বোম্বশেল (২০১৯-এর চলচ্চিত্র)
| বোম্বশেল | |
|---|---|
প্রেক্ষাগৃহে মুক্তির পোস্টার | |
| Bombshell | |
| পরিচালক | জে রোচ |
| প্রযোজক |
|
| রচয়িতা | চার্লস র্যান্ডলফ |
| শ্রেষ্ঠাংশে | |
| সুরকার | থিওডোর শাপিরো |
| চিত্রগ্রাহক | ব্যারি অ্যাকরয়েড |
| সম্পাদক | জন পোল |
| পরিবেশক | লায়ন্সগেট |
| মুক্তি |
|
| স্থিতিকাল | ১০৮ মিনিট[১] |
| দেশ | মার্কিন যুক্তরাষ্ট্র |
| ভাষা | ইংরেজি |
| নির্মাণব্যয় | $৩২ মিলিয়ন[২] |
| আয় | $৪৭.৫ মিলিয়ন[৩][৪] |
বোম্বশেল (ইংরেজি: Bombshell) হল জে রোচ পরিচালিত মার্কিন জীবনীমূলক নাট্য চলচ্চিত্র। চলচ্চিত্রটির চিত্রনাট্য রচনা করেছেন চার্লস র্যান্ডলফ। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন শার্লিজ থেরন, নিকোল কিডম্যান ও মার্গো রবি, এবং পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন জন লিটগো, কেট ম্যাকিনন, কনি ব্রিটন, ম্যালকম ম্যাকডাওয়েল ও অ্যালিসন জ্যানি। এতে ফক্স নিউজের একজন নারী কর্মী কর্তৃক এর প্রধান নির্বাহী কর্মকর্তা রজার এইলসের যৌন নিপীড়নের গল্প তুলে ধরা হয়েছে।
চলচ্চিত্রটির নির্মাণের ঘোষণা দেওয়া হয় এইলসের মৃত্যুর পর ২০১৭ সালের মে মাসে এবং পরের বছর রোচকে পরিচালক হিসেবে চূড়ান্ত করা হয়। চলচ্চিত্রের চিত্রায়ন শুরু হয় ২০১৮ সালের অক্টোবর মাসে লস অ্যাঞ্জেলেসে। এটি ২০১৯ সালের ১৩ই ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রে সীমিত পরিসরে মুক্তি পায় এবং পরে লায়ন্সগেট ফিল্মসের পরিবেশনায় বৃহৎ পরিসরে মুক্তি পায়।
বোম্বশেল চলচ্চিত্রটি ইতিবাচক পর্যালোচনা অর্জন করে, এবং সমালোচকগণ অভিনয়শিল্পীদের (থেরন, কিডম্যান, রবি ও লিটগো) অভিনয় এবং রূপসজ্জা ও চুলবিন্যাসের প্রশংশা করেন, কিন্তু কয়েকজন এর চিত্রনাট্য ও ভুলের সমালোচনা করেন। চলচ্চিত্রটি ৯২তম একাডেমি পুরস্কারে তিনটি বিভাগে মনোনয়ন লাভ করে এবং শ্রেষ্ঠ রূপসজ্জা ও চুলবিন্যাস বিভাগে পুরস্কৃত হয়।[৫] এছাড়া চলচ্চিত্রটি ৭৭তম গোল্ডেন গ্লোব পুরস্কারে দুটি বিভাগে;[৬] ২৬তম স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কারে তিনটি বিভাগে; এবং ৭৩তম ব্রিটিশ একাডেমি চলচ্চিত্র পুরস্কারে তিনটি বিভাগে মনোনয়ন লাভ করে।
কুশীলব
[সম্পাদনা]- শার্লিজ থেরন - মেগিন কেলি
- নিকোল কিডম্যান - গ্রেচেন কার্লসন
- মার্গো রবি - কায়লা পস্পিসিল
- জন লিটগো - রজার এইলস
- কনি ব্রিটন - বেথ এইলস
- রব ডেলানি - গিল নরম্যান
- মার্ক ডুপ্লাস - ডগলাস ব্রান্ট
- লিভ হিউসন - লিলি ব্যালিন
- অ্যালিসন জ্যানি - সুজান এস্টরিচ
- ব্রিজেট লান্ডি-পেইন - জুলিয়া ক্লার্ক
- ম্যালকম ম্যাকডাওয়েল - রুপার্ট মারডক
- কেট ম্যাকিনন - জেস কার
- কেটি অ্যাসেলটন - অ্যালিসিয়া
- নাজানিন বোনিয়াডি - রুডি বখতিয়ার
- অ্যান্ডি বাকলি - গারসন জোয়েইফাক
- মাইকেল বুই - ব্রেট বেইয়ার
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Bombshell"। লায়ন্সগেট। ১২ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ কিগান, রেবেকা (৫ ডিসেম্বর ২০১৯)। "Making of 'Bombshell': How Charlize Theron, Nicole Kidman and Margot Robbie Re-Created the "Pervasive Paranoia" of Roger Ailes's Fox News"। দ্য হলিউড রিপোর্টার। ৮ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ "Bombshell"। বক্স অফিস মোজো। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ "Bombshell (2019) - Financial Information"। দ্য নাম্বারস। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ "একনজরে অস্কারের বিজয়ী তালিকা"। দৈনিক ভোরের কাগজ। ১১ ফেব্রুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০২০।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "'গোল্ডেন গ্লোব'-এর মনোনয়ন"। দৈনিক সমকাল। ১১ ডিসেম্বর ২০১৯। ৬ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০২০।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইংরেজি ভাষার চলচ্চিত্র
- ২০১৯-এর চলচ্চিত্র
- ২০১০-এর দশকের জীবনীসংক্রান্ত নাট্য চলচ্চিত্র
- ২০১৫-এর পটভূমিতে চলচ্চিত্র
- ২০১৬-এর পটভূমিতে চলচ্চিত্র
- নিউ ইয়র্ক শহরের পটভূমিতে চলচ্চিত্র
- মার্কিন চলচ্চিত্র
- মার্কিন জীবনীমূলক নাট্য চলচ্চিত্র
- লস অ্যাঞ্জেলেসে ধারণকৃত চলচ্চিত্র
- এলজিবিটিকিউ সম্পর্কিত নাট্য চলচ্চিত্র
- সত্য ঘটনা অবলম্বনে নাট্য চলচ্চিত্র
- লেসবিয়ান সম্পর্কিত চলচ্চিত্র
- মার্কিন এলজিবিটিকিউ সম্পর্কিত চলচ্চিত্র
- ২০১০-এর দশকের ইংরেজি ভাষার চলচ্চিত্র
- ২০১০-এর দশকের মার্কিন চলচ্চিত্র
- মার্কিন নারীবাদী চলচ্চিত্র
- কানাডীয় এলজিবিটিকিউ সম্পর্কিত চলচ্চিত্র
- বাফটা বিজয়ী (চলচ্চিত্র)
- ২০১৯-এর জীবনীসংক্রান্ত নাট্য চলচ্চিত্র
- ইংরেজি ভাষার জীবনীমূলক নাট্য চলচ্চিত্র
- ২০১৯-এর ইংরেজি ভাষার চলচ্চিত্র
- ২০১৯-এর মার্কিন চলচ্চিত্র
- ২০১০-এর দশকের নারীবাদী চলচ্চিত্র
- ২০১৯-এর নাট্য চলচ্চিত্র