বিষয়বস্তুতে চলুন

মুকেশ খান্না

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মুকেশ খান্না
M. Venkaiah Naidu presents the centenary award to the Legendary Singer, Shri S.P. Balasubrahmanyam, at the inauguration of the 47th International Film Festival of India (IFFI-2016), in Panaji, Goa.jpg
ভারতের ৪৭তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুকেশ (২০১৬)
জাতীয়তাভারতীয়
মাতৃশিক্ষায়তনভারতীয় চলচ্চিত্র ও দূরদর্শন সংস্থান
পেশাঅভিনেতা
কর্মজীবন১৯৮০-বর্তমান

মুকেশ খান্না হচ্ছেন ভারতের একজন অভিনেতা যিনি মূলত টেলিভিশন ধারাবাহিকে কাজ করেছেন। তিনি দূরদর্শন চ্যানেলের শিশুতোষ ধারাবাহিক "শক্তিমান" (নব্বইয়ের দশকে প্রচারিত, মুখ্য চরিত্রে ছিলেন মুকেশ) -এর জন্য বিশেষ পরিচিত, এছাড়াও আশির দশকের শেষের দিকে দূরদর্শন চ্যানলেই প্রচারিত "মহাভারত" ধারাবাহিকে অভিনয় করে মুকেশ তুমুল দর্শকপ্রিয়তা পেয়েছিলেন। ভারতের শিশু চলচ্চিত্র সমাজ-এর সভাপতি ছিলেন মুকেশ যে পদ থেকে তিনি স্বেচ্ছায় ২০১৮ সালের ফেব্রুয়ারিতে পদত্যাগ করেন।[][] তিনি এমকে ফিল্মস নামের একটি স্ব-প্রযোজনা প্রতিষ্ঠান খুলেছিলেন। তিনি একটি সংগঠন পরিচালনা করেন যেটা পথপ্রাণীদেরকে বিশেষ করে কুকুরদেরকে খাবার দেয় এবং 'শক্তিমান প্রকল্প' নামের একটি সংগঠন দ্বারা তিনি অনাথ বাচ্চাদেরও খাবার এবং কাপড় দেন।[]

কর্মজীবন

[সম্পাদনা]

পঞ্চাশের দশকে জন্মগ্রহণকারী মুকেশ চলচ্চিত্রে অভিনয়ের ব্যাপারে আগ্রহী ছিলেন এবং তিনি পুণের ভারতীয় চলচ্চিত্র ও দূরদর্শন সংস্থানে পড়াশোনা শুরু করেছিলেন সত্তরের দশকে, নাসিরুদ্দীন শাহ এবং শক্তি কাপুর তার সঙ্গেই পড়তেন, যদিও তারা দুজনেই মুকেশের চেয়ে অল্প একটু বড় ছিলেন।[] চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ পেলেও মুকেশ তার প্রতি সন্তুষ্ট ছিলেননা কারণ তিনি যেগুলোতে সুযোগ পেতেন সেগুলো হতো নিচু বাজেটের চলচ্চিত্র, তাই তিনি টেলিভিশন ধারাবাহিকে কাজ করবেন বলে সিদ্ধান্ত নেন, এবং ভারতে তখন হিন্দি টেলিভিশন চ্যানেল একটাই আর সেটা সরকারের দূরদর্শন চ্যানেল, মুকেশ এই চ্যানেলের জন্য বানানো নাটকে অভিনয়ের সুযোগ পেয়ে গিয়েছিলেন খুব দ্রুতই।

আশির দশকে মুকেশ অভিনীত দূরদর্শন চ্যানেলের নাটকগুলোর মধ্যে "বাহাদুর শাহ জাফর" (১৯৮৬) ছিলো অন্যতম যেখানে অশোক কুমার বাহাদুর শাহ জাফর চরিত্রে ছিলেন এবং পরে রাজ বব্বর নাটকটিতে বাহাদুর শাহর ভূমিকায় অভিনয় করেন।

দূরদর্শন চ্যানেলের ধারাবাহিক "মহাভারত", "শক্তিমান", "আর্যমানঃ ব্রহ্মান্ডের যোদ্ধা" - এই নাটকত্রয় মুকেশকে জনপ্রিয়তার উচ্চতম শিখরে পৌঁছে দিয়েছিলো। প্রথম জীবনে তিনি নায়ক চরিত্রে নিম্নমানের চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ পেলেও পরবর্তী জীবনে ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র "হেরা ফেরি"তে মুকেশ একজন পুলিশ পরিদর্শকের চরিত্রে ছিলেন, তিনি "তাহালকা" চলচ্চিত্রে সামরিক কর্মকর্তা এবং "ইন্টারন্যাশনাল খিলাড়ি" চলচ্চিত্রে অক্ষয় কুমারের অভিভাকের চরিত্রে অভিনয় করেছিলেন, "বারসাত" চলচ্চিত্রে তিনি ববি দেওলের বাবার চরিত্রে অভিনয় করেছিলেন।

