ভিলওয়ারা
| ভিলওয়ারা भीलवाड़ा (ভীলভ়াড়া) | |
|---|---|
| শহর | |
| রাজস্থান, ভারতে অবস্থান | |
| স্থানাঙ্ক: ২৫°২১′ উত্তর ৭৪°৩৮′ পূর্ব / ২৫.৩৫° উত্তর ৭৪.৬৩° পূর্ব | |
| দেশ | |
| রাজ্য | রাজস্থান |
| জেলা | ভিলওয়ারা |
| সরকার | |
| • সাংসদ | সুভাষ চন্দ্র বেহেরিয়া (ভারতীয় জনতা পার্টি) |
| আয়তন | |
| • মোট | ৭৩ বর্গকিমি (২৮ বর্গমাইল) |
| উচ্চতা | ৪২১ মিটার (১,৩৮১ ফুট) |
| জনসংখ্যা (২০০১) | |
| • মোট | ২,৮০,১৮৫ |
| • জনঘনত্ব | ৩,৮০০/বর্গকিমি (৯,৯০০/বর্গমাইল) |
| ভাষা | |
| • অফিসিয়াল | হিন্দি |
| সময় অঞ্চল | আইএসটি (ইউটিসি+৫:৩০) |
| ডাক সূচক সংখ্যা | ৩১১১০১ |
ভিলওয়ারা (ইংরেজি: Bhilwara) ভারতের রাজস্থান রাজ্যের মেওয়ার অঞ্চলের ভিলওয়াড়া জেলার সদর দপ্তর।
ভৌগোলিক উপাত্ত
[সম্পাদনা]শহরটির অবস্থানের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ হল ২৫°২১′ উত্তর ৭৪°৩৮′ পূর্ব / ২৫.৩৫° উত্তর ৭৪.৬৩° পূর্ব।[১] সমুদ্র সমতল হতে এর গড় উচ্চতা হল ৪২১ মিটার (১৩৮১ ফুট)।
শহরটি উত্তরে আজমীর এবং দক্ষিণে চিতরগড় ও উদয়পুর জেলার মধ্যে অবস্থিত।
জনসংখ্যার উপাত্ত
[সম্পাদনা]ভারতের ২০১১ সালের আদমশুমারি অনুসারে ভিলওয়ারা পৌর এলাকায় ৩৫৯,৪৮৩ জন বাসিন্দা ছিল।[২] এর মধ্যে পুরুষ ৫৩% এবং নারী ৪৭%।
এখানে সাক্ষরতার হার ৬৫%। পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ৭৪% এবং নারীদের মধ্যে এই হার ৫৫%। সারা ভারতের সাক্ষরতার হার ৫৯.৫%, তার চাইতে ভিলওয়ারা এর সাক্ষরতার হার বেশি।
এই শহরের জনসংখ্যার ১৫% হল ৬ বছর বা তার কম বয়সী।
ভিলওয়ারা শহরে স্বাক্ষরের সংখ্যা ২৫৭,০৩০ (৮২.২০%), যার মধ্যে পুরুষ ১৪৫,৪৮৩ (৮৯.৫৭%) আর মহিলা ১১১,৫৪৭ (৭৪.২৫%)। এখানে লিঙ্গানুপাত হল প্রতি ১০০০ পুরুষের জন্য ৯২২ জন মহিলা।
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী এখানে প্রথম ভাষা হিসেবে জনসংখ্যার ৫২.৫৮% হিন্দি, ২১.৩৭% মেওয়ারি, ১৮.১৩% রাজস্থানি, ২.৯৯% মারওয়ারি, ২.১৪% উর্দু এবং ১.৩৯% সিন্ধি কে বেছে নিয়েছে।[৪]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Bhilwara"। Falling Rain Genomics, Inc (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০০৭।
- ↑ "ভারতের ২০১১ সালের আদমশুমারি" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০২৫।
- ↑ "Table C-01 Population By Religion - Rajasthan"। census.gov.in। Registrar General and Census Commissioner of India।
- 1 2 "Table C-16 Population by Mother Tongue (Urban): Rajasthan"। censusindia.gov.in। Registrar General and Census Commissioner of India।