ভাসানটেক সরকারি কলেজ
| ভাসানটেক সরকারি কলেজ | |
|---|---|
ভাসানটেক সরকারি কলেজ, ঢাকার লোগো | |
| অবস্থান | |
![]() | |
বিআরপি গেইট, ভাষানটেক, ঢাকা সেনানিবাস , | |
| স্থানাঙ্ক | ২৩°৪৮′২৭.৩″ উত্তর ৯০°২৩′০৭.০″ পূর্ব / ২৩.৮০৭৫৮৩° উত্তর ৯০.৩৮৫২৭৮° পূর্ব |
| তথ্য | |
| অন্য নাম | ভিজিসি |
| ধরন | সরকারি কলেজ |
| নীতিবাক্য | শিক্ষা-সংযম-শৃঙ্খলা |
| প্রতিষ্ঠাকাল | ২৪ এপ্রিল, ২০১৪ |
| কর্তৃপক্ষ | বাংলাদেশ সরকার ও পরিচালনা পর্ষদ, ভাষানটেক সরকারি কলেজ |
| ইআইআইএন | ১৩৬৮৪১ |
| অধ্যক্ষ | অধ্যাপক ফওজিয়া, অধ্যক্ষ, ভাসানটেক সরকারি কলেজ। |
| অনুষদ | বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক |
| শিক্ষকমণ্ডলী | ৫৬+ |
| শ্রেণি | একাদশ-দ্বাদশ শ্রেণি |
| লিঙ্গ | সহশিক্ষা পদ্ধতি |
| ভর্তি | একাদশ শ্রেণি: ১০২৫ দ্বাদশ শ্রেণি: ১০২৫ |
| ভাষা | বাংলা |
| ক্যাম্পাস | শহুরে, ১ একর (০.৪০ হেক্টর) |
| রং | নীল ও সাদা |
| অন্তর্ভুক্তি | মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা |
| ওয়েবসাইট | vashantekcollege |
ভাসানটেক সরকারি কলেজ, ঢাকা (সংক্ষেপে ভিজিসি) বাংলাদেশ সরকার কর্তৃক পরিচালিত ঢাকার একটি উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান। এটি বাংলাদেশের রাজধানীর ঢাকা ক্যান্টনমেন্টের ভাষানটেক থানার বিআরপি গেইটে অবস্থিত।[১] ২০১৪ সালের ২৪ এপ্রিল ১ একর পরিমাপের ভূমির উপর শিক্ষাপ্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়।[২] এটি ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের আওতাধীন।[৩]
ইতিহাস
[সম্পাদনা]বাংলাদেশ সরকারের নির্দেশনায় এই কলেজটি ২০১৪ সালে প্রতিষ্ঠিত হয়। ২১ মে ২০১৪ তারিখে ২৪ জন শিক্ষকের পদায়ন ও যোগদানের মধ্য দিয়ে কলেজ সৃষ্টির প্রথম ধাপ সম্পন্ন হয়। কলেজের চারতলা ভবনের নির্মাণ কাজ শেষ হয় ২০১৬ সালে। কলেজটি বর্তমানে কেবল উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা কার্যক্রম চলমান রয়েছে।
শিক্ষা কার্যক্রম ও পদ্ধতি
[সম্পাদনা]শিক্ষা-সংযম-শৃঙ্খলা – এই তিনটি হলো কলেজটির মূলমন্ত্র।
ভর্তি প্রক্রিয়া
[সম্পাদনা]প্রতিবছর এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে নতুন ছাত্রছাত্রী ভর্তি করা হয়।[৪] শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষার জিপিএর উপর ভিত্তি করে তৈরি করা মেধাতালিকা অনুযায়ী ভর্তি করা হয়। ভর্তির জন্য ন্যূনতম জিপিএ ফাইভ থাকা লাগে।
সহশিক্ষা কার্যক্রম
[সম্পাদনা]কলেজটি বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম পরিচালনা করার জন্য সুপরিচিত। কলেজের শিক্ষার্থীরা পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নানা ধরনের সহশিক্ষা কার্যক্রমে নিয়মিত অংশ নিয়ে থাকে। উদাহরণ হিসেবে রয়েছে বিতর্ক ও ক্রীড়া সহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ ইত্যাদি। সারা বছর কলেজটিতে বিভিন্ন ক্লাব পরিচালিত হয়। ক্লাবগুলো হলো:
- ভিজিসি সাইন্স ক্লাব
- ভিজিসি আইটি ক্লাব
- ভিজিসি রোভার স্কাউট
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Vashantek Govt. College: EIIN Number Address Phone etc - InstitutionInfo" (মার্কিন ইংরেজি ভাষায়)। ১০ জুন ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ মে ২০২২।
- ↑ "ভাসানটেক সরকারি কলেজ : শুভ জন্মদিন এবং ..."। ঝি নু ক। ২৪ এপ্রিল ২০২১। ১৭ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ মে ২০২২।
- ↑ "VASHANTEK GOVT. COLLEGE"। deb136841.dhakaeducationboard.gov.bd। সংগ্রহের তারিখ ৩০ মে ২০২২।
- ↑ "শীর্ষ কলেজে আসন পাওয়ায় চ্যালেঞ্জ"। দৈনিক ইনকিলাব। সংগ্রহের তারিখ ৮ সেপ্টেম্বর ২০২০।
