বিষয়বস্তুতে চলুন

ভিলুপুরম জেলা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ভিলুপুরম বা ভিঝুপ্পুরম (তামিল: விழுப்புரம் மாவட்டம்) হলো ভারত।ভারতের তামিলনাড়ু রাজ্যের ৩৮টি জেলার মধ্যে অন্যতম। এটি **১৯৯৩ সালের ৩০ সেপ্টেম্বর** প্রতিষ্ঠিত হয়েছিল, যা পূর্বে কুড্ডালোর জেলা।কুড্ডালোর জেলার একটি অংশ ছিল।[] ভিঝুপ্পুরম জেলা তিরুচিরাপল্লী এবং চেন্নাইকে সংযোগকারী জাতীয় মহাসড়কের পথে অবস্থিত এবং এতে ৫০০ বছরের পুরনো জিঞ্জি ফোর্ট।জিঞ্জি ফোর্টের মতো ঐতিহাসিক নিদর্শন রয়েছে।

ইতিহাস

[সম্পাদনা]

ভিঝুপুরম জেলা একসময় কুড্ডালোর জেলা।কুড্ডালোর জেলার সাথে দক্ষিণ আরকোট জেলার একটি অংশ ছিল। পরবর্তীতে, বৃহত্তর কুড্ডালোর জেলাটি দ্বিখন্ডিত হয় এবং ১৯৯৩ সালের ৩০ সেপ্টেম্বর বিঝুপ্পুরম জেলা আনুষ্ঠানিকভাবে অস্তিত্বে আসে। ফলস্বরূপ, ভিজুপ্পুরম জেলার ইতিহাস কুড্ডালোর জেলার ইতিহাসের সাথে ঘনিষ্ঠভাবে সাদৃশ্যপূর্ণ।

প্রাচীন শাসন

[সম্পাদনা]

এই অঞ্চলটি প্রাচীনকাল থেকেই শক্তিশালী রাজবংশ দ্বারা শাসিত হয়েছে। প্রথম দিকের শাসকদের মধ্যে চোল সাম্রাজ্য।চোলরা ছিল প্রভাবশালী, যাদের মধ্যে প্রথম কারিকাল চোল।কারিকাল চোল অন্যতম। পরে সিংহবিষ্ণু পল্লব চোলদের উৎখাত করেন এবং অঞ্চলটি পল্লব সাম্রাজ্য।পল্লব শাসনের অধীনে আসে। বিজয়ালয় চোল পুনরায় চোল সাম্রাজ্য।চোল সাম্রাজ্যের সূচনা করে চোলের শাসন পুনরুদ্ধার করেন।[]

আধুনিক যুগ

[সম্পাদনা]

আর্কোটের নবাব।নবাবদের শাসনের পর, ইঙ্গ-ফরাসি প্রতিদ্বন্দ্বিতার সময় সমগ্র জেলাটি একটি যুদ্ধক্ষেত্রে পরিণত হয় এবং এটি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি।ইস্ট ইন্ডিয়া কোম্পানির নিয়ন্ত্রণে আসে। ১৯৪৮ সালে ভারতের স্বাধীনতা লাভ না করা পর্যন্ত[] এটি ব্রিটিশ ভারত।ব্রিটিশ কর্তৃত্বের অধীনে ছিল।

ভূগোল

[সম্পাদনা]

জেলাটির পূর্বে বঙ্গোপসাগর, দক্ষিণ-পূর্বে কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।পুদুচেরির পুদুচেরি জেলা।পুদুচেরি জেলা এবং উত্তরে চেঙ্গলপট্টু জেলাতিরুবন্নামালাই জেলা।তিরুভান্নামালাই জেলা দ্বারা সীমাবদ্ধ। দক্ষিণে কুড্ডালোর জেলা এবং পশ্চিমে কাল্লাকুরিচি জেলার সীমানা রয়েছে।

অর্থনীতি

[সম্পাদনা]

২০০৬ সালে, পঞ্চায়েতি রাজ মন্ত্রক দেশের ২৫০টি সবচেয়ে পিছিয়ে পড়া জেলার (মোট ৬৪০টির মধ্যে) ভিঝুপ্পুরমকে একটি হিসাবে চিহ্নিত করে।[] এটি তামিলনাড়ুর ছয়টি জেলার মধ্যে অন্যতম যা বর্তমানে অনগ্রসর অঞ্চল অনুদান তহবিল প্রোগ্রাম (BRGFP) থেকে তহবিল গ্রহণ করছে।[] জেলার প্রধান অর্থনীতি কৃষি নির্ভর।

তালুক

[সম্পাদনা]

ভিলুপুরম জেলা ৯টি তালুক নিয়ে গঠিত:[]

  • জিঞ্জি
  • কান্দাচিপুরম
  • মারাক্কানম
  • মেলমালায়ানুর
  • টিন্ডিভানম
  • তিরুভেন্নাইনাল্লুর
  • ভানুর
  • বিক্রভান্দি
  • ভিলুপুরম

জনসংখ্যা

[সম্পাদনা]

২০১১ ভারতের জনগণনা।২০১১ সালের আদমশুমারি অনুসারে, ভিলুপুরম জেলার জনসংখ্যা ছিল ৩,৪৫৮,৮৭৩ জন।

আরো দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "History" (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ জুন ২০১৯ {{ওয়েব উদ্ধৃতি}}: লেখা "India" উপেক্ষা করা হয়েছে (সাহায্য); লেখা "Viluppuram District, Govt of Tamil Nadu" উপেক্ষা করা হয়েছে (সাহায্য)
  2. "History of India's Chola Empire"। ThoughtCo। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০১৮
  3. "History of Viluppuram"। Viluppuram Municipality। ৩ নভেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ নভেম্বর ২০১৫
  4. 1 2 Ministry of Panchayati Raj (৮ সেপ্টেম্বর ২০০৯)। "A Note on the Backward Regions Grant Fund Programme" (পিডিএফ)। National Institute of Rural Development। ৫ এপ্রিল ২০১২ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০১১
  5. "Maps" {{ওয়েব উদ্ধৃতি}}: লেখা "India" উপেক্ষা করা হয়েছে (সাহায্য); লেখা "Viluppuram District, Govt of Tamil Nadu" উপেক্ষা করা হয়েছে (সাহায্য)
  6. "Census Info 2011 Final population totals"। Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India। ২০১৩। ১৩ নভেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ জানুয়ারি ২০১৪