ব্যবহারকারী আলাপ:Raihan Rana
আলোচনা যোগ করুন| সুপ্রিয় Raihan Rana! উইকিপিডিয়ায় আপনাকে স্বাগত জানাচ্ছি।
কাজে নেমে পড়বার সহজ উপায় হলো নিচের যে-কোনো একটি পদ্ধতি অনুসরণ করা:
অনুগ্রহপূর্বক আলাপের পাতায় বার্তা রাখার পর সম্পাদনা টুলবারের আশা করি আপনি বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের একজন হয়ে সম্পাদনা করে আনন্দ পাবেন! আবারও স্বাগতম এবং শুভেচ্ছা! বাংলা উইকিপিডিয়া অভ্যর্থনা কমিটি, ১৬:২৮, ২২ মে ২০১৪ (ইউটিসি) |
দশম প্রতিষ্ঠাবার্ষিকী-বৃত্তি
[সম্পাদনা]| সুপ্রিয় Raihan Rana! বাংলা উইকিপিডিয়ার দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কলকাতার সন্মেলনে বৃত্তিতে নিজের নাম নথিভুক্ত করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আপনি ফর্মটি পূরণ করে আমাদের সাহায্য করবেন ! |
সুপ্রিয় Raihan Rana,
উইকিপিডিয়া ১৫ অনলাইন নিবন্ধ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আপনাকে ধন্যবাদ। আপনি জেনে আনন্দিত হবেন যে আপনার জমা দেয়া এক/একাধিক নিবন্ধ প্রতিযোগিতায় গৃহীত হয়েছে। আয়োজক কমিটি প্রতিযোগিতা শেষ হওয়ার পর অংশগ্রহণকারীদের গৃহীত হওয়া নিবন্ধগুলোর সংখ্যা অনুসারে পুরস্কার ডাকযোগে প্রেরণের সিদ্ধান্ত নিয়েছে, সে লক্ষ্যে আমরা আপনাকে এই ফর্মটি পূরণ করতে অনুরোধ করছি। প্রতিযোগিতা শেষ হওয়ার পর ফর্মে সরবরাহ করা আপনার ইমেইল ঠিকানা অনুসারে আপনার সাথে যোগাযোগ করা হবে। ধন্যবাদ।
উইকিপিডিয়া ১৫ আয়োজক কমিটির পক্ষে,
নাহিদ সুলতান (আলাপ)
মঙ্গলবার ২২:৪১, ০৫ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)
উইকিমিডিয়ার ভবিষ্যৎ নির্ধারণী প্রক্রিয়ায় আপনার মন্তব্য প্রয়োজন :)
[সম্পাদনা]সুপ্রিয় Raihan Rana,
আগামী ১৫ বছরে আমাদের লক্ষ্য কী হওয়া উচিত, আমরা নিজেদের কোথায় দেখতে চাই এবং আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কী হতে পারে - এই প্রশ্নগুলোর উত্তর নির্ণয় করতে উইকিপিডিয়া/উইকিমিডিয়ার সাথে জড়িত সবার (পাঠক, সম্পাদক, স্বেচ্ছাসেবক ও অন্যান্য অবদানকারী) সার্বিক মতামত প্রয়োজন। দয়া করে কৌশল নির্ধারণী আলোচনায় আপনার মত প্রকাশ করুন। উইকিপিডিয়া বা উইকিমিডিয়ার বাংলা প্রকল্পগুলোর ব্যাপারে আপনার যেকোন মতামতকে আমরা স্বাগত জানাই। ধন্যবাদ।
কৌশল নির্ধারণী আলোচনার সমন্বয়কদের পক্ষে,
নাহিদ (আলাপ), তানভির (আলাপ) ও জয়ন্ত (আলাপ)
বুধবার ১৮:১২, ২২ মার্চ ২০১৭ (ইউটিসি)
ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা - অংশগ্রহণ করুন ও পুরস্কার জিতুন
