইসিডাব্লিউ ১০ জনের ট্যাগ টিম ম্যাচে টিম ডাব্লিউডাব্লিউএফকে পরাজিত করেছে। অন্যান্য শীর্ষস্থানীয় ম্যাচে, রব ভ্যান ড্যাম ডাব্লিউডাব্লিউএফ হার্ডকোর চ্যাম্পিয়নশিপের জন্য আয়োজিত হার্ডকোর ম্যাচে জেফ হার্ডিকে এবং ট্যাগ টিম ম্যাচে এজ অ্যান্ড ক্রিস্টিয়ান ল্যান্স স্টর্মমাইক অসামকে পিনফলের মাধ্যমে পরাজিত করেছে।

কাহিনী

[সম্পাদনা]

এই অনুষ্ঠানে পূর্ব নির্ধারিত কাহিনীর ধারাবাহিকতায় অনুষ্ঠিত ম্যাচগুলো অন্তর্ভুক্ত ছিল, যেখানে কুস্তিগিরগণ পূর্ব নির্ধারিত কাহিনী অনুযায়ী অনুষ্ঠানগুলোতে নায়ক, খলনায়ক অথবা পার্থক্যহীন চরিত্র ধারণ করেছেন যা এক বা একাধিক ম্যাচে উত্তেজনা সৃষ্টি করেছে। এই ম্যাচগুলোর ফলাফল ডাব্লিউডাব্লিউএফের লেখকদের দ্বারা পূর্বনির্ধারিত ছিল,[][] যার ধারাবাহিক কাহিনী ডাব্লিউডাব্লিউএফের সাপ্তাহিক টেলিভিশন অনুষ্ঠানে প্রদর্শন করা হয়েছে।[]

পটভূমি

[সম্পাদনা]

২০০১ সালের এই অনুষ্ঠানটি ইনভ্যাশন কালানুক্রমিকের প্রথম অনুষ্ঠান ছিল, যা ২২শে জুলাই তারিখে মার্কিন যুক্তরাষ্ট্রের ওহাইওয়ের ক্লিভল্যান্ডের গান্ড এরিনায় আয়োজন করার জন্য নির্ধারণ করা হয়েছিল। এই অনুষ্ঠানটি ঐতিহ্যগতভাবে প্রতি-দর্শনে-পরিশোধে সম্প্রচার করার পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রে ধারাবাহিক সম্প্রচার পরিষেবায় সরাসরি সম্প্রচার করা হয়েছে।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. https://archive.today/20120713191753/http://slam.canoe.ca/SlamWrestlingPPV/jul23_invasion-can.html
  2. গ্রাবিয়ানোভস্কি, এড (১৩ জানুয়ারি ২০০৬)। "How Pro Wrestling Works" [পেশাদার কুস্তি কিভাবে কাজ করে]HowStuffWorks (ইংরেজি ভাষায়)। ডিসকভারি ইনকো.। ১৮ নভেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ মার্চ ২০১২
  3. "Live & Televised Entertainment" [সরাসরি এবং টেলিভিশন বিনোদন]webcitation (ইংরেজি ভাষায়)। ডাব্লিউডাব্লিউই। ২৬ ফেব্রুয়ারি ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ মার্চ ২০১২
  4. স্টেইনবার্গ, ব্রায়ান (২৫ মে ২০১৬)। "WWE's 'Smackdown' Will Move To Live Broadcast On USA (EXCLUSIVE)" [ডাব্লিউডাব্লিউইর 'স্ম্যাকডাউন' ইউএসএতে সরাসরি সম্প্রচার হবে (এক্সক্লুসিভ)]Variety (ইংরেজি ভাষায়)। ২৬ মে ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ মে ২০১৬