ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ
প্রাক্তন নাম | ভবানীগঞ্জ ডিগ্রী কলেজ |
|---|---|
| ধরন | সরকারি |
| স্থাপিত | ১৯৭৩ |
| প্রতিষ্ঠাতা | জাফরুল্লাহ শাহ |
| অধিভুক্তি | জাতীয় বিশ্ববিদ্যালয় রাজশাহী শিক্ষা বোর্ড |
| ইআইআইএন | ১২৬৪২২ |
| অধ্যক্ষ | আবদুস সত্তর সরদার |
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ | ৭৩ |
| শিক্ষার্থী | ৩১৩৩ (২০২৪) |
| স্নাতক | ২০১৩ |
অন্যান্য শিক্ষার্থী | ১১২০ |
| ঠিকানা | ভবানীগঞ্জ, বাগমারা , রাজশাহী , ৩৭০২ , বাংলাদেশ |
| শিক্ষাঙ্গন | উপজেলা সদর পৌর এলাকা, ৪.৫৭ একর (১.৮৫ হেক্টর) |
| ভাষা | বাংলা |
| সংক্ষিপ্ত নাম | ভসবিক |
| ওয়েবসাইট | bguc |
![]() | |
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ (পূর্বনাম: ভবানীগঞ্জ ডিগ্রী কলেজ) রাজশাহীর বাগমারা উপজেলার একটি মহাবিদ্যালয়। বর্তমানে এই কলেজে উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য শাখায় শিক্ষা প্রদান করা হয়। এছাড়া, স্নাতক (পাস) কোর্স এবং ৬টি বিষয়ে স্নাতক (সম্মান) কোর্স চালু আছে।[১] ২০২৪ সালের তথ্যানুযায়ী মোট ৩,১৩৩ জন শিক্ষার্থী শিক্ষাগ্রহণ করছে।[২]
ইতিহাস
[সম্পাদনা]ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ২০১৮ সালে উপজেলার একমাত্র সরকারি কলেজে রুপান্তরিত হয়। কলেজটিতে ২০০৯-১০ শিক্ষাবর্ষ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ও ডিগ্রি বিষয়ে পাঠদান করা হচ্ছে।
উপলব্ধ কোর্স
[সম্পাদনা]বর্তমান কলেজে ব্যাচেলর ডিগ্রি পাস কোর্স এবং ৬টি বিষয়ে ব্যাচেলর ডিগ্রি অনার্স কোর্স চালু আছে।[১]
- উচ্চ মাধ্যমিক
- বিজ্ঞান
- মানবিক
- ব্যবসায় শিক্ষা
- ব্যাচেলর ডিগ্রি (পাস) কোর্স
- বিএ (পাস)
- বিএসএস (পাস)
- বিএসসি (পাস)
- বিবিএস (পাস)
- ব্যাচেলর ডিগ্রি অনার্স কোর্স
- ইতিহাস
- ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি
- রাষ্ট্রবিজ্ঞান
- সমাজকর্ম
- ব্যবস্থাপনা
- ভূগোল এবং পরিবেশ
ফলাফল ও র্যাংকিং
[সম্পাদনা]জাতীয় বিশ্ববিদ্যালয়ের র্যাংকিং ২০১৫- এর সম্মাননায় রাজশাহী বিভাগের বেসরকারী বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান এবং সরকারী কলেজের মধ্যে ৪র্থ স্থান অর্জন করেছে।
- ২০২৪ সালের কলেজ র্যাংকিং
২০২৪ সহপাঠী কলেজ র্যাংকিং অনুযায়ী, প্রতিষ্ঠানটি জাতীয় পর্যায়ে ১৪০৫ তম, বোর্ডে ১০৫ তম, বিভাগে ২৫৯ তম এবং জেলার মধ্যে ৬৫ তম স্থানে অবস্থান করেছে।[৩]
- এইচএসসি পরীক্ষার ফলাফল
২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রতিষ্ঠান থেকে মোট ৬,১৯৫ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে পাস করেছে ৪,৯৯৯ জন এবং ফেল করেছে ১,১৯৬ জন। ২,৮৫ জন শিক্ষার্থী জিপিএ ৫ (এ+) অর্জন করেছে। এই সময়ে গড় পাসের হার ছিল ৮০.৬৯%, এবং জিপিএ ৫ প্রাপ্তির হার ছিল ৪.৬০%।[৩]
আরো দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "National University :: College Details"। www.nubd.info। ১২ অক্টোবর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০২৪।
- ↑ "ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ"। বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস)। ৩০ আগস্ট ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ নভেম্বর ২০২৪।
- 1 2 "Bhabaniganj College - Sohopathi | সহপাঠী" (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ জানুয়ারি ২০২৫।
বহিঃসংযোগ
[সম্পাদনা]| শিক্ষাপ্রতিষ্ঠান বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