[সম্পাদনা]সুপ্রিয় Raihan Rana, আশা করি করোনাভাইরাসের বৈশ্বিক মহামারী পরিস্থিতিতে ভাল আছেন। আগামীকাল থেকে ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা শুরু হচ্ছে। আপনাকে আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আন্তরিক অনুরোধ করি ।এই প্রতিযোগিতায় অভিজ্ঞ,অনভিজ্ঞ ও নতুন ব্যবহারকারী সকলের জন্যই মুক্ত। উইকিসংকলন – একটি উন্মুক্ত অনলাইন পাঠাগার –যা উইকিমিডিয়া ফাউন্ডেশনের একটি প্রকল্প যা উন্মুক্ত লেখ্য উপাদান তৈরি করার জন্য এক লাইব্রেরি যেখানে উৎসের লেখা মূল নথিপত্র , দলিল, দস্তাবেজ, এমনকি মুল লেখার বাংলা অনুবাদও থাকে। যেখানে উইকিপিডিয়া একটি বিশ্বকোষ, সেখানে উইকিসংকলন হল একটি লাইব্রেরি বা পাঠাগার বা গ্রন্থাগার। উইকিপিডিয়াতে কোনো একটি বই সম্পর্কে নিবন্ধ থাকতে পারে, সেখানে উইকিসংকলনে সেই বইটির সম্পূর্ণ লেখাটি রাখা হয়। ভারতীয় উইকিসংকলন সম্প্রদায়ের অন্য ভাষাগুলির থেকে বাংলা ভাষায় অবদানকারির সংখ্যা তুলনামূলক ভাবে অত্যধিক কম। অথচ বাংলা সাহিত্যের রত্ন ভাণ্ডারের কিছু শতাংশ মাত্র প্রকাশ করা গেছে। তাই আমাদের আরও স্বেচ্ছাসেবক দরকার কাজ করার জন্য। আশা করি আপনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন ও উইকিসংকলনকে সমৃদ্ধ করবেন। বিস্তারিত প্রকল্প পাতায় দেখুন। প্রতিটি সম্প্রদায় অনুযায়ী পুরষ্কার
বাংলাদেশ থেকে কোনো প্রতিযোগী পুরস্কার পেলে, তাকে ( https://www.bagdoom.com/ ) বা সম গোত্রীয় ওয়েব সাইট থেকে গিফট ভাউচার পাঠানো হবে ও ভারতে আমজন গিফট ভাউচার পাঠানো হবে। বাংলাদেশে (অন্যান্য দেশে) বসবাসকারী বিজয়ীদের শুধুমাত্র উপহার ভাউচার পাঠানো সম্ভব। টিশার্ট বা মেমেন্টো ভারত থেকে পাঠানা সম্ভব নাও হতে পারে। প্রতিযোগিতায় আপনাকে স্বাগতম। শুভেচ্ছা সহ, |
শুরু হয়েছে বাংলার প্রেমে উইকি ২০২৫!
[সম্পাদনা]
সুধী Raihan Rana,
বাংলার প্রেমে উইকি দলের পক্ষ থেকে শুভেচ্ছা!
আমরা আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, বাংলার প্রেমে উইকি ২০২৫ শুরু হয়েছে! এবছর প্রতিযোগিতার থিম বাংলার পাখি, যেখানে অংশগ্রহণকারীরা বাংলার বৈচিত্র্যময় পাখির ছবি ধারণ ও শেয়ার করতে পারবেন।
প্রতিযোগিতার বিস্তারিত
- 📅 সময়: ১ – ৩১ মার্চ ২০২৫
- 📍 থিম: বাংলার পাখি
- 🎯 আয়োজক: বাংলা উইকিমৈত্রী
বাংলার প্রেমে উইকি হল উইকিমিডিয়া কমন্সে আয়োজিত একটি আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতা, যা বিশ্বজুড়ে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যকে নথিভুক্ত করতে আয়োজিত হয়। বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ কর্মসূচীর অংশ হিসেবে, এটি প্রতিবছর একটি নির্দিষ্ট থিমকে কেন্দ্র করে আয়োজিত হয়, যেখানে অংশগ্রহণকারীরা মুক্ত জ্ঞান সম্প্রসারণের লক্ষ্যে উইকিমিডিয়া কমন্সে তাদের তোলা আলোকচিত্র জমা করেন। এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার মাধ্যমে আপনি এই সম্প্রদায়ের অংশ হতে পারেন, যারা বাংলার পাখির সৌন্দর্য, আচরণ ও জীববৈচিত্র্য সংরক্ষণ ও প্রদর্শনের লক্ষ্যে কাজ করছে। এই উদ্যোগের লক্ষ্য হল বাংলার প্রাকৃতিক ঐতিহ্যের সমৃদ্ধি বিশ্ববাসীর কাছে তুলে ধরা।
আমি কিভাবে অংশ নিতে পারি?
