বিষয়বস্তুতে চলুন

মুজিব পরদেশী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মুজিব পরদেশী
জন্ম
জাতীয়তাবাংলাদেশি
নাগরিকত্ব১৯৭১-বর্তমান:  বাংলাদেশ
পেশাগায়ক ও সুরকার
পরিচিতির কারণলোক সঙ্গীত, চলচ্চিত্র সঙ্গীত

মুজিব পরদেশী বাংলাদেশি একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী। তিনি লোকগীতি ধারার শিল্পী হিসেবেই বিশেষ পরিচিত। তাঁর প্রকৃত নাম মুজিবুর রহমান মোল্লা।

জন্ম ও পরিবার

[সম্পাদনা]

তাঁর পিতার নাম ইউসুফ আলী মোল্লা। তিনি পাকিস্তানের করাচিতে ব্যবসা করতেন। মুজিব পরদেশী করাচীতে জন্মগ্রহণ করেন।[] ৬ বোন,৩ ভাইয়ের মধ্যে তিনি সবার বড়। ১৯৬৫ সালে ১১ বছর বয়সে ঢাকায় চলে আসেন।[] ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি মাস্টার্স ডিগ্রী লাভ করেন।

সঙ্গীতজীবন

[সম্পাদনা]

করাচীতে ওস্তাদ আশিক আলীর কাছে তবলা শেখা শুরু করেন।[] শৈশবেই শাস্ত্রীয় সঙ্গীতে তালিম নিয়েছেন ওস্তাদ গোলাম হায়দার আলী খান[], ওস্তাদ ফজলুল হক, ওস্তাদ আমানুল্লাহ'র নিকট। তবলা শিখেছেন ওস্তাদ মনির হোসেন খান ও ওস্তাদ সাজ্জাদ হোসেন খানের কাছে। তিনি দীর্ঘদিন গান করছেন লোকগীতির কিংবদন্তি আবদুল আলীমের সাথে। তিনি গণমানুষের জন্য গান করেছেন।[][] তিনি স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শিল্পী ছিলেন[]

জনপ্রিয় গানসমূহ

[সম্পাদনা]

মুজিব পরদেশী জনপ্রিয় গানগুলোর মধ্যে অন্যতম হল:

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 4 5 "'নতুন স্টাইল'–এর গান করলেন মুজিব পরদেশী"প্রথম আলো। ১৫ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ অক্টোবর ২০১৯
  2. "কারাগার থেকে গানে ফিরলেন মুজিব পরদেশী — bdlive24"। ৭ জানুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০১৬
  3. Pratidin, Bangladesh। "আমার পকেট খালি ছিল : মুজিব পরদেশী | বাংলাদেশ প্রতিদিন"Bangladesh Pratidin। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০১৮
  4. BanglaNews24.com। "দুই যুগ পর নতুন গানে মুজিব পরদেশী"banglanews24.com (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০১৮{{সংবাদ উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: সাংখ্যিক নাম: লেখকগণের তালিকা (লিঙ্ক)
  5. "আবার সেই মুজিব পরদেশী"প্রথম আলো। সংগ্রহের তারিখ ৬ নভেম্বর ২০১৮

বহিঃসংযোগ

[সম্পাদনা]