বেলাল মোহাম্মদ
বেলাল মোহাম্মদ | |
|---|---|
![]() চট্টগ্রামের সন্দ্বীপে একটি আলোচনা সভায় বেলাল মোহাম্মদ | |
| জন্ম | ২০ ফেব্রুয়ারি ১৯৩৬ |
| মৃত্যু | ৩০ জুলাই ২০১৩ (বয়স ৭৭) |
| জাতীয়তা | |
উল্লেখযোগ্য কর্ম | স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রতিষ্ঠাতা |
| আন্দোলন | বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ |
| সন্তান | আনন্দ |
| পিতা-মাতা | মৌলভি মোহাম্মদ ইয়াকুব মাহমুদা খানম |
| পুরস্কার | স্বাধীনতা দিবস পুরস্কার (২০১০) বাংলা একাডেমী পুরস্কার (২০১১) |
বেলাল মোহাম্মদ (২০ ফেব্রুয়ারি ১৯৩৬ - ৩০ জুলাই ২০১৩) হলেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সূচনালগ্নে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের একজন প্রতিষ্ঠাতা এবং বেতার কেন্দ্রের সংগঠকদের মধ্যে একজন অগ্রদূত।
প্রাথমিক জীবন
[সম্পাদনা]বেলাল মোহাম্মদ ১৯৩৬ সালের ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার মুছাপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার মায়ের নাম মাহমুদা খানম এবং বাবার নাম মৌলভি মোহাম্মদ ইয়াকুব। ছাত্রাবস্থায় তিনি বাংলাদেশ ছাত্র ইউনিয়নের প্রথম চট্টগ্রাম কমিটির সদস্য ছিলেন। ১৯৬৪ সালে তিনি দৈনিক আজাদীতে উপসম্পাদক হিসেবে কর্মজীবনে প্রবেশ করেন এবং ঐ বছরই রেডিও পাকিস্তান চট্টগ্রাম, কেন্দ্রে স্ক্রীপ্ট রাইটার হিসেবে যোগ দেন। তিনি স্বাধীনতা বিষয়ক বেশ কিছু কবিতা লিখেছেন।[১][২]
তার স্ত্রী ১৯৭৩ সালে এবং তার একমাত্র পুত্র আনন্দ ১৯৯৮ সালে মাত্র ৩২ বছর বয়সে মৃত্যুবরণ করেন।
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অবদান
[সম্পাদনা]১৯৭১ সালে বেলাল মোহাম্মদ চট্টগ্রাম বেতার কেন্দ্রে কর্মরত ছিলেন। ২৬শে মার্চ ১৯৭১ সালে ৭টা ৪০ মিনিটে বেলাল মোহাম্মদ (বেলাল মোহাম্মদের সাক্ষাতকারটি ইউটিউবে দেখুন), আবুল কাসেম সন্দ্বীপ, আব্দুল্লাহ আল ফারুক এবং কবি আব্দুস সালাম-সহ আরও কয়েকজন মিলে প্রথম কালুরঘাটের বেতার স্টেশনে স্বাধীন বাংলা বিপ্লবী বেতার নামে বেতার কেন্দ্র প্রতিষ্ঠা করেন। বেলাল মোহাম্মদ প্রথমে স্বাধীন বাংলা বেতার নামকরণ করলেও সহকর্মীর মধ্যে একজন সাথে বিপ্লবী শব্দটি যোগ করেন। সেদিনই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষ থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্রের একটি লিফলেট বেলাল মোহাম্মদের হাতে এসে পৌছায়। ২৬শে মার্চ দুপুর বেলা এম এ হান্নান ও রেডিওর কয়েকজন সহ এই লিফলেটটি নিয়ে আসেন।[১][৩] ২৭শে মার্চ সন্ধ্যায় বেলাল মোহাম্মদ মেজর জিয়াউর রহমানকে সাথে নিয়ে কালুরঘাট পৌঁছান। বেলাল মোহাম্মদ রেডিওতে বক্তব্যের জন্য বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণাপত্রের অনুসারে একটি স্ক্রিপ্ট তৈরি করে দেন যা মেজর জিয়াউর রহমান স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে সেইদিন ঘোষণা করেন। ঘোষণাটির শুরু ছিল:
"আই, মেজর জিয়া, অন বিহাফ অব আওয়ার গ্রেট ন্যাশনাল লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান......"[৩]
২৬শে মার্চকে বাংলাদেশের স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হয়। স্বাধীনতা ঘোষণাপত্র পাঠকারী হিসেবে মেজর জিয়া ছিলেন ৯ম। (ইউটিউবে বেলাল মোহাম্মদের সাক্ষাতকারটি দেখুন)।
পুরস্কার
[সম্পাদনা]বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১০ সালে তাকে স্বাধীনতা দিবস পুরস্কারে ভূষিত করা হয়। এছাড়া স্বাধীনতা যুদ্ধ সম্পর্কিত সাহিত্য রচনার জন্য ২০১১ সালে তাকে বাংলা একাডেমী পুরস্কার প্রদান করা হয়।[৪][৫]
মৃত্যু
[সম্পাদনা]বেলাল মোহাম্মদ ৩০শে জুলাই , ২০১৩ তারিখ ৭৭ বছর বয়সে মৃত্যুবরণ করেন। ঢাকার অ্যাপোলো হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় ভোর ৫টার দিকে তিনি মারা যান।[৬][৭] বেলাল মোহাম্মদের ইচ্ছানুসারে তার মরদেহ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাশাস্ত্রের শিক্ষার্থীদের গবেষণার উদ্দেশ্যে দান করা হয়।[৮]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "শব্দসৈনিক বেলাল মোহাম্মদ আর নেই"। Prothomalo। ৩১ জুলাই ২০১৩। ২ মে ২০২৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ মে ২০২৬।
- ↑ "বরেণ্য: বেলাল মোহাম্মদ"। Jugantor। ২ মে ২০২৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ মে ২০২৬।
- 1 2 চৌধুরী, প্রদীপ (২৮ মার্চ ২০১০)। "সংযোজনস্বাধীনতার ঘোষণা: বেলাল মোহাম্মদের সাক্ষাৎকার"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২৯ মার্চ ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০১৩।
- ↑ "Independence award 2010 announced | The Daily Star"। www.thedailystar.net (ইংরেজি ভাষায়)। ২৫ জানুয়ারি ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ মে ২০২৬।
- ↑ "Awards go to 10 | The Daily Star"। www.thedailystar.net (ইংরেজি ভাষায়)। ২১ ডিসেম্বর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ মে ২০২৬।
- ↑ "চলে গেলেন যুদ্ধসংগঠক বেলাল মোহাম্মদ"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ৩০ জুলাই ২০১৩। ১ আগস্ট ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০১৩।
- ↑ bdnews24.com। "Belal Mohammad no more"। Belal Mohammad no more (ইংরেজি ভাষায়)। ২ মে ২০২৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ মে ২০২৬।
{{সংবাদ উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: সাংখ্যিক নাম: লেখকগণের তালিকা (লিঙ্ক) - ↑ "দেহ দান করে গেছেন বেলাল মোহাম্মদ"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ৩০ জুলাই ২০১৩। ১ আগস্ট ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০১৩।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- স্বাধীনতার ঘোষণা: বেলাল মোহাম্মদের সাক্ষাৎকার প্রদীপ চৌধুরী | ২৮ মার্চ ২০১০ https://bangla.bdnews24.com/arts/2769 ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৯ মার্চ ২০১০ তারিখে
