ম্যাগপাই ওএস
ম্যাগপাই ওএসের স্ক্রিনশপ্ট | |
| ডেভলপার | রিজওয়ান হাসান |
|---|---|
| ওএস পরিবার | ইউনিক্স-সদৃশ |
| কাজের অবস্থা | বন্ধ |
| সোর্স মডেল | ওপেন সোর্স |
| সর্বশেষ মুক্তি | ২.৪ "ইভা" / ২ অক্টোবর ২০১৮ |
| কার্নেলের ধরন | মনোলিথিক (লিনাক্স) |
| ইউজারল্যান্ড | গ্নু |
| ব্যবহারকারী ইন্টারফেস | গ্নোম ৩, এক্সএফসিই[১] |
| লাইসেন্স | গ্নু জেনারেল পাবলিক লাইসেন্স সংস্করণ ৩.০ |
| ওয়েবসাইট | magpieos |
ম্যাগপাই ওএস, অথবা শুধু ম্যাগপাই লিনাক্স (ইংরেজি: MagpieOS, Magpie Linux), বাংলাদেশের ডেভেলপার রিজওয়ান হাসান নির্মিত একটি আর্চ-ভিত্তিক ওপেন সোর্স লিনাক্স ডিস্ট্রিবিউশন, যা ব্যবহারবান্ধব পরিবেশ ও প্রবেশযোগ্যতার উপর গুরুত্বারোপ করে এবং আউট-অব-দ্যা-বক্স কাজের জন্য প্রস্তুত থাকে।
ডিস্ট্রোটির হালনাগাদ পদ্ধতি হল রোলিং রিলিজ এবং এটি প্যাকেজ ম্যানেজার হিসাবে প্যাকম্যান ও আর্চ রিপোজিটরি ব্যবহার করে।[২] তবে ২০২০ সালের ডিসেম্বর মাসে এটি বন্ধ হয়ে যায়।
বৈশিষ্ট্য
[সম্পাদনা]ম্যাগপাই মূলত গ্নোম ৩ ডেস্কটপবাহী আর্চ-ভিত্তিক লিনাক্স ডিস্ট্রিবিউশন যাতে সুবিধাজনক কিছু বাড়তি সফটওয়্যার সংযুক্ত করা হয়েছে। এতে নিজস্ব আইকন ও থিমসহ একটি কাস্টম রিপো রয়েছে।[৩]
ম্যাগপাই ওএসের সাথে অন্তর্ভুক্ত কিছু সফটওয়্যার হল: ফায়ারফক্স, লিব্রেঅফিস, ইউগেট, ব্লিচবিট, নোটপ্যাডকিউকিউ, সুজ্যে স্টুডিও ইমেজ রাইটার, প্যাম্যাক প্যাকেজ ম্যানেজার, জিপার্টেড, গিম্প, রিদমবক্স, সিম্পল স্ক্রিন রেকর্ডার, টোটেম ভিডিও প্লেয়ারসহ সবগুলো ডিফল্ট গ্নোম সফটওয়্যার এবং কাস্টম ওয়ালপেপারের একটি সেট।[৩]
মূলত গ্নোম ও এক্সএফসিই ডেস্কটপ পরিবেশ-এর ভিত্তিতে তৈরি হলেও ম্যাগপাই ওএস বর্তমানে অন্যান্য ডেস্কটপ পরিবেশও সমর্থন করে।[৩]
দূর্ভাগ্যবশত, ম্যাগপাই ওএস বাংলাদেশে তৈরি হলেও এখনও বাংলা ও অন্যান্য স্থানীয় ভাষা সমর্থন করে না। গ্নোমের সমর্থিত ভাষাগুলোই শুধু সমর্থন করে(যথা— হিন্দি, ইংরেজি ইত্যাদি)।[৩]
নামকরণ
[সম্পাদনা]ম্যাগপাই (Magpie) শব্দের বাংলা অর্থ দোয়েল পাখি। দোয়েল বাংলাদেশের জাতীয় পাখি। একজন বাংলাদেশী ডেভলপারের তৈরি বলে ডিস্ট্রিবিউশনটির নাম ম্যাগপাই ওএস রাখা হয়েছে।[৪]
সুবিধা
[সম্পাদনা]ম্যাগপাই লিনাক্সের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যসমূহ হলো:[৫]
- আর্চ লিনাক্সের উপর ভিত্তি করে নির্মিত,
- গ্নোম ৩ এবং এক্সএফসিই ডেস্কটপ,
- আকর্ষণীয় থিম ও আইকন,
- রোলিং রিলিজ।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "ম্যাগপাই ওএস-গেট এ ফ্রেশ এক্সপেরিয়েন্স অব আর্চ"। ম্যাগপাই ওএস। সংগ্রহের তারিখ ১৫ আগস্ট ২০১৮।
- ↑ "আর্চ-ভিত্তিক ইন্ডি [[লিনাক্স ডিস্ট্রিবিউশন]] — ম্যাগপাই ওএস"। ইটস ফস। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০১৮।
{{ওয়েব উদ্ধৃতি}}: ইউআরএল–উইকিসংযোগ দ্বন্দ্ব (সাহায্য) - 1 2 3 4 জন ফল (৩০ জানুয়ারি ২০১৮)। "আর্চ ভিত্তিক ইন্ডি লিনাক্স ডিস্ট্রো — ম্যাগপাই ওএস"। ইটস ফস।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতিতে খালি অজানা প্যারামিটার রয়েছে:|1=(সাহায্য) - ↑ জন ফল (৩০ জানুয়ারি ২০১৮)। "আর্চ ভিত্তিক ইন্ডি লিনাক্স ডিস্ট্রো — ম্যাগপাই ওএস"। ইটস ফস।
Rizwan named his distro MagpieOS because the magpie is the official bird of Bangladesh.
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতিতে খালি অজানা প্যারামিটার রয়েছে:|1=(সাহায্য) - ↑ "গেট ম্যাগপাই ওএস"। সোর্সফোর্জ। ৩০ জানুয়ারি ২০১৮।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতিতে খালি অজানা প্যারামিটার রয়েছে:|1=(সাহায্য)