প্রতিযোগিতাটি ১ - ৩১ মার্চ ২০২৫ পর্যন্ত উইকিমিডিয়া কমন্সে চলবে। প্রতিযোগিতা চলাকালীন বিশ্বের যে কোনো স্থান থেকে যে কোনো সময় আপনি অংশ নিতে পারবেন। অংশ নিতে আপনাকে যা করতে হবে—
- 📷 বাংলার পাখির ছবি তুলুন।
- 📤 উইকিমিডিয়া কমন্সে এই লিঙ্ক ব্যবহার করে ছবি আপলোড করুন।
- 📖 প্রতিযোগিতার নিয়ম ও নির্দেশিকা জানতে প্রতিযোগিতার পাতা দেখুন।
কেন অংশ নিবেন?
আপনার অবদানের মাধ্যমে বাংলার পাখির প্রকৃতি ও বৈচিত্র্য নথিভুক্ত হবে এবং সকলের জন্য জ্ঞান সহজলভ্য হবে। পাশাপাশি, রয়েছে আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ!
পুরস্কার
১ম পুরস্কার: ৫০,০০০ টাকা, ক্রেস্ট এবং সনদপত্র
২য় পুরস্কার: ২৫,০০০ টাকা, ক্রেস্ট এবং সনদপত্র
৩য় পুরস্কার: ১৫,০০০ টাকা, ক্রেস্ট এবং সনদপত্র
৪র্থ-৫ম পুরস্কার: ক্রেস্ট ও সনদপত্র
৬ষ্ঠ-১০ম পুরস্কার: সনদপত্র
শীর্ষ আপলোডার পুরস্কার: সনদপত্র
প্রতিযোগিতার নিয়ম এবং পরিসর সম্পর্কে আরও জানতে, এখানে দেখুন। কোনো প্রশ্ন থাকলে আমাদের ইমেইল করুন বা আমাদের টেলিগ্রাম গ্রুপে যোগ দিন।
শুভেচ্ছান্তে,
বাংলার প্রেমে উইকি দল
#WikiLovesBangla
মানসিক অসুস্থতা সচেতনতা সপ্তাহ সম্পাদনাসভা ২০২৫-এ আমন্ত্রণ!
[সম্পাদনা]
সুপ্রিয় Raihan Rana!
মানসিক অসুস্থতা সচেতনতা সপ্তাহ সম্পাদনাসভা ২০২৫ উপলক্ষে বাংলা উইকিপিডিয়ায় দ্বিতীয়বারের মতো ৫ – ১১ অক্টোবর ২০২৫, সপ্তাহব্যাপী অনলাইন সম্পাদনাসভা আয়োজন করা হয়েছে।
এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো মানসিক অসুস্থতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং সংশ্লিষ্ট বিষয়ের উপর নিবন্ধ তৈরি ও উন্নত করার মাধ্যমে বাংলা উইকিপিডিয়াকে আরও সমৃদ্ধ ও অন্তর্ভুক্তিমূলক করে তোলা। উন্মুক্ত এই সম্পাদনাসভায় অংশ নিয়ে আপনিও বাংলা উইকিপিডিয়ার জ্ঞানভাণ্ডার সম্প্রসারণে মূল্যবান অবদান রাখতে পারেন। আপনার অবদানের স্বীকৃতিস্বরূপ প্রদান করা হবে সনদপত্র ও উইকিপদক।
বিস্তারিত জানতে এবং অংশগ্রহণের জন্য দেখুন: আয়োজনের মূল পাতা।
আপনার সম্পাদনা শুভ হোক!
শুভেচ্ছান্তে,
মহীন
আয়োজক, মানসিক অসুস্থতা সচেতনতা সপ্তাহ সম্পাদনাসভা ২০২৫
১১:৪৬, ৩ অক্টোবর ২০২৫ (ইউটিসি)