মহাভারত নাটকটি দেখে একতা কাপুর অনুপ্রাণিত হয়ে একই ধরনের একটি নাটক ২০০৮ সালে নির্মাণ করেছিলেন যেটার নাম ছিলো "কাহানি হামারে মহাভারত কি", নাইনএক্স চ্যানেলে দেখানো এই নাটকে মুকেশ অভিনয় করতে রাজী হননি। আশির দশকের "মহাভারত" নাটকটি পরিচালনা করেছিলেন বলদেব রাজ চোপড়া, ঐ নাটকে মুকেশ ভীষ্ম চরিত্রে ছিলেন।

অভিনীত নাটকের তালিকা

[সম্পাদনা]
বছরধারাবাহিকের নামচরিত্রনথি
১৯৮৮-১৯৯০মহাভারতভীষ্ম
১৯৯০চুন্নি[]কর্মজিৎ সিং
১৯৯৪-১৯৯৬চন্দ্রকান্তজানবাজ/মেঘবত
১৯৯৫ বিশ্বাত্মা ব্রহ্মঋষি বিশ্বমিত্র
১৯৯৫-১৯৯৬মার্শালমার্শাল
১৯৯৫-১৯৯৬শরাবঅজয়/বিজয়
১৯৯৬-১৯৯৮যুগ
১৯৯৭-১৯৯৮বিশ্বাস
১৯৯৭মহাযোদ্ধাবিরাটপ্রযোজকও ছিলেন
১৯৯৭-২০০৫শক্তিমানশক্তিমান/গঙ্গাধরপ্রযোজকও ছিলেন
২০০২-২০০৩আর্যমানঃ ব্রহ্মান্ড কা যোদ্ধাআর্যমান/ওজওয়ানপ্রযোজকও ছিলেন
২০০৩দিওয়ারবিক্রম সিং
২০০৫এহসাসদিগ্বিজয় সিং রাঠোড়
২০০৭সৌতেলাবিক্রম আর্যপ্রযোজকও ছিলেন[]
২০০৮কাল হামারা হেঅধ্যাপক বিমল কান্ত বিষ্ণুয়ী
২০০৮ওয়াক্ত বাতায়েগা কোন আপনা কন পারায়াবিশ্বজিৎ চৌধুরী
২০০৯শশশশশ......ফির কোই হে[]গুরুজী
২০১২-২০১৩পিয়ার কা দার্দ হে মিঠা মিঠা পিয়ারা পিয়ারা[]পুরুষোত্তম দেওয়ান
২০১৩হামারা হিরো শক্তিমান[]শক্তিমানপ্রযোজকও ছিলেন
টেলিভিশন চলচ্চিত্র
২০১৬ওয়ারিসলালাজি[১০]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Mukesh Khanna is new chairperson of Children Film Society"Timesofindia.indiatimes.com। ২৮ এপ্রিল ২০১৫। সংগ্রহের তারিখ ১০ ফেব্রুয়ারি ২০১৬
  2. "Actor Mukesh Khanna quits as chief of Children's Film Society"financialexpress.com। ৩ ফেব্রুয়ারি ২০১৮। সংগ্রহের তারিখ ১০ এপ্রিল ২০২০
  3. "MP CM ropes in Mukesh Khanna to unveil 'Shaktimaan' project"The Hindu। ২৭ সেপ্টেম্বর ২০০৭। ৩ নভেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০১৩
  4. Lakti, Navleen Kaur (১২ অক্টোবর ২০১৩)। "Return of the desi superhero"। hindustantimes.com। ২ নভেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০১৩
  5. "CHUNNI EPISODE 01"। YouTube। সংগ্রহের তারিখ ২ মার্চ ২০২০
  6. Joshi, Nitin (১২ ফেব্রুয়ারি ২০০৭)। "Pro-file:Krishna Abhishek"Indian Express। ৫ মে ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০১১
  7. "Ssshhh...Phir Koi Hai"photogallery.navbharattimes.indiatimes.com
  8. "'Pyaar Ka Dard Hai...' may be my last daily soap: Mukesh Khanna"। ২০ জুলাই ২০১৩ Business Standard এর মাধ্যমে।
  9. "Shahrukh Khan and Akshay Kumar cannot play Shaktimaan" (Hindi ভাষায়)। ২৬ জুন ২০১৩। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০১৮{{সংবাদ উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অচেনা ভাষা (লিঙ্ক)
  10. "Mukesh Khanna to quit Waaris. Character to die in horse-riding accident"Hindustan Times। ২৪ জুন ২০১৬।

বহিঃসংযোগ

[সম্পাদনা]