বিষয়বস্তুতে চলুন

মার্বেল বিড়াল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

মার্বেল বিড়াল
Marbled cat[]
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: Animalia
পর্ব: কর্ডাটা
উপপর্ব: vertebrata
মহাশ্রেণী: gnathostomata
শ্রেণী: Mammalia
বর্গ: মাংশাশী
পরিবার: Felidae
গণ: Pardofelis
প্রজাতি: P. marmorata
দ্বিপদী নাম
Pardofelis marmorata
(Martin, 1836)
Subspecies
  • P. m. charltoni
  • P. m. marmorata
Marbled cat range

মার্বেল বিড়াল[][] (ইংরেজি: Marbled cat) (বৈজ্ঞানিক নাম:Pardofelis marmorata) হচ্ছে ফেলিডি পরিবারের Pardofelis গণের আকারে ছোট ও প্রায় পোষা বিড়ালের সমান একটি স্তন্যপায়ী প্রাণী।[]

বাংলাদেশের ২০১২ সালের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের রক্ষিত বন্যপ্রাণীর তালিকার তফসিল-১ অনুযায়ী এ প্রজাতিটি সংরক্ষিত।[]

বর্ণনা

[সম্পাদনা]

মার্বেল বিড়াল আকারে ছোট ও প্রায় পোষা বিড়ালের সমান একটি বিড়াল। এদের পা বলিষ্ঠ, কান ছোট ও গোলাকার, লেজ বেশ বড় ও এর দৈর্ঘ্য মাথাসহ দেহের সমান কিংবা আরো বড়; এবং লেজ পেছনের পায়ের দৈর্ঘ্যের প্রায় ৪গুণ। মাথা খাটো ও প্রশস্ত। প্রাপ্তবয়স্ক এই প্রজাতির বিড়ালের দেহের দৈর্ঘ্য ৪৫-৬০ সেমি এবং লেজ ৩৫-৫৪ সেমি।[]

বিস্তৃতি

[সম্পাদনা]

মার্বেল বিড়াল বাংলাদেশ ছাড়াও ভুটান, ভারত, মায়ানমার, নেপাল, চীন, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া, মালয়েশিয়াসহ দক্ষিণ-পূর্ব এশিয়ায় পাওয়া যায়।[][]

আরো দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. টেমপ্লেট:MSW3 Grubb
  2. 1 2 Hearn, A., Sanderson, J., Ross, J., Wilting, A., Sunarto, S., Ahmed Khan, J., Mukherjee, S., Grassman, L. (২০০৮)। "Pardofelis marmorata"বিপদগ্রস্ত প্রজাতির আইইউসিএন লাল তালিকা। সংস্করণ 2014.3প্রকৃতি সংরক্ষণের জন্য আন্তর্জাতিক ইউনিয়ন {{ওয়েব উদ্ধৃতি}}: অবৈধ |ref=harv (সাহায্য)উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: একাধিক নাম: লেখকগণের তালিকা (লিঙ্ক)
  3. 1 2 3 4 জিয়া উদ্দিন আহমেদ (সম্পা.), বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ: স্তন্যপায়ী, খণ্ড: ২৭ (ঢাকা: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি, ২০০৯), পৃ. ১১৮-১১৯।
  4. 1 2 বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, জুলাই ১০, ২০১২, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, পৃষ্ঠা-১১৮৪৯৫