বিষয়বস্তুতে চলুন

মফিজুল্লাহ্‌ কবীর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মফিজুল্লাহ্ কবীর
জন্ম২৮ ফেব্রুয়ারি, ১৯২৫
আটিয়াতলী, সদর লক্ষ্মীপুর
মৃত্যু৮ আগস্ট, ১৯৮৬
জাতীয়তাবাংলাদেশী
নাগরিকত্ব বাংলাদেশ
পরিচিতির কারণইতিহাসবিদ

অধ্যাপক মফিজুল্লাহ্‌ কবীর (জন্ম: ২৮ ফেব্রুয়ারি, ১৯২৫ - মৃত্যু: ৮ আগস্ট, ১৯৮৬) বাংলাদেশের একজন প্রখ্যাত ইতিহাসবিদ[১] ও শিক্ষাবিদ। তিনি এশিয়াটিক সোসাইটি অব পাকিস্তান এবং এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ-এর সাধারণ সম্পাদক[২], কোষাধ্যক্ষ, সহ-সভাপতি এবং সভাপতি[৩] ছিলেন।

জন্ম ও পারিবারিক পরিচিত

[সম্পাদনা]

মফিজুল্লাহ্‌ কবীর ১৯২৫ সালের তৎকালীন ২৮ ফেব্রুয়ারি নোয়াখালী বর্তমান লক্ষ্মীপুর শহরে জন্ম গ্রহণ করেন।

শিক্ষা জীবন

[সম্পাদনা]

মফিজুল্লাহ্‌ কবীর ১৯৪১ সালে তৎকালীন উচ্চ মাদ্রাসা বোর্ডে এবং ১৯৪৩ সালে ইন্টারমিডিয়েট বোর্ডে সম্মিলিত মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করে উত্তীর্ণ হন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ হতে ১৯৪৬ সালে স্নাতক (সম্মান) ও ১৯৪৭ সালে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। লন্ডন বিশ্ববিদ্যালয়ের প্রাচ্য ও আফ্রিকান শিক্ষা বিদ্যালয় হতে তিনি ১৯৯৫ সালে পিএইচডি ডিগ্রী অর্জন করেন। প্রথম জীবনে মাদ্রাসায় শিক্ষা লাভের ফলে তিনি আরবী ও ফার্সী ভাষায় চমৎকার ব্যুৎপত্তি লাভ করেছিলেন; পরবর্তীতে তিনি জার্মান ভাষায়ও দক্ষতা অর্জন করেন।

কর্ম জীবন

[সম্পাদনা]

তিনি ১৯৫০ সালে কর্ম জীবনের শুরু থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে অধ্যাপনা করতেন এবং মৃত্যুর পূর্ব পর্যন্ত এই চাকরিতেই বহাল ছিলেন। তিনি চাকরি কালীন সময় এই বিভাগে দুই বার বিভাগীয় প্রধানের দায়িত্ব পালনের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপ-উপাচার্য হিসেবে ৩০.১১.১৯৭৬ হতে ০৩.০২.১৯৮১ পর্যন্ত দায়িত্ব পালন করেছেন।[৪] এছাড়াও তিনি ঢাকা জাদুঘর (বাংলাদেশ জাতীয় জাদুঘর)-এর 'অনারারী কিউরেটর' হিসেবেও দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করেছেন।[৫]

প্রকাশিত গ্রন্থাবলী

[সম্পাদনা]
  • OUTLINES OF ISLAMIC HISTORY (From the Rise of Islam to the Fall of Baghdad) (Dacca: 1967)[৬]
  • Experiences on an Exile at Home: Life in Occupied Bangladesh (Dacca: 1972)[৭]
  • The Buwayhid dinasty of Baghdad (334/946 - 447/1055) (Calcutta: 1964)[৮]

ইসলাম ও খিলাফত উল্লেখযোগ্য গ্রন্থ।

আরও দেখুন

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ "Dhaka University History Department Alumni Association - বিভাগীয় প্রধান/চেয়ারম্যানদের নাম"। ১১ সেপ্টেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০১৩।
  2. ↑ "::: Asiatic Society of Bangladesh :::"। ৫ জুলাই ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০১৩।
  3. ↑ "::: Asiatic Society of Bangladesh :::"। ২৯ আগস্ট ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০১৩।
  4. ↑ "Pro Vice Chancellors || University of Dhaka"। ১৪ জুন ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০১৩।
  5. ↑ "BANGLAPEDIA: Bangladesh National Museum"। ১৬ নভেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০১৩।
  6. ↑ Author Search Results[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  7. ↑ mafizullah kabir - AbeBooks
  8. ↑ The Buwayhid dynasty of Baghdad, 334/946-447/1055 - Mafizullah Kabir - Google Books